শরীয়াহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক পিএলসি’র চট্টগ্রামের রাজারহাট উপশাখা এবং কক্সবাজারের কালারমারছড়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা ২ টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।…
Author: রমজান আলী
গোপালগঞ্জ সদরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবিপিএলসি) ২১৭তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ শাখাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা সোমবার (১৮ ফেব্রুয়ারি) এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর…
গ্রাহকদের দ্রুততর রেমিট্যান্স সেবা প্রদানের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ডেটনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (ডেটনা) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে বিশ্বব্যাপী সুপরিচিত যুক্তরাজ্য ভিত্তিক ডেটনার মানি ট্রান্সফার সার্ভিস ব্র্যান্ড ‘হ্যালো পয়সা’ ব্যবহার করবে ইবিএল। গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ডেটনা ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান…
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি শ্রমিক-প্রবাসী আটক আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দি সৌদি আরবের কারাগারে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে…
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। এ বিষয়ে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একটা যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে…
ক্রীড়া প্রতিবেদক: খেলা ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের। তবে লড়াইটা যেন হয়ে দাঁড়িয়েছিল সাকিব আল হাসান আর তামিম ইকবালের। ‘বন্ধু থেকে শত্রু’ হওয়া জাতীয় দলের এই দুই তারকার মধ্যে কখন কী ঘটে, সেটি দেখতেই উন্মুখ হয়ে ছিলেন সমর্থকরা। লড়াইটা জমলো বেশ। তামিমকে আউট করে সাকিবের উদযাপন কিংবা সাকিব আউট হওয়ার…
নিজস্ব প্রতিবেদক: কারামুক্তির পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পরের এ সাক্ষাতে তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। সোমবার রাত সোয়া আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, বিএনপি…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসেও পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে মোদী সরকার। তবে পেঁয়াজ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ই-কমার্স একটি নতুন খাত। অল্পসময়ে এ খাতের সাফল্য ও প্রয়োজনীয়তা অনুধাবন করা গেলেও ব্যবসা পরিচালনায় বেশকিছু বাধার সম্মুখীন হন উদ্যোক্তারা। এ খাতের টেকসই উন্নয়নে কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট দপ্তরের অটোমেশন ও লজিস্টিক খাতের উন্নয়ন জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গ্লোবাল ই-কমার্সবিষয়ক এফবিসিসিআই…


