Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

      June 14, 2026

      জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

      June 14, 2026

      এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

      June 14, 2026

      প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

      June 14, 2026

      বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬” অনুষ্ঠিত

      June 14, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

      June 14, 2026

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

      June 6, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025

      স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম

      November 20, 2025

      জাবির দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

      October 19, 2025

      শিক্ষকদের অন্তর্দ্বন্বের কারণে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে

      October 15, 2025
    • ব্যাংক-বীমা

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026

      আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

      February 24, 2026

      এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

      February 4, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

    0
    By রমজান আলী on May 17, 2025 জাতীয়

    রাবি প্রতিনিধি: ছাত্রীর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের শিক্ষকের ‘আপত্তিকর’ ঘটনা ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা চাঁদা নেওয়া অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত দুজন সাংবাদিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক এবং একজন ছাত্রের বিরুদ্ধে।

    এ বিষয়ে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় উভয়পক্ষ পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

    চাঁদাবাজির অভিযোগ ওঠা চারজন হলেন কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব, খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাবিসাসের সহসভাপতি সিরাজুল ইসলাম সুমন ওরফে এস আই সুমন, ছাত্র ইউনিয়ন (একাংশের) রাবি শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সহসমন্বয়ক (আইবিএ বিভাগের ছাত্র) আতাউল্লাহ এবং আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র নাজমুস সাকিব।

    চাঁদাবাজির অভিযোগ তোলা ছাত্রীর নাম মারিয়া খাতুন (২৫)। তিনি ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের (এমবিএ) ছাত্রী। তিনি স্নাতকের প্রকাশিত ফলাফলে বিভাগে যৌথভাবে দ্বিতীয়। গত ১১ মে সন্ধ্যায় ছুটির দিন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ওই ছাত্রী এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    গত ১৪ মে বিষয়টি নিয়ে আমাদের সময় অনলাইনে ‘রাবি শিক্ষকের কক্ষে আপত্তিকর অবস্থায় ছাত্রী, হাতেনাতে ধরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরের দিন পত্রিকাতেও প্রতিবেদনটি প্রকাশিত হয়।

    ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

    ওই ঘটনা প্রকাশ হওয়ার পর ১৫ মে ছাত্রী মারিয়া খাতুন বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে ওই চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

    আজ সংবাদ সম্মেলন মারিয়া খাতুন বলেন, ‘গত রবিবার আমি ৫টার দিকে স্যারের চেম্বারে যাই। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের পরে তারা (অভিযুক্ত চারজন) দরজায় নক করে। প্রথমে আমরা টের পাই নাই। এর কিছুক্ষণের মধ্যে তারা ঢুকে যায়। প্রথমে দুজন ঢোকে… তারপর আর দুজন। রুমে ঢুকে তারা প্রথমে আমার গায়ে হাত দিলে আমার গা থেকে ওড়না পড়ে যায়। তখন স্যারের সঙ্গে হাতাহাতি হয়।’

    চাঁদাবাজির বিষয়ে ওই ছাত্রী বলেন, ‘তারা মোবাইলে ভিডিও করার কথা বললে আমি টেবিলের তলে গিয়ে লুকাই। পরে তারা বের হওয়ার জন্য জোর করলে আমি গামছা মাথায় নিয়ে বের হই। তারা প্রথম ৫ লাখ টাকা দাবি করে। স্যার আমার নিরাপত্তার ভয়ে একপর্যায়ে টাকা দিতে রাজি হয় এবং চেম্বার থেকে বের হয়ে জুবেরী ভবনের দিক থেকে এক লাখ টাকা নিয়ে দেয়। পরের দিন তাদের আরও দুই লাখ টাকা দিতে হয়।’

    সাংবাদিকদের পাল্টা অভিযোগ

    ছাত্রীর অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিক সাজ্জাদ ও সুমন। তারা জানান, গত ১১ মে সন্ধ্যায় এক শিক্ষকের মাধ্যমে ঘটনা সম্পর্কে জেনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনুমতি নিয়ে তারা সেখানে যান। সেখানে গিয়ে দেখেন, শিক্ষক হেদায়েত উল্লার কক্ষের লাইট বন্ধ। তখন তারা কড়া নাড়লে ওই শিক্ষক দরজা খুলে দেন। তখন কক্ষে প্রবেশ করে ওই শিক্ষকের সঙ্গে কথা বলার একপর্যায়ে টেবিলের নিচে ওই ছাত্রীকে লুকিয়ে থাকতে দেখি। পরে হেদায়েত উল্লাহ নিজেই ছাত্রীকে টেবিলের নিচ থেকে বের করে আনেন। এ সময় ছাত্রীর অনুরোধ করেন, ভিডিও বা সংবাদ প্রকাশ যেন না করা হয়—অন্যথায় তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে হুমকি দেন।

    তারা আরও বলেন, তাৎক্ষণিকভাবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে বিষয়টি জানান। পরে হেদায়েত উল্লাহর অনুরোধে পরে বিষয়টি আর প্রক্টরকে বলেননি। এ সময় ওই ছাত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তারা ভিডিও প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। পরে তাদের অজ্ঞাতে একটি সোর্সের মাধ্যমে ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে অভিযুক্ত শিক্ষক বা ছাত্রীর কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। তাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র একটি অনৈতিক ঘটনার যথাযথ প্রতিবাদ ও প্রশাসনকে অবহিত করা।

    সংবাদ সম্মেলনে ছাত্রীর তোলা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নাজমুস সাকিব। তবে অভিযোগের বিষয়ে জানতে আরেক অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মো. আতাউল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাকে প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে মন্তব্য জানাতে চাইলেও পরে আর জানাননি। পরবর্তীতে মোবাইল ফোনে আবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ধরেননি।

    চারজনকে চাঁদা দেওয়ার বিষয়ে মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, ‘হ্যাঁ, আমি তাদের প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে তিন লাখ টাকা দিয়েছি। প্রথম দিন তাৎক্ষণিক এক লাখ টাকা দিয়েছিলাম। কারণ তারা ওখানে মেয়েটিকে রেপ করার হুমকি দিয়েছিল এবং ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করেছিল। আর দ্বিতীয় দিন আবার দুই লাখ টাকা দিতে বাধ্য হয়েছি।’

    ছাত্রীর জিডির বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

    সাংবাদিকরা মিথ্যা বলেছেন, জানালেন প্রক্টর

    অভিযুক্ত দুই সাংবাদিক সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রক্টরের অনুমতি নিয়ে তারা চারজন সহযোগী অধ্যাপক হেদায়েত উল্লাহর চেম্বারে গিয়েছিলেন।

    এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘প্রশ্নই আসে না! কোনোরকম অনুমতি নিয়ে যায়নি। মিথ্যা-বানোয়াট তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানতে চাওয়ার দরকার ছিল যে, প্রক্টর কীভাবে অনুমতি দিয়েছে? কোনো অনুমতিপত্র আছে কি না।’

    প্রক্টর আরও বলেন, ‘ওই দিন সন্ধ্যায় সমন্বয়ক আতাউল্লাহ আমাকে একটা কল দিয়ে শুধু বলেছিল যে, “স্যার একজন শিক্ষকের চেম্বারে একজন ছাত্রী দীর্ঘক্ষণ অবস্থান করছে।” আমি তখন ক্যাম্পাসের বাইরে ছিলাম। ক্যাম্পাসে এসে আতাউল্লাহকে ৪-৫ বার কল দিলেও সে আর কল রিসিভ করেনি। এখন তারা ওই কল দেওয়াটাকে অনুমতি হিসেবে বলে বেড়াচ্ছে। অথচ খবরটা প্রকাশিত হওয়ার পর (থানায় অভিযোগ জানানো) থেকে তারা আমাদের হাতেপায়ে ধরছে যে, “স্যার আমাদের বাঁচান। আমরা ভুল করে ফেলেছি। আপনারা বললে মামলা হবে না।” বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে চাপও দেওয়াচ্ছে। আবার এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিব্রত করছে।’

    সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘সব কিছুই এখন তদন্তের মধ্য দিয়ে যাবে। তদন্ত শেষ হওয়ার আগে আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে পুরো ঘটনাটা জানার জন্য।’

    প্রসঙ্গত, গত ১১ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ছিল। ওই দিন বিকেল ৫টার দিকে ছাত্রী মারিয়া খাতুনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে (নিজের চেম্বার) প্রবেশ করেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। ওই দিনের ওই কক্ষের একটি ভিডিও ফেসবুকে গত ১৪মে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, ভিডিও করার সময় ওই শিক্ষক ও ছাত্রী নিজেদের মুখ ঢাকার চেষ্টা করছেন। এরপর দুই দিন পরে ভিডিও প্রকাশ হওয়া নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে আর্থিক লেনদেনের কথাও তোলেন তখন।

    শিক্ষক-ছাত্রীকে বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের সুপারিশ

    আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্রীকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হবে। গতকাল আজ শুক্রবার দুপরে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleরাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
    Next Article রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

    শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

    মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

    ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

    রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    ভ্যাট অব্যাহতি, বিনিয়োগ বান্ধব করনীতি চায় বিজিএমইএ-বিকেএমইএ

    সাম্প্রতিক সংবাদ

    রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

    June 14, 2026

    শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

    June 14, 2026

    জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

    June 14, 2026

    এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

    June 14, 2026

    প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    June 14, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

    হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে আজ…

    June 14, 2026

    শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

    June 14, 2026

    জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

    June 14, 2026

    এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

    June 14, 2026

    প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.