হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
মেধা ও মননের বিকাশে কাজ করে যাওয়া ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট এ প্লাস একাডেমি কোচিং সেন্টার থেকে ৭০ জন এইচএস সি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৭ জুন শনিবার সকাল ১০টায় কোচিং সেন্টার প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এ প্লাস একাডেমি কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম শামীম, প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌস হোসেন, সহকারী পরিচালক সুলায়মান হোসেন এবং ব্যাবস্থাপনা পরিচালক কাওসার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মো: মাসুম বিল্লাহ, প্যারাগন কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াছ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী এবং টার্গেট এ প্লাস একাডেমির বর্তমান ছাত্র-ছাত্রীরা।
বিদয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এইচএসি পরীক্ষার্থীদের প্রতি দিক-নির্দেশনামূলক আলোচনা, ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানান। বক্তারা শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও দেশপ্রেম নিয়ে বড় হওয়ার আহ্বান জানান।



