নিজস্ব প্রতিবেদক: দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রূপায়ণ গ্রুপের অনন্য সৃষ্টি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। রূপায়ণ সিটির নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শনের লক্ষ্যে তারা এ সফরে অংশ নেন।বাংলা সাহিত্য
রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রতিনিধিদলটি রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের এই প্রকল্পটির স্থাপত্যশৈলী, সবুজায়ন এবং উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা প্রকল্পটির পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, যোগাযোগ সুবিধা এবং বাসিন্দাদের জন্য গড়ে তোলা বিভিন্ন আধুনিক সেবারও প্রশংসা করেন।
মতবিনিময় সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আরও বলেন, দেশের ভেতরে এত সুন্দর আবাসন প্রকল্প করা যায়, তা অনেকেরই জানা নেই। কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার। সরকার সহযোগিতা করলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। আমি এখানে এসে দেখলাম, বিভিন্ন দেশের নাগরিক এখানে বসবাস করছেন। বিদেশি নাগরিকরা যেখানে-সেখানে বসবাস করেন না; তারা সবসময় একটি নিরাপদ স্থান খোঁজেন। তাই আমি বলতে পারি, রূপায়ণ সিটি উত্তরা একটি নিরাপদ ও সুরক্ষিত আবাসন প্রকল্প।
তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ দেশের আবাসন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
পরিদর্শন শেষে উভয় পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আবাসন শিল্পের বিকাশে নীতিগত সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পরিকল্পিত নগর উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়।
রিহ্যাবের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সহ-সভাপতি এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ড. এন. জোহা, মো. মাহবুবুর রহমান, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, ইঞ্জি. মো. মোস্তফা কামাল, এ. জেড. এম. কামরুদ্দিন, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম (অব.), মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মো. এমদাদুল হক, এম. ফখরুল ইসলাম, এ. এস. এম. আব্দুল গফ্ফার মেয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল, তাসনোভা মাহবুব সালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.)সহ অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে রিহ্যাব নেতৃবৃন্দ রূপায়ণ গ্রুপের পরিকল্পিত আবাসন উন্নয়ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশের আবাসন খাতের টেকসই বিকাশে এ ধরনের আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



