Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

      July 9, 2026

      বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ১০০ কর্মী

      July 4, 2026

      শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

      June 14, 2026

      জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

      June 14, 2026

      এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

      June 14, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026

      আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

      February 24, 2026

      এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

      February 4, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    আলোচিত এক নাম জেফরি এপস্টিন: ক্ষমতা, অর্থ ও অন্ধকার অপরাধের এক বিতর্কিত অধ্যায়

    আলোচিত এক নাম জেফরি এপস্টিন: ক্ষমতা, অর্থ ও অন্ধকার অপরাধের এক বিতর্কিত অধ্যায়

    0
    By রমজান আলী on February 23, 2026 উপ-সম্পাদকীয়, ফিচার, মতামত

    রবিউল আলম মুন্না : বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতার অন্দরমহলে এমন কিছু নাম থাকে, যেগুলো শুধু একজন ব্যক্তিকে নয়—একটি পুরো ব্যবস্থার অন্ধকার দিককে তুলে ধরে। জেফরি এডওয়ার্ড এপস্টিন তেমনই এক নাম। একজন প্রভাবশালী মার্কিন ফিনান্সিয়ার হিসেবে পরিচিত হলেও, বাস্তবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন, মানবপাচার এবং ক্ষমতাবানদের সঙ্গে সন্দেহজনক সম্পর্কের কারণে। জেফরি এপস্টিনের জীবন ও মৃত্যু শুধু একটি অপরাধের গল্প নয়; এটি আইন, রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের একটি ভয়ংকর উদাহরণ।

    শৈশব ও শিক্ষাজীবন
    জেফরি এডওয়ার্ড এপস্টিন জন্মগ্রহণ করেন ২০ জানুয়ারি ১৯৫৩ সালে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে। একটি মধ্যবিত্ত ইহুদি পরিবারে তার বেড়ে ওঠা। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি এবং পরবর্তীতে কুপার ইউনিয়নে পড়াশোনা শুরু করেন, তবে কোনো প্রতিষ্ঠান থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেননি। অথচ ডিগ্রি না থাকলেও, গণিত ও অর্থনীতিতে তার দক্ষতা তাকে দ্রুতই অভিজাত মহলে পৌঁছে দেয়।

    পেশাগত উত্থান ও অর্থনৈতিক সাম্রাজ্য
    ১৯৭০-এর দশকে এপস্টিন একটি অভিজাত স্কুলে শিক্ষকতা শুরু করেন। সেখান থেকেই ধনী ও প্রভাবশালী পরিবারগুলোর সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। পরে তিনি বিখ্যাত বিনিয়োগ ব্যাংক Bear Stearns-এ যোগ দেন এবং দ্রুতই উচ্চপদে পৌঁছান। ১৯৮১ সালে তিনি নিজের প্রতিষ্ঠান J. Epstein & Co. প্রতিষ্ঠা করেন। দাবি করা হতো, এই প্রতিষ্ঠান কেবলমাত্র অতি ধনী ব্যক্তিদের সম্পদ ব্যবস্থাপনার কাজ করত। তবে তার আয়ের প্রকৃত উৎস কখনোই পুরোপুরি স্পষ্ট ছিল না—যা পরবর্তীতে নানা সন্দেহের জন্ম দেয়।

    বিলাসবহুল জীবনযাপন
    এপস্টিনের মালিকানায় ছিল— নিউইয়র্কের ম্যানহাটনে বিলাসবহুল প্রাসাদ, ফ্লোরিডার পাম বিচে সমুদ্রতীরবর্তী বাড়ি, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যক্তিগত দ্বীপ (Little St. James), ব্যক্তিগত জেট বিমান, যা পরবর্তীতে “Lolita Express” নামে পরিচিতি পায় | এই জীবনযাপন তার ক্ষমতা ও প্রভাবের প্রমাণ দিলেও, একই সঙ্গে এটি অপরাধ সংঘটনের ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয় বলে অভিযোগ ওঠে।

    যৌন নিপীড়নের অভিযোগ ও প্রথম মামলা
    ২০০৫ সালে ফ্লোরিডার পাম বিচে প্রথমবারের মতো এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এক কিশোরী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। তদন্তে উঠে আসে—এপস্টিন নিয়মিতভাবে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতেন এবং যৌন কাজে বাধ্য করতেন। তদন্তে আরও জানা যায়, এই কাজে ব্যবহৃত হতো—অর্থের লোভ, মিথ্যা চাকরির প্রস্তাব, ভুক্তভোগীদের মাধ্যমে নতুন কিশোরী সংগ্রহ তবু ২০০৮ সালে তিনি মাত্র একটি তুলনামূলকভাবে হালকা অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং মাত্র ১৩ মাসের কারাদণ্ড পান, যার বড় অংশেই তিনি দিনের বেলা বাইরে থাকার সুযোগ পেয়েছিলেন। এই ঘটনাকে অনেকেই “ন্যায়বিচারের ব্যর্থতা” হিসেবে আখ্যা দেন। জেফরি এপস্টিন শুধু একজন অপরাধী নন; তিনি একটি ব্যবস্থার প্রতীক—যেখানে অর্থ ও ক্ষমতা থাকলে দীর্ঘদিন অপরাধ আড়াল করা সম্ভব হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বছরের পর বছর ধরে এপস্টিন বিভিন্ন বিজ্ঞানী ও পরিচিত ব্যক্তিদের কাছে নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন। এপস্টিন চাইতেন, নিউ মেক্সিকোতে অবস্থিত তাঁর বিশাল খামারে তাঁর শুক্রাণু ব্যবহার করে নারীরা গর্ভধারণ করুক এবং অনেক সন্তান হোক। অভিযোগ আছে, মৃত্যুর আগে এপস্টিন তাঁর ধনসম্পদ ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে এমন এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, যা অস্বস্তিকর। বছরের পর বছর ধরে তদন্তকারী ও সাংবাদিকেরা দেখিয়েছেন, এপস্টিন তাঁর আর্থিক সাফল্য নিয়ে বাড়িয়ে বলতেন। তিনি তাঁর গ্রাহকদের পরিচয় ভুলভাবে উপস্থাপন করতেন। ব্যবসা ও বিজ্ঞানে নিজের ভূমিকার কথাও বাড়িয়ে বলতেন এপস্টিন। তবু অর্থ ও একনিষ্ঠ প্রচেষ্টায় তিনি রাজনীতি, অর্থনীতি ও শিক্ষাঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন।

    দ্বিতীয় গ্রেপ্তার ও ফেডারেল মামলা
    দীর্ঘ এক দশক নীরবতার পর ২০১৯ সালে নিউইয়র্কে এপস্টিনকে আবার গ্রেপ্তার করা হয়। এবার অভিযোগ ছিল আরও গুরুতর— মানবপাচার ও অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণ, এই মামলায় তার সর্বোচ্চ শাস্তি হতে পারত আজীবন কারাদণ্ড। তদন্ত নতুন করে শুরু হওয়ায় বহু প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসার সম্ভাবনা তৈরি হয়।

    ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্ক
    এপস্টিনের সবচেয়ে বিতর্কিত দিক ছিল তার সামাজিক যোগাযোগ। তার সঙ্গে যাদের নাম জড়িয়েছে, তাদের মধ্যে রয়েছেন—সাবেক ও বর্তমান রাজনীতিবিদ, ধনকুবের ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য, নামকরা বিজ্ঞানী ও সেলিব্রিটি | যদিও সবাই অপরাধে জড়িত ছিলেন—এমন প্রমাণ নেই, তবে এপস্টিনের কর্মকাণ্ডে এত দীর্ঘ সময় ধরে আইনি ছাড় পাওয়ার পেছনে এই সম্পর্কগুলো বড় ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এপস্টিন একই কৌশল ব্যবহার করে অভিজাত বিজ্ঞানী মহলেও ঢুকে পড়েছিলেন। বিশিষ্ট কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। এমন কয়েকজন বিজ্ঞানী হলেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী মারে গেল-মান, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও লেখক স্টিফেন হকিং, বিবর্তনবিজ্ঞানী স্টিফেন জে. গুল্ড এবং স্নায়ুতত্ত্ববিদ জর্জ এম চার্চ। এপস্টিন বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সম্মেলন এবং বৈজ্ঞানিক গবেষণার খরচ বহন করতেন। তিনি অনানুষ্ঠানিকভাবে কিছু বৈজ্ঞানিক সভারও আয়োজন করতেন। সেখানে ব্যয়বহুল খাবার খেতে খেতে বিজ্ঞানীরা তাঁদের মতামত ভাগাভাগি করতেন। পরে অনেক বিজ্ঞানী বলেছিলেন, বিভিন্ন কাজে তহবিল পাওয়ার আশায় তাঁরা এপস্টিনের অপরাধমূলক ইতিহাসের দিকে নজর দেননি। এপস্টিন হার্ভার্ড বিশ্বিব্যালয়ের ইভোল্যুশনারি ডাইনামিকস প্রোগ্রাম-এ ৬৫ লাখ ডলারের অনুদান দিয়েছিলেন। এপস্টিনের অনুদানে যেসব কনফারেন্স হতো, সেগুলো যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডসে আয়োজন করা হতো। সেখানে উড়োজাহাজে করে অতিথিদের নিয়ে আসা হতো এবং তাঁর ব্যক্তিগত দ্বীপে তাঁদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হতো। একবার স্টিফেন হকিংসহ কয়েকজন বিজ্ঞানী এপস্টিনের চার্টার্ড সাবমেরিনে উঠেছিলেন।

    হার্ভার্ডের মনোবিজ্ঞানী স্টিভেন পিঙ্কার বলেছেন, এপস্টিন একবার তাঁকে একটি অনানুষ্ঠানিক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই বৈঠকে তাঁর সহকর্মী গণিতজ্ঞ ও জীববিজ্ঞানী মার্টিন নোয়াক এবং পদার্থবিজ্ঞানী লরেন্স ক্রাউসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই আলোচনা এপস্টিনের নিয়ন্ত্রণাধীন ছিল। হার্ভার্ডের এক আলোচনা সভায় এপস্টিন দরিদ্র দেশগুলোতে খাদ্যসংকট কমানো ও স্বাস্থ্যসেবা বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছিলেন। তাঁর দাবি ছিল, এ ধরনের উদ্যোগ জনসংখ্যা বাড়িয়ে দেবে। হার্ভার্ডের মনোবিজ্ঞানী স্টিভেন পিঙ্কার ওই সভায় উপস্থিত ছিলেন। তিনি এপস্টিনের এই বক্তব্যের বিরোধিতা করেন। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে পাওয়া ফলাফলের ভিত্তিতে পিঙ্কার যুক্তি দেখিয়েছিলেন, শিশু মৃত্যুহার বেশি হলে বরং পরিবারগুলো বেশি সন্তান নেয়।

    জেলখানায় রহস্যজনক মৃত্যু
    ১০ আগস্ট ২০১৯। নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বন্দি অবস্থায় এপস্টিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারিভাবে ঘোষণা করা হয়—আত্মহত্যা কিন্তু—সিসিটিভি ক্যামেরা অকার্যকর ছিল, দায়িত্বপ্রাপ্ত প্রহরীরা ঘুমিয়ে পড়েছিলেন, এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়, এসব কারণে জনমনে ব্যাপক সন্দেহ তৈরি হয়।

    পরবর্তী প্রভাব ও উত্তরাধিকার
    এপস্টিনের মৃত্যুর মধ্য দিয়ে মামলা শেষ হলেও, প্রশ্ন শেষ হয়নি। ভুক্তভোগীরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায়। তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল পরবর্তীতে দোষী সাব্যস্ত হলেও, এপস্টিনের নেটওয়ার্কের পুরো চিত্র আজও অস্পষ্ট। এই ঘটনা বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় আনে—ক্ষমতার অপব্যবহার, ধনীদের জন্য আলাদা আইন, ভুক্তভোগীদের নীরবতা ও ভয় |

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleএলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি
    Next Article আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন

    ঈদের আনন্দ পৌঁছে না যেখানে: রবিউল আলম মুন্না

    আবারও বিকাশ এর ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

    সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির দোনোমনা কেন

    কীভাবে হবে বীমা শিল্পের উন্নয়ন: মো. মাহমুদুল ইসলাম

    ভাসানীর ফারাক্কা লংমার্চ পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ : এম. গোলাম মোস্তফা ভুইয়া

    সাম্প্রতিক সংবাদ

    বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

    July 9, 2026

    বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ১০০ কর্মী

    July 4, 2026

    রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

    July 4, 2026

    বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

    July 1, 2026

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    June 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

    এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের পরিধি আরও বিস্তৃত করতে বিকাশ পেমেন্টে থাকছে ১০,০০০…

    July 4, 2026

    বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ১০০ কর্মী

    July 4, 2026

    রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

    July 1, 2026

    বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

    June 30, 2026

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.