Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ‘বাংলা কিউআর’ প্রতিস্থাপন করেছে বিকাশ

      July 22, 2026

      নগদ-এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

      July 21, 2026

      বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

      July 16, 2026

      ইসলামী ব্যাংকিং বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

      July 12, 2026

      বিকাশ-এ ক্যাশ আউট খরচ কমে এখন ১৩.৯৫ টাকা

      July 12, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026

      আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

      February 24, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    নোবিপ্রবি ভিসি ইসমাইলের নিয়োগ ও আর্থিক দুর্নীতির শ্বেতপত্র

    নোবিপ্রবি ভিসি ইসমাইলের নিয়োগ ও আর্থিক দুর্নীতির শ্বেতপত্র

    0
    By রমজান আলী on June 7, 2026 বক্স নিউজ

    নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের প্রশাসনিক মেয়াদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক দায়িত্ব বণ্টন এবং আর্থিক ব্যবস্থাপনা অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত একটি শ্বেতপত্রে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক পক্ষপাত, স্বজনপ্রীতি, বৈষম্য এবং আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে।

    সংবাদ সম্মেলনে নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, গত দেড় বছরে নিয়োগ পাওয়া ৩৪ জন শিক্ষকের মধ্যে ৩১ জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। শ্বেতপত্রে আরও দাবি করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক মাত্র একজন এবং অন্য রাজনৈতিক পরিচয়ের শিক্ষক দুইজন। একই সঙ্গে শিক্ষক নিয়োগে নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

    শ্বেতপত্রে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ৩৪ জন শিক্ষকের মধ্যে নারী শিক্ষক মাত্র তিনজন। এছাড়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে কোনো সংখ্যালঘু শিক্ষক নেই বলেও দাবি করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বিষয়টি উপেক্ষিত হয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, রাজনৈতিক মতাদর্শ তার সাথে না মিললে আপগ্রেডেশন দেয়নি উপাচার্য মুহাম্মদ ইসমাইল। তার মতাদর্শের শিক্ষক নিয়োগ দিতে অন্য মতাদর্শের লোকজন চেয়ারম্যান থাকলে পলিটক্যাল ট্যাগ দিয়ে জোরপূর্বক কর্মবিরতি নিয়ে নিয়োগ দিয়েছে।

    শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী শিক্ষকরা। তাদের দাবি, নিয়োগ পাওয়া ২১ জন কর্মকর্তার মধ্যে ১৯ জন এবং ৬৯ জন কর্মচারীর মধ্যে ৫৫ জন একই রাজনৈতিক ঘরানার সঙ্গে সম্পৃক্ত। অভিযোগকারীদের মতে, এসব নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে একধরনের রাজনৈতিক একক প্রভাব তৈরি হয়েছে।
    নিয়োগে নোবিপ্রবি গ্র্যাজুয়েটদের সুযোগ না দেওয়ার অভিযোগও রয়েছে শ্বেতপত্রে। সেখানে বলা হয়েছে, নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব গ্র্যাজুয়েট মাত্র চারজন, বাকিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। অভিযোগকারীদের দাবি, অনেক ক্ষেত্রে নোবিপ্রবির মেধাবী গ্র্যাজুয়েটরা যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পাননি।

    একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন শিক্ষকরা। শ্বেতপত্রে দাবি করা হয়েছে, বিভিন্ন নিয়োগ বোর্ডে বহিরাগত বিশ্ববিদ্যালয়ের একাধিক উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারকে যুক্ত করা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে নিয়োগ বোর্ডের গঠন ও প্রশ্ন প্রণয়ন নিয়েও বিতর্ক তৈরি হয়। ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নিজে ঢাবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষক হয়েও তিনি নোবিপ্রবিতে সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র মডারেশন করতেন। তার ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম ওরফে সাইফ সুজন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার পর নিজেদের ঘরানার প্রার্থীদের আবেদন করাতেন।

    এমনও অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার মাধ্যমে তার নিজ জেলা লক্ষীপুরের অনেকে নিয়োগ পান নোবিপ্রবিতে। এছাড়াও তিনি ভিসি ইসমাইলের ক্যান্ডিডেটদের জন্য নিয়োগ প্রশ্ন পূর্বেই সাপ্লাই দিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজের প্রতিদানস্বরুপ সাইফ সুজনকে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় উভয় নীতিমালা লঙ্গন করে শুন্য পদে ৭ম গ্রেডের পদে নিয়োগ দেয়া হয়েছে মর্মে মিডিয়ায় ফটোকার্ড প্রকাশিত হয়। বিভিন্ন কর্মকর্তা নিয়োগে ছাত্রশিবির বা জামায়াত-সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নীতিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিভিন্ন দপ্তরে সহকারী পরিচালক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসনিক কর্মকর্তা, পিএস এবং অন্যান্য পদে নিয়োগের প্রসঙ্গ এসেছে।

    শ্বেতপত্রে অভিযোগ করা হয়েছে যে আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে ড. ছফিউল্লাহ-এর নিয়োগে স্বজনপ্রীতি ও নীতিমালা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের এক সদস্যের নিকট আত্মীয় এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুদকেও অভিযোগ হয়েছিল। দুদক ইতোমধ্যে ড. শফিউল্লাহ নিয়োগের তদন্তের জন্য দুদক নোয়াখালী জেলার উপসহকারী পরিচালক মো: জাহেদ আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে ড. শফিউল্লাহ’র নিয়োগ সংক্রান্ত রেকর্ড/কাগজপত্র চেয়ে চিঠি প্রেরণ করেছ। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একইভাবে কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা সুপারিশ ভূমিকা রেখেছে বলে অভিযোগ করা হয়েছে।

    এছাড়াও আইন বিভাগের শিক্ষক সাজ্জাদুল করিমের স্ত্রীকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ইইই বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামানের ভাইকে লাইব্রেরি সহকারী হিসেবে এমআইএস বিভাগে নিয়োগ দেয় ভিসি। শ্বেতপত্রে বলা হয়েছে, ইইই বিভাগের নোবিপ্রবি-স্নাতক এক প্রার্থী একাধিক পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাননি; তার পরিবর্তে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ একজনকে নিয়োগ দেওয়া হয়েছে ।

    এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগে একক প্রার্থী থাকা সত্ত্বেও লিখিত পরীক্ষা ও নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়েছে, যা নিয়মবহির্ভূত।

    প্রশাসনিক বৈষম্যের অভিযোগও প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শ্বেতপত্রে দাবি করা হয়েছে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষক ও কর্মকর্তাদের পদোন্নতি এবং আপগ্রেডেশনে অযৌক্তিক শর্ত আরোপ করা হয়েছে। অভিযোগকারীদের মতে, একই ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ কেউ পদোন্নতি পেয়েছেন, আবার অনেকে বঞ্চিত হয়েছেন। বিশেষ করে নারী ও সংখ্যালঘু শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও উত্থাপিত হয়েছে। আপগ্রেডেশন বঞ্চনার শিকার নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম মোস্তফা শহিদ মিনারে আমরণ অনশনে বসেছিলেন, কিন্তু তথাপি তাকে আপগ্রেডেশন দেয়নি ভিসি ইসমাইল ও তার কুশীলবরা।
    আর্থিক ব্যবস্থাপনা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ভর্তি পরীক্ষার সম্মানী বণ্টনে বড় ধরনের বৈষম্য ছিল। শ্বেতপত্র অনুযায়ী, সাধারণ শিক্ষকদের জন্য বরাদ্দ ছিল ২৬ হাজার টাকা, এর বিপরীতে উপাচার্য ২ লাখ ১৫ হাজার, উপ-উপাচার্য ২ লাখ ১০ হাজার এবং ট্রেজারার ২ লাখ ৮ হাজার টাকা গ্রহণ করেছেন।

    এছাড়া ভর্তি-সংক্রান্ত আইটি খাতে ৫ লাখ ৩১ হাজার টাকার একটি চেক ইস্যু ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কক্ষ সংস্কার, বিশ্ববিদ্যালয়ের সম্পদের ব্যবহার এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
    তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

    তার দাবি, অভিযোগকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছেন। তিনি আরও বলেন, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বোর্ডে অভিযোগকারী শিক্ষকদের কেউ কেউ নিজেরাও সদস্য ছিলেন এবং নিয়োগের সময় তারা কোনো আপত্তি তোলেননি।

    বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসন, নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ওঠা এসব অভিযোগ এখন উচ্চশিক্ষা অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হলে নোবিপ্রবির সাম্প্রতিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে স্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    নোবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের আমলে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগগুলোর কয়েকটি ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি তদন্ত প্রক্রিয়া পরিচালনা করছে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রশাসনের বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগ নিয়ে জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কার্যক্রমও চলমান রয়েছে।

    এ অবস্থায় নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলমান তদন্তগুলোর প্রতি পূর্ণ প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা এবং অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ অবস্থান গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মতে, তদন্তকারী সংস্থাগুলোর চাহিদা অনুযায়ী নথিপত্র সরবরাহ, বিতর্কিত নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোর অভ্যন্তরীণ পর্যালোচনা, আর্থিক লেনদেনের নিরীক্ষা এবং প্রয়োজন হলে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন—এসব পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    সংশ্লিষ্ট মহলের মতে, শ্বেতপত্রে উত্থাপিত অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয়, তবে তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আর যদি কোনো অনিয়মের সত্যতা পাওয়া যায়, তবে দায় নিরূপণ ও জবাবদিহি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ফলে নোবিপ্রবির সাম্প্রতিক ইতিহাসে আলোচিত এই অভিযোগগুলোর নিষ্পত্তি এবং তদন্তের যৌক্তিক পরিণতি নিশ্চিত করা নতুন প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleসাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
    Next Article গ্রামীণফোন তার ফিল্ড ফোর্সের পেমেন্ট সরাসরি প্রদান করবে বিকাশের ডিসবার্সমেন্ট সল্যুশনের মাধ্যমে

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    পেশাজীবী মানবাধিকার পরিষদের আহবায়ক ডা. মো. জামাল উদ্দিন ও কো-আহবায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান

    রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টি দেওয়ার আহ্বান

    জলবায়ু অর্থায়নে জিডিপির ন্যূনতম ৩ শতাংশ বরাদ্দের আহ্বান

    জহুরুল হক হলে তোফায়েল আহমেদ স্বরণে ছাত্রলীগের ব্যানার

    সাম্প্রতিক সংবাদ

    দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ‘বাংলা কিউআর’ প্রতিস্থাপন করেছে বিকাশ

    July 22, 2026

    নগদ-এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

    July 21, 2026

    বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

    July 16, 2026

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    July 16, 2026

    July 13, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ‘বাংলা কিউআর’ প্রতিস্থাপন করেছে বিকাশ

    বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণের উদ্যোগকে কার্যকরী ও সফল করে তুলতে দেশের সব প্রান্তে ছোট…

    July 21, 2026

    নগদ-এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

    July 16, 2026

    বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

    July 16, 2026

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    July 13, 2026

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.