Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    বিজয় দিবসের জিজ্ঞাসা : পাকিস্তান ভাঙার জন্য দায়ী কে?

    বিজয় দিবসের জিজ্ঞাসা : পাকিস্তান ভাঙার জন্য দায়ী কে?

    0
    By Rezaul Karim on December 18, 2023 মতামত

    ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তান ভেঙে দুই টুকরো হয়ে বাংলাদেশের সৃষ্টি। এই বিজয় দিবসে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে তা হলো পাকিস্তান ভাঙার জন্য দায়ী কে! এতদিন পরেও পাকিস্তান ভাঙার জন্যে দায়ী করা হয় ভারত বা বঙ্গবন্ধুকে। কিন্তু বিভিন্ন তথ্য ও সাক্ষ্য থেকে প্রমাণিত যে ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ দীর্ঘদিন লালিত একটি সম্ভাবনার রূপায়ন মাত্র এবং এই ঘটনার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় তাহলে আসবে জেনারেল মোহাম্মাদ আইয়ুব খানের নাম। কেন?

    রাজনৈতিক অস্থিরতার সুযোগে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খানের যোগসাজশে নির্বাচিত সংসদীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানে সামরিক আইন জারি করেন।

    তিনি জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। কিন্তু উচ্চাভিলাষী আইয়ুব খান এতেও সন্তুষ্ট ছিলেন না। এর মাত্র তিন সপ্তাহ পর, ২৭ অক্টোবর তিনি প্রেসিডেন্ট মির্জাকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন। এর পরেরদিন তিনি এক আদেশ জারির মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ঘোষণা করেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

    ক্ষমতা গ্রহণের পরপরই সাবেক দুইজন প্রধানমন্ত্রীসহ অনেক কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী, রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। ইস্কান্দার মির্জাকে বাধ্য করেন দেশত্যাগ করতে। আইয়ুব খান নিজের ক্ষমতা পাকাপাকি করার জন্য ১৩ জন জেনারেলকে বরখাস্ত করেন এবং নিজেকে ভূষিত করেন ফিল্ড মার্শাল উপাধিতে। তাছাড়া রাজধানী করাচি থেকে প্রথমে স্থানান্তর করেন রাওয়ালপিন্ডিতে, পরে ইসলামাবাদে।

    জেনারেল আইয়ুব ১৯৬২ সালে ‘মৌলিক গণতন্ত্র’ বা ‘বেসিক ডেমোক্রেসি’ নামে নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা চালু করেন। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় শাসনকাঠামোকে পাঁচটি স্তরে বিন্যস্ত করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ছিল সর্বনিম্ন স্তরে এবং এর সদস্যদের বলা হতো ‘মৌলিক গণতন্ত্রী’।

    ১৯৬৫ সালে পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সব নাগরিক নয়, শুধুমাত্র নির্বাচিত ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী এই নির্বাচনে ভোটদানের অধিকার পান। এই নির্বাচনে বিরোধীদলীয় জোটের প্রার্থী ফাতেমা জিন্নাহকে পরাজিত করে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৯ সালে গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হয় এবং তার পতনের মধ্য দিয়ে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে। এই মোটামুটি আইয়ুব খানের ইতিহাস। কিন্তু তাকে কেন দায়ী করছি ১৯৭১ সালের যুদ্ধের জন্য, তা এইবার বিবৃত করা যাক।

    অনেকেই বলেন যে ১৯৪৮ সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা ও পরবর্তীতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে গুলি চালনোই বাংলাদেশ সৃষ্টির প্রণোদনা, তা কিন্তু নয়। ভাষা আন্দোলন বাঙালির মণিকোঠায় উচ্চাসনে জায়গা পেলেও তা স্তিমিত হতে পারত, যদি পরবর্তী সময়ে সুশাসনের সূত্রপাত ঘটত। বাংলাদেশ সৃষ্টির প্রণোদনার সূত্রপাত ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের ক্ষমতা দখল ও মার্শাল ল’ জারির মধ্য দিয়ে।

    ১৯৬৫ সালে পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সব নাগরিক নয়, শুধুমাত্র নির্বাচিত ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী এই নির্বাচনে ভোটদানের অধিকার পান।
    মেজর জেনারেল শের আলি খান পাতাউদি যে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম চিফ অফ স্টাফ ছিলেন, তিনি তার বই ‘দ্য স্টোরি অফ সোলজারিং অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’-এ লিখেছেন যে, আইয়ুব খান মার্শাল ল’ জারি করার অনেক আগে থেকেই সেনাবাহিনীকে রাজনীতির সাথে সংযুক্ত করেছিলেন। চিফ অফ স্টাফ শের আলি খান পাতাউদি এই উদ্যোগ না নিতে বলায় আইয়ুব খান উত্তর দেন ‘রাজনীতি আমায় বুঝতে দাও। ব্লাডি পলিটিশিয়ান ও আমজনতা নিকম্মা, দুর্নীতিপরায়ণ ও অযোগ্য। এরা সব একই পাখির পাখার পালক। এদের শিক্ষা দেওয়া দরকার। (পৃষ্ঠা – ১৫৭)। এই বিবৃতি থেকে স্পষ্ট আইয়ুব খান রাজনীতিবিদ ও আমজনতাকে নিয়ে মনে কী বিরূপ ধারণা পোষণ করতেন।

    এরপরে আইয়ুব খান আনলেন বেসিক ডেমোক্রেসি। তখন তার আইন মন্ত্রী ছিলেন এক বাঙালি নাম জাস্টিস (রিটায়ার্ড) মুহাম্মদ ইব্রাহিম। তিনি পরিষ্কার আইয়ুব খানকে বললেন যে, এই আইন সাধারণ মানুষ মেনে নেবে না এবং পাকিস্তানকে ভেঙে দেবে। সোফিয়া আহমেদ সম্পাদিত ‘ডায়েরিস অফ মুহাম্মদ ইব্রাহিম’ বইয়ে আইয়ুব খানের সাথে তার দাপ্তরিক তথ্য আদানপ্রদানে এই সাবধান বাণীর উদাহরণ আছে। কিন্তু কে শোনে কার কথা! ‘পাকিস্তান ভাঙার দায় নিতে আমি রাজী নই’ এই কথা বলে তিনি ১৫ এপ্রিল ১৯৬২ সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

    এবারে আইয়ুব খান এক পাঞ্জাবি বিচারক মুহাম্মদ মুনিরকে আইনমন্ত্রী হিসেবে নিয়োগ করেন এবং তার মাধ্যমে এই বেসিক ডেমোক্রেসি আইন চালু করেন। এই মুহাম্মদ মুনিরের লেখা ‘ফ্রম জিন্নাহ টু জিয়া’ বইয়ে তিনি লেখেন যে—একদিন আইয়ুব খান তাকে বলেন, এই বাঙালি নেতারা সবসময় বঞ্চনার অভিযোগ তোলেন। আমার মাথা ধরে যায়। এদের থেকে মুক্তি চাই। (পৃষ্ঠা ৯৩)

    এরপরে তিনি লিখছেন ‘তখন একজন বাঙালি মন্ত্রী ছিলেন, নাম রমিজউদ্দীন। আইয়ুব খানের নির্দেশ অনুযায়ী আমি তার কাছে গেলাম। বললাম, ভাই আপসে কিছু মীমাংসা করা প্রয়োজন। তোমাদের বাঙালি নেতাদের অভিযোগ থেকে আমাদের মুক্তি দাও। তিনি জিজ্ঞাসা করলেন, কেমন মীমাংসা! আমি বললাম, তোমরা পাকিস্তান থেকে বেরিয়ে যাও, নয়ত কনফেডারেশন বানিয়ে নাও অথবা স্বায়ত্তশাসন নাও, কিছু একটা করো। তিনি উত্তর দিলেন, আমরা সংখ্যাগুরু প্রদেশ, তোমরা সংখ্যালঘু। আমরাই পাকিস্তান। আমরা পাকিস্তান ভাঙব কেন? বেরোতে হলে তোমরা বেরোও’। (পৃষ্ঠা ৯৩)

    হারবার্ট ফেল্ডম্যান লিখিত ‘দ্য অ্যান্ড দ্য বিগিনিং-পাকিস্তান-১৯৬৯-১৯৭১’ বইয়ে ১ এপ্রিল ১৯৭২-এ নেওয়া আইয়ুব খানের লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় নেওয়া সাক্ষাৎকার লিপিবদ্ধ আছে। সেখানে আইয়ুব খান বলেছেন ‘আমি পূর্ব পাকিস্তানকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম কিন্তু মাঝে এমন কতগুলো বিষয় এসেছিল যে আমি তা দিতে ব্যর্থ হয়েছিলাম।’

    এই সাক্ষাৎকার থেকে পরিষ্কার যে পাকিস্তান ভাঙার পরিকল্পনা বহু আগে থেকেই নেওয়া। ১৯৮১ সালে পাকিস্তানের বিরোধী নেতা বলি খান এক সাক্ষাৎকারে বলেন যে, ১৯৬৮ সালে আইয়ুব খান তাকে প্রস্তাব দেন যে পূর্ব পাকিস্তানকে আলাদা করার উদ্যোগে তিনি যেন আইয়ুব খানকে সমর্থন করেন। তাহলে প্রশ্ন ওঠে পূর্ব পাকিস্তানের নেতারা আইয়ুব খানের এই স্বাধীনতা দানের উদ্যোগ জানতেন না? নাকি সমর্থন করেননি? এককথায় বলা যায় যে তারা জানতেন এবং তারা মনে করতেন যে, পাকিস্তান তারা সৃষ্টি করেছেন, তার সংখ্যাগরিষ্ঠ, কাজেই পাকিস্তান তারা ভাঙবেন কেন?

    ১৯৬৫ সালে আইয়ুব খান যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালেন বেসিক ডেমোক্রেসি আইনের ছাতার তলায়, তখন উল্টো দিকে দাঁড়ালেন কায়েদ-ই-আজমের বোন ফতিমা জিন্নাহ। পশ্চিম পাকিস্তানের সব বিরোধী নেতারা ও পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ও আরও কিছু দল ফতিমা জিন্নাহকে সমর্থন করলেন। ফলে ভয় পেলেন আইয়ুব খান।

    তিনি ডেকে পাঠালেন পূর্ব পাকিস্তানের ন্যাপের নেতা আবদুল হামিদ খান ভাসানীকে। কিনে নিলেন ভাসানীকে। তৎকালীন পশ্চিম পাকিস্তানের ন্যাপের নেতা ছিলেন মহম্মদ আলি কসুরী। আবদুল্লা মালিক রচিত তার জীবনীতে উল্লেখিত আছে কসুরী সাহেবের ভাষ্যে—’আমি যখন জানতে পারলাম যে মৌলানা ভাসানী পয়সা খেয়ে আইয়ুব খানকে সমর্থন করছেন আমি লাহোর থেকে সোজা ঢাকা গেলাম। তারপরে ভাসানীর গ্রামের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম—আপনি পয়সা খেয়ে আইয়ুব খানকে সমর্থন করছেন? ভাসানী উত্তর দিলেন—চীনের প্রেসিডেন্ট চু এন লাইয়ের নির্দেশ মোতাবেক পূর্ব পাকিস্তানের ন্যাপ আইয়ুব খানকে সমর্থন করছে। তবে স্বীকার করছি যে দলের ছেলেদের জন্যে কিছু অর্থ আমি প্রেসিডেন্টের কাছ থেকে নিয়েছি।’

    হেসে ফেললেন কসুরী সাহেব। কী দুর্বল ও হাস্যকর যুক্তি! এরপরে হেরে গেলেন ফতিমা জিন্নাহ যার চিফ পোলিং এজেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। মৌলানা ভাসানীর কীর্তি ও আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির অভিঘাত শেখ মুজিবকে বাধ্য করল ছয় দফা দাবি আনতে।

    পাকিস্তানের সাংবাদিক আলতাফ হুসেন কুরেশি ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের একটি সাক্ষাৎকার নেন। সেইখানে তিনি প্রশ্ন করেন—আপনি কি পাকিস্তান থেকে আলাদা হতে চান? উত্তরে শেখ মুজিব বলেন—পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান কেন আলাদা হতে যাবে যেখানে আমরাই পাকিস্তানের ৫৬ শতাংশ জনসংখ্যায়। পশ্চিমারা যদি আলাদা হতে চায় তারা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু আমরা পাকিস্তানেই থাকব। (পাকিস্তান এক টুটা হুয়া তারা, লেখক : আলতাফ কুরেশি)।

    ইতিমধ্যে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণঅভ্যুত্থানের মুখে ১১ বছরের রাষ্ট্রপতি ক্ষমতার অবসান ঘটিয়ে পদত্যাগ করেন আইয়ুব খান এবং জেনারেল ইয়াহিয়া খানের আগমন ঘটে সেই বছর ২৫ মার্চ। ইয়াহিয়া খান নির্বাচনের তারিখ দিলেন ৫ অক্টোবর ১৯৭০। পরে বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনের তারিখ ৭ ডিসেম্বর পুনরায় নির্ধারণ করা হয়।

    বঙ্গবন্ধু শেখ মুজিব ইস্পাত দৃঢ় ভূমিকায় এই নির্বাচনে অবতীর্ণ হলেন। এই নির্বাচনে বঙ্গবন্ধুর নিরঙ্কুশ জয়ের ফলে অনেকের ধারণা এই নির্বাচন অবাধ ও ষড়যন্ত্রহীন হয়েছিল। একেবারেই ভুল ধারণা। এই নির্বাচনে শেখ মুজিবকে হারাতে জেনারেল ইয়াহিয়া খান তার অধস্তন মেজর জেনারেল গুলাম উমরের মাধ্যমে ষড়যন্ত্রের জাল পাতলেন।

    পাকিস্তানের সাংবাদিক আলতাফ হুসেন কুরেশি ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের একটি সাক্ষাৎকার নেন। সেইখানে তিনি প্রশ্ন করেন—আপনি কি পাকিস্তান থেকে আলাদা হতে চান? উত্তরে শেখ মুজিব বলেন—পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান কেন আলাদা হতে যাবে যেখানে আমরাই পাকিস্তানের ৫৬ শতাংশ জনসংখ্যায়…
    ইয়াহিয়া খানের এডিসি আরশাদ সামি খান তার বই ‘থ্রি প্রেসিডেন্ট অ্যান্ড অ্যান এইড’ বইয়ে লিখেছেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২ কোটি টাকা দিয়েছিলেন কাইয়ুম খান, সবুর খান ও মৌলানা ভাসানীকে।

    ব্রিগেডিয়ার এ আর সিদ্দিকী তার বই ‘ইয়াহিয়া খান’-এ, উল্লেখ করেন যে আওয়ামী লীগ পূর্ব বাংলায় ৬০ শতাংশের বেশি আসন পাবে না, এই গ্যারান্টি দিয়েছিলেন মৌলানা ভাসানী। কিন্তু বাস্তবে দুটি বাদে সব আসন পেল আওয়ামী লীগ।

    পাকিস্তান ইন্টেলিজেন্সের কর্মী সুজা নওয়াজের লেখা ‘ক্রসড শোর্ডস’ বইয়ে (২৬০ পৃষ্ঠায়) লিখেছেন যে শেখ মুজিব নির্বাচনের আগে পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের নেতা মিয়া মুমতাজ দৌলতানার কাছে প্রস্তাব পাঠান পাকিস্তানকে অবিভক্ত রাখার স্বার্থে তাদের নির্বাচনী জোট গড়া প্রয়োজন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন মিয়া মুমতাজ দৌলতানা। এখানেও প্রমাণ হয় পাকিস্তান ভাঙার কোনো পরিকল্পনা শেখ মুজিবের চিন্তায় ছিল না।

    বাংলাদেশ সৃষ্টির পরেও অনেক বাংলাদেশি প্রবীণেরা কিছুটা গ্লানিতে ভুগতেন তাদের আন্দোলন থেকে আদায়কৃত পাকিস্তান ভেঙে যাওয়ায়। এর ফলে বারবার টালমাটাল হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। কিছুটা এই গ্লানি থেকে সৃষ্টি হয়েছে ভারত বিরোধিতা। কিন্তু বাস্তব চিত্র অন্য।

    ভারতের ভূমিকা আলোচনা এখানে না করলেও এককথায় বলা যায় যে, ভারতের সংবিধান অনুযায়ী ভারত কখনোই কোনো দেশকে আক্রমণ করতে পারে না। করতে পারলে কাশ্মীরে একটা অংশ আজও পাকিস্তানের অধীনে থাকতে পারত না।

    ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল অবশ্যই। তার কারণ ছিল শরণার্থীর চাপ ও পার্শ্ববর্তী ভূখণ্ডে গণহত্যা লীলা। কিন্তু ১৯৭১ সালে জেনারেল ইয়াহিয়া খান ধৈর্য হারিয়ে ভারতকে শিক্ষা দিতে আক্রমণ করায় ভারতের সুবিধা হয় যুদ্ধে লিপ্ত হতে।

    মুক্তিযোদ্ধা ও ভারতের সামরিক বাহিনীর সম্মিলিত যুদ্ধ বাংলাদেশকে বিচ্ছিন্ন করে পাকিস্তান থেকে, যা চেয়েছিলেন আইয়ুব খান। কাজেই পশ্চিম পাকিস্তানিদের নিজেদের দীর্ঘদিনের অপকর্মের ফলশ্রুতি বাংলাদেশ সৃষ্টি ও বাঙালির বিজয়।

    অমিত গোস্বামী ।। কবি ও কথাসাহিত্যিক

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleবঙ্গবন্ধুর নেতৃত্বে সুমহান বিজয়
    Next Article অভিবাসন সংক্রান্ত আইনে যা জানা যায়

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    ঈদের আনন্দ পৌঁছে না যেখানে: রবিউল আলম মুন্না

    আলোচিত এক নাম জেফরি এপস্টিন: ক্ষমতা, অর্থ ও অন্ধকার অপরাধের এক বিতর্কিত অধ্যায়

    সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির দোনোমনা কেন

    কীভাবে হবে বীমা শিল্পের উন্নয়ন: মো. মাহমুদুল ইসলাম

    ভাসানীর ফারাক্কা লংমার্চ পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ : এম. গোলাম মোস্তফা ভুইয়া

    বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী: মানিক লাল ঘোষ

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.