সিএমএসএমই খাতে ৫,০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল হতে স্বল্পসুদে ও সহজ র্শতে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদশে ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরতি হয়ছে।
গত ০৮ সপ্টেম্বের বাংলাদশে ব্যাংক প্রধান কার্যালয়ের এ. এন. হামদিুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদশে ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদশে ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতরিক্তি পরিচালক শাহানাজ পারভীন।
বাংলাদশে ব্যাংক ঘোষিত ৬০,০০০ (ষাট হাজার) কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/ বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদশে ব্যাংক এ তহবিল গঠন কর।
এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না এরূপ প্রতিষ্ঠান মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে



