Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা

    নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা

    0
    By রমজান আলী on December 27, 2023 বক্স নিউজ, রাজনীতি

    নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জনগণের মধ্যে সংঘাত-সহিংসতা নিয়ে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। হামলা-পাল্টা হামলার শিকার হচ্ছেন প্রার্থী ও তাদের অনুসারীরা। পুড়িয়ে দেয়া হচ্ছে নির্বাচনি ক্যাম্প। এখনো পর্যন্ত প্রায় শতাধিক জায়গায় সংঘাতের খরব পাওয়া গেছে। নির্বাচন নিয়ে সংঘাত বাড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

    এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও মিত্র দলগুলোর মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। আর যেসব জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা সক্রিয় এবং নৌকার প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে সেসব জায়গায় ঘটছে সংঘাতের মতো ঘটনা।

    বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে হলে আগে ভোটের পরিবেশ সুষ্ঠু করতে হবে। তাই নির্বাচনে সহিংস ঘটনা ঘটলে ভোটাররা আস্থা হারাবেন। তখন ভোটারদের কেন্দ্রে উপস্থিত করা অসম্ভব হয়ে যাবে। তাই ভোটের আগে পরিবেশ সুষ্ঠু করতে হবে। সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

    গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে দ্বাদশ নির্বাচনের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। নির্বাচনি প্রচারণায় লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী, সমর্থকরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

    তবে, প্রচারণাকে ঘিরে দেশজুড়ে সহিংসতা শুরু হয়েছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। পক্ষে-বিপক্ষে ভোট চাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনি অফিসে আগুন, বাড়িঘরে হামলা, ভাঙচুর, প্রতিপক্ষ সমর্থককে হাতুড়ি দিয়ে পিটিয়ে, কুপিয়ে জখম করার মতো একাধিক ঘটনা ঘটেছে। নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। পেশি শক্তির এসব লড়াই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    এসব স্বতন্ত্র প্রার্থীর বেশির ভাগই ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জানান দিচ্ছেন। তাদের প্রচারণায় ব্যাপক ঝুঁকির মধ্যেই পড়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। আর এজন্য বাড়ছে সংঘাতের মতো ঘটনা। নির্বাচনে নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

    এদিকে, বিএনপি নির্বচানে না আসায় নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রার্থীকে সমর্থন করা নিয়ে পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে নেমেছেন। ভোটের মাঠে বিএনপি না থাকলেও সংঘাত-সহিংসতা, হামলা-পাল্টা হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, মারপিট ও নির্বাচনের প্রচারণায় বাধার মতো ঘটনা ঘটছে প্রতিদিন। সংঘাত-সহিংসতার ঘটনায় বেশি জড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের কালকিনিতে আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের মিছিলে বোমা হামলা করে। একই আসনে গত শনিবার স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এসকেন্দার খাঁনকে কুপিয়ে হত্যা করার ঘটনাও ঘটে।

    গত সোমবার শরীয়তপুর-২ আসনে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লরে ওপর হামলা করা হয়। জানা গেছে, নির্বাচনের জেরেই তার ওপর হামলা করা হয়েছে। নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সমর্থক তিনি। এর আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ শওকত আলীর নির্বাচনি প্রচারণার সময় বাধা দেওয়া হয়। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়।

    মেহেরপুরে নৌকার নির্বাচনি কার্যালয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনি অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়।

    চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন চৌধুরী নদভীর পক্ষে গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটে। এতে নদভীর শ্যালকসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

    নওগাঁর পোরশা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীরা উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। এ সময় সাউন্ড কমিয়ে গান বাজাতে বললে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছুড়ে মারলে এতে পুড়ে যায় পোস্টার-ব্যানার। ভাঙচুর করা হয় চেয়ার। সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী ফিরোজুর রহমানের (কাঁচি) পোস্টার ছিনিয়ে নেওয়ায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ছাত্রলীগের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১০টার দিকে এই জরিমানা করা হয়।

    নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

    পাবনা-১ ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ-৯ গুরুতর আহত মো. সাদেক হোসেন ভূঁইয়াকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন বলে জানা গেছে।

    মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির প্রধান নির্বাচনি কার্যালয়ে নৌকা সমর্থকের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় জাতীয় পার্টির প্রধান নির্বাচনি কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।

    ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের সমর্থককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের উমেদিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওমেদিয়া বাজারে এ. কে. আজাদের ঈগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচজন যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ঈগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং একজনকে কুপিয়ে গুরুতর জখম করে।

    রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনি কার্যালয় ভাঙচুর এবং চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।

    নির্বাচন কমিশন (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন চরম পর্যায়ে গেলে তখন প্রার্থিতা বাতিল হতে পারে। এছাড়া, নির্বাচনি মাঠে স্ট্রাইকিং ফোর্স নেমে গেলে দলীয় ও স্বতন্ত্র প্রাথীদের পরিস্থিতি অনুকূলে আসবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সংখ্যা বেশি থাকে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছু সংখ্যক কম থাকে। চরাঞ্চল, দুর্গম এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে সমস্যা হলে সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে নৌকার মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের নির্বাচনি জনসভায় অংশ নিয়ে বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল সংগঠন, সবাইকে নিয়েম মেনে চলতে হবে। নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। কেউ অন্যায় জুলুম করলে খবর আছে। অন্যায়কারীকে শাস্তি পেতে হবে, কারো জন্য তদবির হবে না।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleপদ্মা ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা
    Next Article ব্যালট বাক্স সকালে দেখে নেবেন এজেন্টরা: সিইসি

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    পেশাজীবী মানবাধিকার পরিষদের আহবায়ক ডা. মো. জামাল উদ্দিন ও কো-আহবায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান

    রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টি দেওয়ার আহ্বান

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.