আজকে ইফতারের আগে ঢাকার আগারগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিনে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার খাবার বিতরণে উপস্থিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজকে এমন এক পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে হচ্ছে যখন অবৈধ ইউনূস সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে।
অথচ দেশের স্বাধীনতাকামী সিংহভাগ জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আমরা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।



