সীমান্ত ব্যাংক পিএলসি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে সম্প্রতি সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সরকারের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সীমান্ত ব্যাংক পিএলসি’র মাধ্যমে বিশেষ স্কীমে গৃহঋণ নিতে পারবেন। এক্ষেত্রে ঋণের সুদের একটি অংশ সরকার এবং অবশিষ্ট অংশ ঋণ গ্রহনকারী বহন করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কার) জনাব মোহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে সীমান্ত ব্যাংকের পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আজীম এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পরিকল্পনা) ফেরদৌস রওশন আরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব, গৃহ নির্মাণ ঋণ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম কবির, উপসচিব, গৃহ নির্মাণ ঋণ শাখা-২ (অতিরিক্ত দায়িত্ব) তাঃ শাঃ শামীম সিদ্দিকী, সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব রিটেইল অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ মোহাম্মদ মাসুদ সাজ্জাদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



