হাওলাদার বেলাল : রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নস্থ সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদ সিকদার।
স্থানীয়দের মতে, শিক্ষা ও সমাজসেবায় তার দীর্ঘদিনের অবদান রয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
অভিভাবক ও এলাকাবাসী মনে করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলায় আরও এগিয়ে যাবে।



