নিজস্ব প্রতিবেদক: দেশে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগামী রোববার (২৮ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে যথারীতি চলবে ক্লাস। তবে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের দিয়ে না…
Author: রমজান আলী
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সার্কিট ব্রেকারের (দাম কমার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) নতুন নিয়ম চালু করার পর বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। লেনদেন শুরুর পরপরই আতঙ্কে দিনের সর্বনিম্ন দামে বিপুল শেয়ার বিক্রির আদেশ দেন বিনিয়োগকারীদের একটি অংশ। ফলে লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই ক্রেতা সংকটে পড়ে শতাধিক প্রতিষ্ঠান। এ…
নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের মধ্যেই রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্কুল কলেজ খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। মাউশি অধিদপ্তরের একজন পরিচালক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী রোববার শিক্ষাপ্রতিষ্ঠান…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ সালে ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলমের সভাপতিত্বে বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদসহ অন্যান্য…
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এ্যাসোসিয়েশন (বিএমএমওএ) সম্প্রতি ভিসা’র সহযোগিতায় কো-ব্র্যান্ড ভিসা প্লাটিনাম ও সিগনেচার কার্ড এবং ডেবিট কার্ড চালু করেছে। কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারী বিএমএমওএ’র সদস্যরা বিভিন্ন সুবিধা ভোগ করবেন, যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দর লাউঞ্জে প্রবেশাধিকার, ঢাকা এবং চট্রগ্রাম এয়ারপোর্টে সৌজন্যমূলক সেবা, সারা…
নিজস্ব প্রতিবেদক: এক দিনের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম কমে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। এর আগে, যার দাম ছিল…
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতাল এবং গাজা সিটির আল শিফা হাসপাতালের পাশে গণকবরের সন্ধান মিলেছে। গণকবর থেকে এখন একের পর এক মরদেহ বের করা হচ্ছে। যেগুলোর বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। যখন এসব গণকবর থেকে বেরিয়ে আসছে সাধারণ ফিলিস্তিনিদের মরদেহ। ঠিক তখনই সামনে এলো রোমহর্ষক ঘটনা।…
যমুনা ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে আজ (২৩ এপ্রিল) একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে যমুনা ব্যাংক সহজেই বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে। যমুনা ব্যাংকের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত এই চুক্তিটি বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ঝুঁকি কমাতে ইতিবাচক…
নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় দুই হাজার ১৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ…
নিজস্ব প্রতিবেদক: মাত্র আড়াই বছর আগে রিজার্ভ ছিল ৪৮ দশমিক শূণ্য ৬ বিলিয়ন। আর বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে ১৪ দশমিক শূণ্য ৭ বিলিয়ন। যা দিয়ে তিনমাসের পণ্য আমদানি করাও সম্ভব না। যদিও আন্তর্জাতিক মানদণ্ড হিসাবে কোন দেশের রিজার্ভ দিয়ে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকা জরুরি। এমন পরিস্থিতিতে…


