Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

      September 9, 2026

      বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

      September 9, 2026

      বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

      September 9, 2026

      এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

      September 9, 2026

      একাদশ ও কারিগরির ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে

      September 3, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      নলছিটিতে বসতবাড়ি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুনিল বিশ্বাসের নানা দাবি

      September 3, 2026

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

      August 18, 2026

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    ২০২৩ সালের বিনোদন জগতের আলোচিত ঘটনা

    ২০২৩ সালের বিনোদন জগতের আলোচিত ঘটনা

    0
    By রমজান আলী on December 27, 2023 বিনোদন

    বিনোদন প্রতিবেদক: মহাকালের পরিক্রমায় প্রকৃতির অমোঘ নিয়ম মেনে পুরনো বছর গিয়ে আসে নতুন বছর। সেই ধারাবাহিকতা মেনে বিদায়ের পথে আরও একটি বছর। বরাবরের মতো এ বছরটিতেও ঘটেছে নানা আলোচিত ঘটনা। দেশের বিনোদন জগতেও ছিল বিচিত্র সব খবরের সমাহার।

    বিদায়ী বছরে আমরা হারিয়েছি দেশের খ্যাতিমান একাধিক তারকাকে। সংসার ভেঙেছে আলোচিত এক নায়িকার। কেউ আবার চর্চায় থেকেছেন একাধিক প্রেমের গুঞ্জনের কারণে। কেউ আবার খবরের শিরোনামে এসেছেন গোপনে বিয়ে করে। চলুন তবে জেনে আসি চর্চিত সেসব ঘটনা সম্পর্কে।

    নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুকের মৃত্যু

    দেড় বছরের বেশি সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৫ মে মারা যান ‘মিয়া ভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের তখনকার সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তিনি বিরল নিউরোলজিক্যাল রোগ জিবিএস (Guillain Barre Syndrome)-এ আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোকে ছেয়ে গিয়েছিল দেশের গোটা বিনোদন জগৎ।

    মৃত্যুর দিন সন্ধ্যার দিকে ফারুকের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। পরদিন কয়েক দফায় জানাজা শেষে রাতের দিকে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কালীগঞ্জে। সেখানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

    স্ত্রী হারানোর একদিন পর চলে যান নির্মাতা সোহানুর রহমান সোহান

    দেশের খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতার স্ত্রী প্রিয়া রহমান মারা যান গত ১২ সেপ্টেম্বর। এর একদিন পর না ফেরার দেশে পাড়ি দেন তিনিও। জীবনসঙ্গী হারিয়ে শোকে কাতর ছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার এই পরিচালক। গত ১৩ সেপ্টেম্বর উত্তরায় নিজ বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    এদিন বিকালে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহানুর রহমান সোহান। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়ে দেন, ঘুমের মধ্যেই নির্মাতার মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এই বিদায় নাড়িয়ে দিয়েছিল দেশের বিনোদন অঙ্গণ।

    চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহ, পরে ডিভোর্স

    ঢালিউডের অন্যতম সুন্দরী এই নায়িকা গত কয়েক বছর ধরেই নানা কারণে থাকেন চর্চার কেন্দ্রে। যথারীতি এ বছরটা জুড়েও তাকে নিয়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। বছরের শুরু থেকে চতুর্থ স্বামী অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। যা একপর্যায়ে ভয়ংকর নেয়। ভেঙে যায় সংসার।

    গত মে মাসে রাজের সঙ্গে তিন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি ও তানজিন তিশার একটি ভিডিও ফাঁস হয়। সেখানে তাদের মাতলামি করতে দেখা যায়। এছাড়া তাদের কথাবার্তাও ছিল আপত্তিকর। এর কয়েকদিন আগেই রাজ তার বাসা ছেড়ে বেরিয়ে যান বলে জানান পরীমনি। অবশেষে সেপ্টেম্বরে রাজকে তালাক দেন নায়িকা।

    দুই নায়িকার বলিউড যাত্রা

    বিদায়ী বছরে দেশের জনপ্রিয় দুজন নায়িকা কাজ করেছেন বলিউডের হিন্দি সিনেমায়। তারা হলেন আজমেরী হক বাঁধন ও জয়া আহসান। এর মধ্যে অক্টোবরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় বাঁধন অভিনীত ‘খুফিয়া’। যেটি পরিচালনা করেন বিশাল ভরদ্বাজ। স্পাই-থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেন টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বি ও আশীষ বিদ্যার্থী।

    ‘খুফিয়া’-তে প্রশংসিত হয় আজমেরী হক বাঁধনের অভিনয়। এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছিলেন, সিনেমাটিতে তার চরিত্রের দৈর্ঘ্য বেশি নয়। বেশির ভাগ দৃশ্যই ছিল বলিউড নায়িকা টাবুর সঙ্গে। এই দুই অভিনেত্রীর সমকামিতার একটি ঘনিষ্ঠ দৃশ্য সে সময় সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।

    এরপর গত ৭ ডিসেম্বর ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পায় জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতী। যথারীতি প্রথম হিন্দি সিনেমায় প্রশংসিত হয়েছে জয়ার অভিনয়।

    শাকিব খানের ‘প্রিয়তমা’ ঝড়

    গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব চিত্রনায়ক শাকিব খানের। ফলে বিদায়ী বছরে সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাটিও উপহার দিয়েছেন তিনি। নাম ‘প্রিয়তমা’। এটি পরিচালনা করেন হিমেল আশরাফ। প্রযোজনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

    ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার নায়িকা ঈধিকা পাল। এটি তার প্রথম সিনেমা। নির্মাতা কর্তৃপক্ষে দাবি, আয়ের নিরীক্ষে দেশের সবচেয়ে বেশি আয়করা সিনেমা নব্বইয়ের দশকের ‘বেদের মেয়ে জোছনা’কেও নাকি টপকে গিয়েছিল ‘প্রিয়তমা’। এছাড়া সিনেমার গানগুলোও ছিল জনপ্রিয়তার শীর্ষে।

    দেশে বলিউড সিনেমার আগমন

    বিদায়ী বছরে দেশে মুক্তি পেয়েছে বলিউডের পাঁচটি হিন্দি সিনেমা। যার শুরুটা হয়েছিল গত ১২ মে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে। এই সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল গত ২৫ জানুয়ারি। সে সময়ই বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি।

    সে সময় দেশে হিন্দি সিনেমার আগমন ঠেকাতে আন্দোলন হয়। হয়েছিল নানা সমালোচনাও। তবে চলচ্চিত্রের বেশিরভাগ মানুষই দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার পক্ষেই ছিলেন। অবশেষে ‘পাঠান’ দেশে আসে গত ১২ মে। এরপর একে একে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং সবশেষ শাহরুখ খানের ‘ডানকি’।

    চিত্রনায়িকা বুবলীর একাধিক প্রেমের গুঞ্জন

    এই নায়িকার সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সংসার ভেঙেছে, এ খবর ২০২২ সালে যেমন ছিল চর্চায়, ছিল বিদায়ী বছরজুড়েও। তারই মধ্যে নতুন চর্চা শুরু হয় বুবলীর একাধিক প্রেমের গুঞ্জনে। বছরের শুরুর দিকে শোনা যায়, পরিচালক রায়হান রাফীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই গুঞ্জন নিয়ে চর্চা চলেছে বেশ কিছুদিন।

    এরপর সম্প্রতি বোমা ফাটান গান বাংলা টিভি চ্যানেলের মালিক কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। কিছুদিন আগে মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানান, তাপসের সঙ্গে সম্পর্কে রয়েছেন বুবলী। অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে সেখানে মুন্নী লেখেন, ‘বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ধ্বংস করেছে, সেভাবে আমার সংসারও ধ্বংস করতে চাচ্ছে।’

    যদিও কিছুক্ষণ পরই পোস্টটি ডিলিট করে দেন মুন্নী। দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। কিন্তু তাতে থামেনি তাপস-বুবলীর প্রেমচর্চা। বরং তা আরও জোরালো হয়। এরপর বুবলীকে নিয়ে মুন্নীর একটি কলরেকর্ডও ফাঁস হয়। যদিও তাপস-বুবলী দুজনই এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন।

    রাজ-মিমের প্রেমের গুঞ্জন

    চিত্রনায়িকা পরীমনির স্বামী হওয়ার কারণে বিদায়ী বছরজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেতা শরীফুল রাজও। তাদের দাম্পত্য কলহ তো ছিলই, তার মধ্যে বাড়তি চর্চার কারণ হয়ে দাঁড়ায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের প্রেমের গুঞ্জন। তাদের ঘনিষ্ঠতা একদমই পছন্দ হচ্ছিল না পরীমনির। তিনিই ফেসবুকে একটি পোস্ট দিয়ে রাজ-মিমের সম্পর্কের গুঞ্জন উসকে দেন।

    ওই ঘটনার জেরে ঝগড়া করে পরীমনির বাসা ছেড়ে বেরিয়ে যান তার তৎকালীন স্বামী শরীফুল রাজ। আবার ফিরেও আসেন কয়েক দিন পর। অন্যদিকে, এই গুঞ্জনে ত্যক্ত-বিরক্ত হয়ে চিত্রনায়িকা মিম জানিয়ে দেন, তিনি আর শরীফুল রাজের সঙ্গে কোনো কাজ করবেন না। এও জানান, তিনি তার স্বামী সনি পোদ্দারকে নিয়ে সুখে আছেন।

    শাকিব-অপুর একসঙ্গে আমেরিকা ভ্রমণ

    প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একসঙ্গে আমেরিকা ভ্রমণও ছিল বিদায়ী বছরের অন্যতম একটি চর্চার বিষয়। যদিও শাকিব খানের দাবি, অপুর সঙ্গে ওই আমেরিকা ভ্রমণ ছিল তার বড় ছেলে আব্রাম খান জয়ের সৌজন্যে। জুলাইয়ের মাঝামাঝি সময়ের ওই ঘটনা দেখে অনেকে মনে করেছিলেন, শাকিব-অপুর হয়তো পুনর্মিলন হতে চলেছে।

    ওই সময় এই দুই তারকাকে একসঙ্গে আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। সঙ্গে ছিল ছেলে জয়। এছাড়া একটি অনুষ্ঠানেও শাকিব-অপুকে একফ্রেমে দেখা যায়। যদিও গুঞ্জন গুঞ্জনই রয়ে গেছে। পুনর্মিলনের কোনো খবর নেই শাকিব-অপুর। বরাবরের মতো তাদের চলার পথ এবং জগৎ ভিন্নই রয়েছে। এক ছাদের নিচে আর দেখা যায়নি তারকা জুটিকে।

    গ্রেপ্তার ও মামলাসহ নানা কারণে আলোচনায় ছিলেন মাহিয়া মাহি

    একাধিক কারণে বিদায়ী বছরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ দিনগত রাত ১১টা ২০ মিনিটে প্রথমবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন তিনি। পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। এর ১০ দিন আগেই একটি মামলায় গ্রেপ্তার হন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল তার বিরুদ্ধে।

    এর দুদিন আগে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন। এরপর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। দেশে ফেরার সঙ্গে সঙ্গে সেই মামলায় গ্রেপ্তার হন নায়িকা। কয়েকদিন পর অবশ্য জামিনও পেয়ে যান। কারণ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

    বর্তমানে এই নায়িকা আলোচনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া কিছুদিন আগে প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে একটি সিনেমার কাজ ছেড়ে দিয়েও আলোচনায় আসেন মাহি। ওই সিনেমার জন্য অগ্রিম নেওয়া পারিশ্রমিকও ফেরত দেন নায়িকা।

    চিত্রনায়িকা আঁচল আঁখির গোপন বিয়ে

    সারা বছর আড়ালে-আবডালে থাকলেও সম্প্রতি আলোচনার কেন্দ্রে চলে আসেন আরেক সুন্দরী নায়িকা আঁচল আঁখি। গায়ক সৈয়দ অমিকে তিনি বিয়ে করেছেন আড়াই বছর আগে। এতদিন চেপে রেখে সেই খবর প্রকাশ করেন সম্প্রতি। জানান, বিয়ের পরপরই তার শাশুড়ি মারা যান। তারা খুব ভেঙে পড়েন। তাই বিয়ের খবর জানানো হয়নি।

    ২০২০ সালের ডিসেম্বরে অমির একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে কাজ করেন আঁচল আঁখি। সেই পরিচয় খুব শিগগির প্রেমে রূপ নেয়। মাত্র তিন মাসের মাথায় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লাতে অমিদের বাড়িতে পারিবারিক আয়োজনে তাকে কবুল বলেন আঁখি। সেই খবর প্রকাশ করেন দুই বছর ৯ মাস পর।

    গায়ক নোবেলকে নিয়ে বিতর্কের শেষ ছিল না

    কলকাতার টিভি চ্যানেল জি-বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠান থেকে পরিচিতি পাওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে গায়ক মাইনুল আহসান নোবেল। যথারীতি বিদায়ী বছরেও তাকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। মাদক সেবন করে এখানে-ওখানে পড়ে থাকা, গান গাইতে স্টেজে উঠে মাতলামি, অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে গান গাইতে না যাওয়া, সেই মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস- নোবেল মানেই যেন বিতর্ক।

    মাদক নেওয়ার জন্য কয়েক মাস আগে নোবেলকে ছেড়ে চলে যান তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগও তোলেন তিনি। জানান, নোবেল মাদক ছাড়লে তবেই তিনি তার সংসারে ফিরবেন। কিন্তু নোবেল মাদক ছাড়েননি বরং আরও বাড়িয়েছেন। ফলে গত মে মাসে তাকে তালাক দেন সালসাবিল।

    এরপর সম্প্রতি খুলনার এক নারী ফুড ব্লগারের সঙ্গে নোবেলের ঘনিষ্ঠ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়। গায়ক দাবি করেন, ফারজান আরশি নামে ওই নারী তার স্ত্রী। কিন্তু পরে জানা যায়, গোপালগঞ্জে ভিডিও কনটেন্টের কাজে গেলে আরশিকে জোর করে তুলে আনেন নোবেল। এরপর মাদক খাইয়ে ঘনিষ্ঠ ছবি তোলেন।

    আগে থেকেই বিবাহিত আরশি দাবি করেন, নোবেল তার স্বামী নন। এমনকি তাদের মধ্যে কোনো সম্পর্কও নেই। নোবেল নাকি তাকে জোর করে তুলে এনে ঘনিষ্ঠ ছবিগুলো তোলেন। এরপর আরশি ফিরে যান খুলনায় তার মা-বাবার কাছে এবং মাদকাসক্ত নোবেলকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার নিকটবর্তী একটি রিহ্যাব সেন্টারে।

    বঙ্গবন্ধুর বায়োপিকের মুক্তি

    বিদায়ী বছরটা আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এ বছরের ১৩ অক্টোবর দেশজুড়ে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। পরে বিদেশের কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তি পায়।

    ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিনেমাটি। সেটি পরিচালনা করেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। এছাড়া অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, প্রার্থনা পারদিন দীঘি, চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ একঝাঁক তারকা।

    রেকর্ড সংখ্যক তারকার নির্বাচনে প্রার্থী হওয়া

    সারা দেশে গত কয়েক দিন ধরে বইছে নির্বাচনি হাওয়া। চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। সেদিন অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে নতুন-পুরনো মিলে রেকর্ড সংখ্যক তারকা বিভিন্ন আসন থেকে প্রার্থী হয়েছেন। কেউ কেউ হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী, কেউ আবার হয়েছেন স্বতন্ত্র।

    আবার আওয়ামী লীগের বাইরে একাধিক ছোট দল থেকেও প্রার্থী হয়েছেন একাধিক তারকা। এর মধ্যে বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের পুরনো প্রার্থী। তারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে। এবার ঢাকা-১০ আসন থেকে নতুন করে নৌকা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

    অন্যদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি নৌকার মনোনয়ন না পেয়ে হয়েছেন রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী। নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের প্রার্থী হয়েছেন পাবনা-২ আসন থেকে। গায়ক নকুল কুমার বিশ্বাস বরিশাল-২ আসন থেকে ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এর প্রার্থী হয়েছেন।

    এছাড়া ফেসবুক ও ইউটিউবের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হয়েছেন ডাব প্রতীকে। ‘মীরাক্কেল’-এর জনপ্রিয় কমেডিয়ান আরমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কক্সবাজার-১ আসন থেকে।

    অন্যদিকে, একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খানও এবার বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ আশ্বাসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। বিনোদন জগতের এতসব ঘটনা পেরিয়ে নতুন একটি বছরের অপেক্ষায় সব শ্রেণি-পেশার মানুষ।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleঅসহায় শীতার্তদের পাশে পুলিশ
    Next Article নিরবের সঙ্গী বুবলী

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

    জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

    সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

    ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

    মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

    নিজেদের ভেঙেচুরে গড়েছেন তারা

    সাম্প্রতিক সংবাদ

    হাটহাজারীর দুর্ঘটনা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত

    September 20, 2026

    বিসিআইয়ের আয়োজনে সরকারি ক্রয় আইন ও ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    September 12, 2026

    সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

    September 9, 2026

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

    September 9, 2026

    বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

    September 9, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    হাটহাজারীর দুর্ঘটনা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত

    ডেস্ক: হাটহাজারীর দুর্ঘটনা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত। সেখানে প্রশিক্ষণ চলাকালে চীনের…

    September 12, 2026

    বিসিআইয়ের আয়োজনে সরকারি ক্রয় আইন ও ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    September 9, 2026

    সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

    September 9, 2026

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

    September 9, 2026

    বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.