সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এ কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে।
বুধবার (২৯ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সম্প্রতি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে কো-স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



