Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব

    রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব

    0
    By রমজান আলী on February 12, 2025 লিড নিউজ

    রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ঐকমত্যের ক্ষেত্রে ১৭ কোটি মানুষের কাছে একই মত পাওয়া সম্ভব নয়, যাওয়াও সম্ভব নয়। যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের বা জনগণের প্রতিনিধিত্ব করে- তাহলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই জাতীয় ঐকমত্য সম্ভব। কারণ সরকার জাতীয় ঐকমত্য করতে গেলে রাজনৈতিক দলগুলোর কাছেই আসবে। জাতীয় ঐকমত্যের বৈধতার ক্ষেত্রে গণভোটের বিকল্প নেই। এর মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে হবে।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। ‘সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐকমত্যের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভা করে নাগরিক ঐক্য।

    আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে, একই সঙ্গে চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে ঐকমত্যের বিকল্প নেই। ঐকমত্যের মাধ্যমে সব সম্ভব। জাতীয় ঐকমত্যের জন্য কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধানের ৬ অনুচ্ছেদের আলোকে শপথ নিয়েছে। তার মেয়াদ কত সেটা দেওয়া নেই। নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ বলুক, সেটি ঠুঁটো জগন্নাথ। এই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি।

    তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য করতে হবে। কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। সংবিধান নিয়ে বেশি বিরোধ নেই, আমি দেখেছি, আলী রীয়াজ পাঠিয়েছেন। তবে ৭১- ইতিহাস লড়াই, এটা আলাদা। এটি চব্বিশের সঙ্গে মেলানো ঠিক হবে না।

    জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফি সালমান রিফাত বলেন, দেশে চলমান সংকট কি ৫ আগস্টের পরের সংকট? আমরা যে রাজনৈতিক সংকটের কথা বলি, এটা তো ১৫ বছরে ধ্বংস করা কাঠামোর এবং নির্বাচনের কারণে তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক করার চেষ্টা করা হয়। এটি আওয়ামী লীগ তাদের নিজেদের মনে করেছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সবাই অংশ নিয়েছিল শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ক্রেডিট তো সব দলের, কারও একক নয়। জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের সবার ঐকমত্যের জায়গায় কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ বিষয়ে আমাদের ঐকমত্যে পৌঁছাতে হবে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা দেখেছি আন্দোলনের পর একটা মার্শাল ল আসে। সেটি পাকিস্তান আমল থেকে দেখে আসছি। এবারের আন্দোলন কিন্তু ভিন্ন, আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনা তো ১৫ বছরে সব কিছু ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল নির্বাচনমুখী হওয়া। আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে দেশ চালাবো। যত সমস্যার একমাত্র সমাধান নির্বাচন।

    জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, সরকারকে ব্যর্থ অযোগ্য মনে করলে নির্বাচনের মতো বড় বিষয় সরকার করতে পারবে এটা কেন প্রত্যাশা করছেন? ৬ আগস্ট পত্রিকায় গণঅভ্যুত্থান, হাসিনার পতন গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে জাতীয় সরকারের কথা বলা হয়েছিল। আবার সেনাপ্রধান বলেছিলেন অন্তর্বর্তী সরকার হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারে না গিয়ে কেন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গেল?

    বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে থেকে ৬ মাসের জবাবদিহি চাওয়া দরকার। কী কী করেছে ৬ মাসে?

    বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, দেশে সংকট আছে, এ বিষয়ে দ্বিমত নেই। নানান স্বার্থে আমাদের নানান মত আছে। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকারের প্রশ্নে কোন দ্বিমত নেই। এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ।

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করতে হবে। যেটি ব্যবহার করে এক দলীয় বা ফ্যাসিস্ট হয়ে ওঠে সেটির বিলোপ করতে হবে। বাহাত্তরের সংবিধানের হাত ধরে আওয়ামী লীগ বার বার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান একটা বিপ্লবের সম্ভাবনা তৈরি করেছে। মানুষের মধ্যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে। বাহাত্তরের সংবিধান একদলীয়, মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে ওঠার যন্ত্র। এটাকে পুরোপুরি বাতিল করতে হবে।

    গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, জাতীয় নেতৃত্ব বের করতে ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র সংসদ নির্বাচন দিন। এতে করে নেতৃত্বে বের হয়ে আসবে। সরকারকে বলি, বেশি বেশি সংস্কারের কথা বলে কুসংস্কার করবেন না। যত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন।

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন বলেন, ১৫ বছর রাজনৈতিক দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদ পতন ঘটাতে পারেনি। কিন্তু ছাত্ররা সেটি পেরেছে। তাদেরকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক ঐকমত্য করে ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব নয়। তাদের অংশীজন হিসেবে রাখতে হবে। যাতে আগামীতে কেউ ফ্যাসিবাদ না হয়ে ওঠে।

    ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, একাত্তরকে বাদ দিয়ে কিছু করতে দেওয়া হবে না। কেউ বলে মহান গণঅভ্যুত্থান, কেউ বলে বিপ্লব। কিন্তু বিপ্লব ও মহান অভ্যুত্থান আলাদা। দেশ নতুন করে স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে ১৯৭১ সালেই।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleসানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই
    Next Article প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

    বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

    ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

    দিনাজপুরের ‘পুতুল’ থেকে দেশের আপসহীন নেত্রী

    আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

    চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব ব্যবসা-বাণিজ্যে

    সাম্প্রতিক সংবাদ

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    August 6, 2026

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    August 4, 2026

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    August 4, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী তৎপরতায় ৪০৪ শিক্ষক জড়িত—এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া…

    August 4, 2026

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    August 4, 2026

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.