Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    আওয়ামী লীগ-জাতীয় পার্টির আসন ভাগাভাগি : জিতল কে?

    আওয়ামী লীগ-জাতীয় পার্টির আসন ভাগাভাগি : জিতল কে?

    0
    By Rezaul Karim on December 18, 2023 মতামত, লিড নিউজ

    রাজনীতিবিদরা মানুষকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন ঠিকই, তবে রাজনীতির মাঠে ইতিহাস সবসময় উপেক্ষিত। উপেক্ষিত না হলে যে জাতীয় পার্টি ও এরশাদের নয় বছরের অপশাসনের বিরুদ্ধে এত আন্দোলন করল যে আওয়ামী লীগ, এত সরব ছিল যারা, এমনকি ১৪ দলে বামপন্থী নেতারাও ‘নৈতিক কারণে’ কখনো জাতীয় পার্টিকে মেনে নেয়নি, তারা এখন পরস্পরের হাত ধরতে এমন ব্যাকুল হতে পারত না।

    ব্যাকুলতাই বলছে, অভিন্ন শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই-ই আপাতত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিদের প্রধান লক্ষ্য। ৭ জানুয়ারি ২০২৪, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পাটিগণিতের অনুশীলন শেষ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের শেষ সময়ে।

    জাতীয় পার্টিকে দেওয়া হলো ২৬ আসন, আর নিজের নেতৃত্বে থাকা ১৪ দলের জন্য আওয়ামী লীগ ছাড়ল ৬টি আসন। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ৩২ আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে না। ফলে নৌকা প্রতীক পেয়েও ৩২ জন আওয়ামী লীগ প্রার্থী মাত্র ২১ দিনের মাথায় এসে দেখলেন তারা কোথাও নেই।

    ৭ জানুয়ারির নির্বাচন কেমন হবে?
    নৌকা পেয়েও না পাওয়ার এই খেলা নিছক পাটিগণিত। বিএনপি ছাড়া নির্বাচন মানে আওয়ামী লীগের ৩০০ আসন নিশ্চিত। কিন্তু শাসক দল তো তা চায় না। তাই পুরো নির্বাচনটাই শেষ পর্যন্ত পরিণত হয়েছে একটি রাজনৈতিক ব্যবস্থাপনার অনুশীলনে যেখানে শাসক দলকে বিবেচনায় রাখতে হয়েছে বেশকিছু বিষয়।

    এগুলো হলো—১. সব আসন যেন আওয়ামী লীগের ঘরে চলে না আসে, ২. সংসদে যেন একটি বিরোধী দলের ন্যূনতম চেহারা থাকে, ৩. নির্বাচনে দলের কেউ যেন ২০১৪-এর মতো বিনা ভোটে সংসদ সদস্য বনে না যায়, ৪. নির্বাচনে যেন একটা দৃশ্যমান ভোটার উপস্থিতি থাকে এবং নির্বাচন যেন দেখতে অসুন্দর না হয়।

    ভোটের আগে এই জোটের খেলাটা হলো বেশ ঘটা করেই। আওয়ামী লীগের এক সময়কার মহাজোটের প্রধান মিত্রদল জাতীয় পার্টি ২০১৪ ও ২০১৮-এর আদলের বিরোধী দল। এখন আবার সেই পথে। অথচ জাতীয় পার্টি একটি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল, যার এখন এরশাদের নিজ জেলা রংপুরেও কোনো আঞ্চলিক ভিত্তি নেই। কিন্তু রাজনীতি যেহেতু সব সম্ভাবনার শিল্প তাই নিশ্চিত আওয়ামী লীগ প্রার্থীদের সরিয়ে জাতীয় পার্টির প্রার্থীদের বসানো হলো শুধুমাত্র নির্বাচনী সৌন্দর্য বর্ধনের খাতিরে।

    বিএনপি ছাড়া নির্বাচন মানে আওয়ামী লীগের ৩০০ আসন নিশ্চিত। কিন্তু শাসক দল তো তা চায় না…..
    জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হচ্ছে আওয়ামী লীগকে। সাথে আছে জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ। নবগঠিত তৃণমূল বিএনপি ও বিএনএম-এর ভাগ্যে কী ঘটে তা দেখতে হবে একেবারে শেষে গিয়ে।

    আসলে পাটিগণিত মোহময়। সেই মোহ অনায়াসে বাস্তব রাজনীতির বোধ ভুলিয়ে দিতে পারে। এমনকি পাটিগণিতকেই তখন রাজনীতি বলে ভ্রম হওয়া বিচিত্র নয়। আসন ভাগাভাগির পাটিগণিত সম্পূর্ণ হয়েছে। কিংবা এখনো হয়তো কিছুটা বাকি আছে।

    নির্বাচনের মাঠে যারা আছেন তারা সবাই একত্র হলে পাটিগণিত মিলতে পারে, রাজনীতি মিলবে কি না, তা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। রাজনীতিতে অসম্ভবের স্থান নেই, আর নেই বলেই শুধুমাত্র বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার অভিপ্রায়ে কত কী ঘটল দেশের নির্বাচনী আয়োজনে। তবে এটাও সত্য যে, বিএনপি নিজেও নির্বাচন থেকে দূরে গিয়ে সেই সুযোগটা সৃষ্টি করেছে।

    ক্ষমতাবানদের পেছনে গড্ডলিকা
    অনেকে বলছেন আসন ভাগাভাগি যখন শেষ, তখন আর নির্বাচনের প্রয়োজন কি আছে? প্রয়োজন আছে। প্রথমত নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা আর দ্বিতীয় হলো দেশে যে নির্বাচন হয় এবং ভালো করে হয় তা দেশ-বিদেশে তুলে ধরা। কিন্তু পথটা খুব মসৃণ নয়।

    মিত্রদলের জোটে স্বার্থের দ্বন্দ্ব, সরকার দলীয় স্বতন্ত্র প্রার্থীদের দাপট, শাসক দলের কোন্দল আর বিবাদ, স্বতন্ত্রদের নিজস্ব ভোট ব্যাংক নিয়ে আতঙ্ক, সর্বোপরি বিভিন্ন মিত্রদল ও নিজ দলের নেতাদের উচ্চাকাঙ্ক্ষার পারস্পরিক সংঘাত নির্বাচনে একটা আবহ তৈরি করবে বৈ কি। কেমন হবে তা দেখার জন্য অপেক্ষা করাই ভালো।

    জাতীয় পার্টি একটি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল, যার এখন এরশাদের নিজ জেলা রংপুরেও কোনো আঞ্চলিক ভিত্তি নেই….
    একটি নির্বাচন হবে এবং তাতে বর্তমান শাসক দলের জয় অবধারিত। এখন শাসক দল যেভাবে চাইছে সেইভাবে বিরোধী দল সাজাবে। ২৬টি আসনের জাতীয় পার্টির প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র, তৃণমূল বিএনপি, বিএনএম এবং বিএনপি থেকে যারা নির্বাচন করছেন তারা মিলে কী করবেন সেইটা দেখাও নতুন অভিজ্ঞতা হবে দেশের জন্য।

    বিএনপি নেই, তবে গণতন্ত্রের অমোঘ নিয়মে আওয়ামী লীগের জন্য বিরোধী শক্তি গড়ে তুলবার অবকাশ আছে। স্বতন্ত্ররা চাইবে নিজ গৃহ অর্থাৎ আওয়ামী লীগে ফিরতে। যদি না নেওয়া হয় তাহলে তা হবে আরেকটি দর্শনীয় এবং উপভোগ্য খেলা।

    রাজনীতিতে হ্যাঁ বা না বলে কিছু হয় না, কিছু ক্ষেত্রে একই সঙ্গে হ্যাঁ এবং না দুটোই হতে পারে। জাতীয় পার্টি না না করে শেষ বেলায় একেবারে বড় করে হ্যাঁ করেছে। বাংলাদেশের রাজনীতিতে একটি ‘অস্বাভাবিক পরিস্থিতি’ তৈরি হয়েছে এবং সেইখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টি।

    তবে এত সব অদ্ভুত এবং অস্বাস্থ্যকর পাটিগণিত কিন্তু রাজনীতির নিয়মেই আবির্ভূত হয়েছে। যেনতেন প্রকারে নির্বাচনী পাটিগণিতের সাহায্যে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়াই রাজনীতি।

    তবে এই কথা বলতেই হবে যে, বাংলাদেশে আজ যে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ বিরাজমান তার মূলে আছে বিএনপির রাজনৈতিক বিপর্যয় এবং এই বিপর্যয়ের থেকে লড়ে বেরিয়ে আসার প্রশ্নে নেতৃত্বের পরাজিত মনোভাব।

    সৈয়দ ইশতিয়াক রেজা ।। প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleকাজী ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন
    Next Article রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক ক্ষতি

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    ঈদের আনন্দ পৌঁছে না যেখানে: রবিউল আলম মুন্না

    আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

    আলোচিত এক নাম জেফরি এপস্টিন: ক্ষমতা, অর্থ ও অন্ধকার অপরাধের এক বিতর্কিত অধ্যায়

    বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

    ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

    দিনাজপুরের ‘পুতুল’ থেকে দেশের আপসহীন নেত্রী

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.