বিএইচবিএফসি-তে “Digital Signatures: Ensuring Authenticity and Integrity” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) প্রধান অথিতি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলম সরদার।
কর্মশালায় পেপারলেস অফিস বাস্তবায়ন, পিকেআই ও সফটওয়্যারের মাধ্যমে ঋণ অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার বিষয়ক সেশন পরিচালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দ সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



