Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    দেশের সব প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার : রফিকুল ইসলাম জামাল

    দেশের সব প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার : রফিকুল ইসলাম জামাল

    0
    By রমজান আলী on September 16, 2024 বক্স নিউজ, রাজনীতি

    আওয়ামী লীগ সরকারের হামলা ও একাধিক মিথ্যা মামলায় শিকার হয়েও রাজপথ থেকে সরে যায়নি। মিথ্যা মামলায় জেলও খেটেছেন অনেকবার। কিন্তু জেল থেকে বের হয়ে রাজপথে ছিলেন অনড়। কখনো বিচলিত হননি। কি পাবেন, কি পাবেন না, সেই আশায় তিনি রাজনীতি করেননি। জাতীয়তাবাদীর চেতনায় ধারণ করে পথ চলেছেন। তিনি হলে ঝালকাঠি জেলার ১ আসনের দুইবারের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি সম্প্রতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ’সকলের সংবাদ’ সিনিয়র রিপোর্টার রমজান আলীর সাথে।

    সকলের সংবাদ: কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারের পতন, বিষয়টি কিভাবে দেখছেন?

    রফিকুল ইসলাম জামাল: একটা দেশের অনগ্রসর জাতিকে সম্মুখ লাইনে আনার জন্য কোটা ব্যবস্থা সারা পৃথিবীতেই আছে। তবে কোটা সংস্কার আন্দোলন ছিল ছাত্রদের একটা ন্যায্য দাবি। তাদের বৈষম্য বিরোধী এই দাবি সরকারকে প্রথম দিকেই মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা জানি ফ্যাসিস্টরা কখনোই কোন কিছুর রাজনৈতিক সমস্যা সমাধান করে না। তারা কথা বলে বন্দুকের নলে। বিনা ভোটের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। ২০১৮ সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। তখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছিলেন। সংবিধানে বলা আছে একজন প্রধানমন্ত্রীর রাগ-অনুরাগ থাকতে পারে না।

    তখন তিনি রাগ দেখিয়ে বলেছেন, বাংলাদেশে কোন কোটা থাকবে না। এটা বলার মধ্য দিয়েই তিনি বড় অনিয়ম করেছেন। ২০১৮ সালের নির্বাচনকালীন সময় কোটা আন্দোলনকে দমিয়ে রাখতে তখন তিনি কোটা তুলে দিয়েছিলেন। আবার সেটা বাতিল করতে পুনরায় হাইকোর্টের ষড়যন্ত্রমূলক রিট করেন, কোটার যে দাবিটা তিনি মেনেছিলেন, সেটা আবার অবৈধ ঘোষণা করলেন। ফ্যাসিস্ট সরকার সবকিছু বন্দুকের নলে না; হলে বিচারপতিদের ঘাড়ে ভর করে সকল কার্যক্রম বৈধতা নেওয়ার অপচেষ্টা করেছে। আন্দোলনের শুরু থেকেই যদি ছাত্রদের সঙ্গে বসে কোটা সংস্কারের বিষয়ে রাজনৈতিকভাবে ফয়সালা নিতেন তাহলে হয়তো এমন হতো না। তবে আমাদের ছাত্ররা মেধাবৃত্তিকভাবে এই আন্দোলনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তারা সবসময় বলেছে কোটা সংস্কার বাতিল নয়।

    সকলের সংবাদ: কোটা সংস্কার আন্দোলনে বিএনপির অবস্থান কি ছিল?

    রফিকুল ইসলাম জামাল: আপনারা জানেন যে শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমন করতে প্রথমে ছাত্রলীগ দিয়ে সাধারণ ছাত্রদের ওপরে অত্যাচার নির্যাতন করেছে। এ সময় তারা দেশি অস্ত্র লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাপিয়ে পড়ে। ছাত্রদেরকে আহত করে হল থেকে বের করে দেয়। সে কারণেই সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা ঐক্য চলে আসে। তখন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেই।

    শুরু থেকেই এ আন্দোলনে বিএনপির নীতিগত সমর্থন ছিল। পরবর্তীতে আমরা দেখলাম শুধু ছাত্রলীগ নয়, শেখ হাসিনার পোষা পুলিশ লীগ, র‌্যাব ও বিজিবি নামিয়ে নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর ব্যাপক গুলিবর্ষণ করেছিল। ছাত্র-ছাত্রীদেরকে হত্যা করছিল। তখনই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ নেতা তারেক রহমানের নির্দেশক্রমে বলেছেন আমরা সশরীরে আমাদের সন্তানদের পাশে দাঁড়াবো। সেই থেকেই এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হয়েছি।

    সকলের সংবাদ: শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে আপনার মূল্যায়ন কি?

    রফিকুল ইসলাম জামাল: এই আন্দোলনে যখন সারা দেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে, তখন শেখ হাসিনা নতুন করে ষড়যন্ত্র শুরু করেন। যে ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৪ সালে আমাদেরকে আগুন সন্ত্রাসী বলেছিলেন। ঠিক তেমনি কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেল, বিটিভি সেতু ভবনে আগুন লাগিয়ে শিক্ষার্থীদের অগ্নি সন্ত্রাসী বলার চেষ্টা করছিল। কিন্তু এবার তার মুখোশ উন্মোচিত হয়েছে। তার এই অপচেষ্টা দেশের মানুষ গ্রহণ করেনি। আর্মি নামিয়ে কারফিউ দিয়ে তিনি সবার মুখ বন্ধ করতে চেয়েছিলেন।

    কিন্তু যখন দেশপ্রেমিক সেনা সদস্যরা দেখলেন, গুলির মধ্যে সবাই বুক পেতে দিচ্ছে। সম্মুখে এগিয়ে যাচ্ছে। তখন দেশ প্রেমিক আর্মি সরাসরি বলেছে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তি মিশনে যাই বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের বুকে আমরা গুলি চালাতে পারব না। সে কারণেই সর্বশেষ শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাওয়ার দুদিন আগেও তিনি দম্ভ উক্তি করে বলেছিলেন, ‘শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না’। দুদিন পরেই তিনি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালান, দেশের ১৮ কোটি মানুষ ও তার দলের নেতাকর্মী কে বিপদের মুখে রেখে তিনি তার জীবন নিয়ে পালিয়ে গেলেন। কোটা সংস্কার আন্দোলন জনগণের আন্দোলনের রূপ নিয়েছিল এবং সেখানে আমাদের সমর্থন ছিল। আমরা সারা বিশ্বেই দেখেছি স্বৈরাচারের পতন হয়। স্বৈরাচারদের জনগণের প্রতি কোন আস্থা থাকে না। সে কারণেই স্বৈরাচারী সরকারগুলোর পতন হয়।

    সকলের সংবাদ: অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির প্রত্যাশা কি?

    রফিকুল ইসলাম জামাল: অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাই আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের প্রথা বাতিল করেছিল; প্রধান বিচারপতি খাইরুল হকের মাধ্যমে। এজন্য প্রধান বিচারপতি আওয়ামী লীগ সরকারের থেকে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছিল। সুতরাং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি আদায় হয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে দেশের সব প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। তিন মাসের মধ্যেই দেশের সকল প্রতিষ্ঠানকে জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলা সম্ভব নয়, তাই আমরা এই সরকারকে একটা নির্দিষ্ট মেয়াদে সময় দিতে চাই। যৌক্তিক মেয়াদে সময় দিতে চাই। যে সময়ের মধ্যে তারা প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করবে। পুলিশ বাহিনী, বিচারালয়ও ব্যাপক রদবদল শুরু হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো তো লুট হয়ে গেছে।

    সারা দেশে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার শুরু করেছে, এটা সফলভাবে যৌক্তিক সময়ের মধ্যে তারা পূর্ণগঠন করতে সক্ষম হবে বলে আমরা মনে করি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য। গণতন্ত্রের জন্য। সুতরাং এই সরকারকে গণতান্ত্রিক সরকার বলা যাবেনা; বিশেষ প্রয়োজনে আমরা তাদেরকে মেনে নিয়েছি। খুব দ্রুতই দেশের সার্বিক বিষয়কে পূর্ণ গঠন করে গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার জন্য সুন্দর নির্বাচন দিয়ে তারা তাদের জায়গায় ফিরে যাবে। জনসাধারণের সরকার আগামীতে দেশ শাসন করবে। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা।

    সকলের সংবাদ: আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন সময় দিতে চান?

    রফিকুল ইসলাম জামাল: আগে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল তিন মাস। কিন্তু ১৮ বছরের ধ্বংসযজ্ঞ থেকে রাষ্ট্র পূর্ণ গঠন শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা মনে করি তাদেরকে ৬ মাস কিংবা তার থেকে কিছু বেশি সময় লাগতে পারে। কিন্তু কোনভাবেই এটাকে বছর পার হতে দেয়া হবে না। একটা অসংবিধানিক সরকার বছর ধরে শাসন করতে পারে না। আমরা মনে করি যৌক্তিক সময়টা তাদের ছয় মাসের মধ্যে হওয়া উচিত। ছয় মাস পরেই বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ একটা নির্বাচন দেওয়া হোক।

    সকলের সংবাদ: আয়না ঘরের মতো একটা হাওয়া ভবন ছিলো, ক্ষমতায় গেলে কী আবারও হাওয়া ভবন চালু হবে ?

    রফিকুল ইসলাম জামাল: আয়না ঘরে মানুষকে আটকিয়ে নির্যাতন করা হতো। হাওয়া ভবনে চেয়ারপারসন থাকতো। তাই সেই ভবনের নাম ছিলো হওয়া ভবন। সেখানে কাউকে আটকিয়ে নির্যাতন করা হতো না। কাউকে নির্যাতন করার প্রমানও নেই। কিছু মানুষ হাওয়া ভবন নামে মিথ্যা কথা রটিয়েছে।

    সকলের সংবাদ: সংখ্যালঘুদের বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কি?

    রফিকুল ইসলাম জামাল: সমাজে আমি কাউকে সংখ্যালঘু বলতে চাই না। তারাই এই দেশেরই নাগরিক। ১৯৭১ সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন হিন্দু মুসলমান দেখিনি। দেশ যখন পাকিস্তান ছিল তখনও হিন্দু মুসলমান দেখিনি। পাকিস্তানী হানাদাররা যখন আমাদের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল। তখন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আমরা কাউকে সংখ্যালঘু বলতে চাই না। সংকটকালীন সময়ে কিছু কিছু সুযোগ সন্ধানী এদেরকে ভয়-ভীতি দেখিয়ে, এদের কাছ থেকে লুটপাট করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে দাঁড়াতে আমাদের দেশ নেতা তারেক রহমান কড়া নির্দেশ দিয়েছে।

    আমাদের নেতাকর্মীরা হিন্দু অধ্যাসিত এলাকায় পাহারা দিচ্ছে যাতে কোন দুষ্কৃতকারী হামলা দিতে না পারে। সংখ্যালঘু বলতে কোন শব্দ থাকবে না আমরা সকলের অধিকারই বিশ্বাস করি। আমি যে অধিকার ভোগ করি হিন্দু ভাইয়েরা একই অধিকার ভোগ করবে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে, আজকের যে সম্প্রদায়গত সমস্যা বাঙালি জাতীয়তাবাদ কে প্রতিষ্ঠা করার জন্য অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর জাতিসত্তাকে বিলুপ্ত করা করে দিয়েছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসেই বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছে। সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো দূরত্ব নেই। আমরা সবাই একই দেশে সমঅধিকারে নাগরিক হয়ে গেছি। আমাদের এখানে হিন্দু-মুসলিম, খ্রিস্টান ও আদিবাসী বলে কিছু নেই।

    সকলের সংবাদ: নির্বাচনী আসন নিয়ে আপনার পরিকল্পনা কি?

    রফিকুল ইসলাম জামাল: গত ১৮ বছরেরও বেশি আমার নির্বাচনী এলাকায় ব্যক্তি স্বার্থে কাজ করেছে জনপ্রতিনিধিরা। সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে শুধু মাত্র মাদক ব্যবসার কারণে। একদিকে সন্ত্রাস অন্যদিকে মাদক ব্যবসায়ী তৈরি হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে সরকার গঠন করলে দেশ ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করবে। সেই অঙ্গিকার নিয়ে নির্বাচনী এলাকায় কাজ করছি।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleশুক্রবারও চলবে মেট্রোরেল
    Next Article এনজিও’র সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধে স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে বিকাশ

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    পেশাজীবী মানবাধিকার পরিষদের আহবায়ক ডা. মো. জামাল উদ্দিন ও কো-আহবায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান

    রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টি দেওয়ার আহ্বান

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.