Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    ঈদ উপলক্ষে ওয়ালটনের নতুন মডেলের পণ্য উন্মোচন

    ঈদ উপলক্ষে ওয়ালটনের নতুন মডেলের পণ্য উন্মোচন

    0
    By রমজান আলী on May 16, 2024 কর্পোরেট সংবাদ

    আসছে ঈদুল আযহা বা কোরবানি ঈদ। এ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ চমক হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

    বৃহস্পতিবার (১৬ মে) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের প্রোডাক্টস উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানে সারা দেশে একযোগে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর ‘ননস্টপ মিলিয়নিয়ার’ অফারের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করা হয়।

    নতুন মডেলের পণ্যের মধ্যে রয়েছে- ইনভার্টার প্রযুক্তির মাল্টি-কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর, ভার্টিকাল ফ্রিজার, চকোলেট কুলারসহ মোট ৭টি মডেলের ফ্রিজ। এছাড়াও আছে সোলার হাইব্রিড প্রযুক্তির স্প্লিট টাইপ এসি, ৪ ও ৫ টনের সিলিং এবং ক্যাসেট টাইপ লাইট কমার্শিয়াল এসি, ৬৫ ইঞ্চির ওএলইডি টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান।

    নতুন মডেলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মফিজুর রহমান, ফিরোজ আলম, মো. তানভীর রহমান, তাহসিনুল হক, সোহেল রানা, মোস্তফা কামাল প্রমুখ।

    এছাড়া ভার্চুয়াল মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজা ম্যানেজার ও পরিবেশকগণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

    অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে আসে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ চমক হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উন্মোচন করেছি। নতুন মডেলের এসব পণ্যে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তিসহ ইন্টারনেট অব থিংগস (আইওটি) বেজড স্মার্ট ফিচার সংযোজন করা হয়েছে। আশা করি- নতুন মডেলের এসব পণ্য গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে।

    ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান বলেন, গ্রাহকদের হাতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন উদ্ভাবিত পণ্য তুলে দিতে সামর্থ্যরে সবটুকু দিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) টিমের প্রকৌশলীরা। ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের দেশি-বিদেশি প্রকৌশলীরা, প্রোডাকশন, কোয়ালিটি ম্যানেজমেন্টসহ সব বিভাগের সদস্যরা সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা প্রতিনিয়ত বিশ্বের সর্বাধুনিক ডিজাইন, প্রযুক্তি ও ফিচারের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে সক্ষম হচ্ছি। আমাদের এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম জানান, গ্রাহকদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদানেও বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে ঈদে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরইমধ্যে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন ৩৫জন গ্রাহক। ওয়ালটন থেকে পাওয়া ১০ লাখ টাকায় পরিবর্তন হয়েছে তাদের প্রত্যেকের ভাগ্য। গ্রাহকদের ওয়ালটনের এই ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইন সম্পর্কে সচেতন করে তুলতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    ঈদ উপলক্ষে বাজারে আসা ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজের মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংগস বেজড ৬৪৬ লিটার ধারণক্ষমতার সাইড বাই সাইড গ্লাস ডোর রেফ্রিজারেটর, ৩৪৩ লিটারের ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর, ৩৩৪ লিটারের ভার্টিকাল ফ্রিজারসহ মোট ৭টি মডেল। নান্দনিক ডিজাইনে তৈরি ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ বাড়িয়ে দেবে ঘরের আভিজাত্য। নতুন মডেলের এসব ফ্রিজ যেমন ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী, তেমনি পরিবেশবান্ধবও। এসব ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস।

    এছাড়াও এসব ফ্রিজের রেফ্রিজারেটর ও ফ্রিজার কমপার্টমেন্টের জন্য রয়েছে টারবো ও ইকো ফিচারসমৃদ্ধ ডুয়ো কুলিং টেকনোলজি। এসব ফ্রিজের এমএসও (ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন) ইনভার্টার টেকনোলজি বাইরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম বিদ্যুৎ খরচে ফ্রিজের অভ্যন্তরীণ সর্বোচ্চ কুলিং পারফরমেন্স নিশ্চিত করে। রেফ্রিজারেটরের ফ্রিজ ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমত সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এসব ফ্রিজ নিশ্চিত করবে ব্যাকটেরিয়া ও জীবাণুমুক্ত স্বাস্থ্যকর সতেজ খাবার। এছাড়াও এসব ফ্রিজে রয়েছে ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর (আইজিটি), স্মার্ট কন্ট্রোল, ডোর ওপেনিং অ্যালার্ম, চাইল্ড লক, থ্রি লেয়ার ওডোর গার্ড ও হিউম্যান ডিটেক্টর। এছাড়াও স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় ফ্রিজের দরজা না খুলেই হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়।

    ওয়ালটনের উন্মোচিত নতুন মডেলের এসির মধ্যে রয়েছে ১ ও ১.৫ টনের সোলার হাইব্রিড স্প্লিট টাইপ এসি। ওয়ালটনের নতুন এই এসিটি সুপার সেভিং মডেলের। এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। এতে আরো ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধক কোটেক ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রযুক্তি। এই এসির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে সিএফসি এবং এইচসিএফসি গ্যাসমুক্ত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট।

    ইনভার্টার প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ১.৫ টন থেকে শুরু করে ৫ টনের সিলিং টাইপ এবং ক্যাসেট টাইপের নতুন মডেলের ইনভার্ট্রনিক্স সিরিজের লাইট কমার্শিয়াল এসি উন্মোচন করেছে ওয়ালটন। বাংলাদেশের ক্রমবর্ধমান তাপমাত্রার আলোকে ওয়ালটনের এই লাইট কমার্শিয়াল এসিগুলো ডিজাইন করা হয়েছে। এসব এসি ৫৫ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত ফাংশনাল থাকবে। ইন্ডাস্ট্রিয়াল কাস্টমারদের কথা বিবেচনা করে মরিচা প্রতিরোধক ফিচার যুক্ত করা হয়েছে। কম্প্রেসারের দীর্ঘস্থায়িত্বের পাশাপাশি হাই কুলিং এফিশিয়েন্সি নিশ্চিত করতে অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়েছে। লাইট কমার্শিয়াল ইনভার্টার মডেলগুলোকে সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দিয়ে চালানো যাবে। এছাড়া সিস্টেম কে রক্ষা করার জন্য সার্জ প্রোটেকশন, হাই ও লো প্রেসার প্রোটেকশন, ইন্টারনাল প্রেসার রিলিভ ভাল্ব ব্যবহার করা হয়েছে। গ্রাহক মোবাইল অ্যাপের মাধ্যমেও ইনভার্ট্রনিক্স সিরিজের এসি পরিচালনা করতে পারবেন।

    ঈদকে সামনে রেখে ওয়ালটন উন্মোচন করেছে ৬৫-ইঞ্চির আল্ট্রা স্লিম ডিজাইনের এলইডি টিভি। গ্রাহকরা তাদের ভিউং অ্যাঙ্গেল অনুযায়ী ইচ্ছামতো ঘুরিয়ে নিতে পারবেন ওয়ালটনের নতুন মডেলের এই টিভি। এতে রয়েছে হ্যান্ডস ফ্রি ভয়েস কমান্ড সুবিধা। আছে ৩জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গেমিং মুড, এমইএমসি, ডলবি এটমস ও ডলবি ভিশন সাউন্ড সিস্টেম।

    এছাড়াও ওয়ালটন বাজারে এনেছে নতুন মডেলের (WWM-AFI70T) ওয়াশিং মেশিন। এতে ব্যবহৃত হয়েছে বিএলডিসি ইনভার্টার মটর। ফলে বিদ্যুৎ খরচ যেমন কম হয়, তেমনি দীর্ঘস্থায়িত্বও অনেক বেশি। এই ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করার সময় যদি লোডশেডিং হয় তখন বিদ্যুৎ আসার পর সর্বশেষ অবস্থা থেকে ওয়াশের কাজ সম্পন্ন হয়। পানির হিটিং লেভেল নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে হিটার স্বয়ংক্রিয়ভাবে ভাবে বন্ধ হয়ে যাবে। ওয়াশিং মেশিন চালানোর সময় কোনো ধরণের সমস্যা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লেতে এরোর কোড দেখা যাবে।

    ওয়ালটন ঈদ কার্নিভালে বাজারে এসেছে নতুন মডেলের বিএলডিসি প্রযুক্তির সিলিং ফ্যান। বাজারের নরমাল ফ্যানগুলো হয় ৯০ থেকে ১০০ ওয়াটের। আর ওয়ালটনের বিএলডিসি প্রযুক্তির ফ্যান মাত্র ৩৫ ওয়াটের। ফলে ওয়ালটনের এই ফ্যানে বিদ্যুৎ সাশ্রয় হয় প্রায় ৬৫ শতাংশ। এতে করে বছরে বিশাল অঙ্কের বিদুৎ বিল সাশ্রয় হবে গ্রাহকের। ওয়ালটনের বিএলডিসি ফ্যান রিমোট কন্ট্রোলের মাধ্যমে সহজেই চালাতে পারবেন গ্রাহক।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর
    Next Article হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত সাশ্রয়

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

    টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.