Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    সার্কিট ব্রেকারের নতুন নিয়মের পর বড় দরপতন শেয়ারবাজারে

    সার্কিট ব্রেকারের নতুন নিয়মের পর বড় দরপতন শেয়ারবাজারে

    0
    By রমজান আলী on April 25, 2024 শেয়ারবাজার, সেকেন্ড লিড

    নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সার্কিট ব্রেকারের (দাম কমার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) নতুন নিয়ম চালু করার পর বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। লেনদেন শুরুর পরপরই আতঙ্কে দিনের সর্বনিম্ন দামে বিপুল শেয়ার বিক্রির আদেশ দেন বিনিয়োগকারীদের একটি অংশ। ফলে লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই ক্রেতা সংকটে পড়ে শতাধিক প্রতিষ্ঠান। এ পরিস্থিতি লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

    ক্রেতা সংকট দেখা দেওয়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে বড় পতন হয়েছে সবকটি মূল্যসূচকের।

    ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে অব্যাহত দরপতন দেখা দিলে বুধবার (২৪ এপ্রিল) সার্কিট ব্রেকারের নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সার্কিট ব্রেকারের নতুন নিয়ম কার্যকর হয়েছে আজ থেকে।

    বিএসইসি’র নির্দেশনায় বলা হয়েছে, ২০২১ সালের ১৭ জুন শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে সার্কিট ব্রেকারের যে নিয়ম নির্ধারণ করা হয় তা অপরিবর্তিত থাকবে। তবে, দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৩ শতাংশ। ফ্লোরপ্রাইসে থাকা সিকিউরিটিজ বাদে সব সিকিউরিটিজের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে।

    বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসির নির্দেশনায় জানানো হয়েছে। তবে, শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারের উপকার হবে না। বরং বাজারে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে।

    সার্কিট ব্রেকারের নতুন নিয়ম চালু করার পর বুধবার রাত থেকেই বিভিন্ন মাধ্যমে বিএসইসির সমালোচনা শুরু হয়। আর বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার আগেই ব্রোকারেজ হাউজগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সার্কিট ব্রেকারের নতুন নিয়ম। লেনদেন শুরু কয়েক মিনিটের মধ্যেই দিনের সর্বনিম্ন দামে বেশিরভাগ প্রতিষ্ঠানের বিপুল শেয়ার বিক্রির আদেশ আসে। ফলে লেনদেন শুরুর অল্পসময়ের মধ্যেই সূচকের বড় পতন হয়।

    দিনের সর্বনিম্ন দামে বেশিরভাগ প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শেয়ার ও ইউনিট বিক্রির আদেশ লেনদেনের শেষপর্যন্ত অব্যাহত থাকে। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

    দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩০০টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৮ পয়েন্টে নেমে গেছে।

    অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

    সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬০২ কোটি ৭৪ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৯১ কোটি ৩১ লাখ টাকা।

    এ লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ২৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্ট।

    এছাড়া, ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, কহিনুর কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং, ফার্মা এইড, বিচ হ্যাচারি ও বেস্ট হোল্ডিং।

    অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৬ কোটি ৭ লাখ টাকা।

    সার্কিট ব্রেকারের নতুন নিয়ম শেয়ারবাজারের জন্য কেমন হবে? জানতে চাইলে শেয়ারবাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেন, এভাবে বাজারে হস্তক্ষেপ করা ঠিক না। মার্কেট এক জায়গায় গিয়ে ঠিক হয়ে যেত। দাম বাড়ার ক্ষেত্রে আগের নিয়ম রাখা হয়েছে, কিন্তু কমার ক্ষেত্রে কমতে পারবে না, এটা আগের মতো আরও একটা ভুল সিদ্ধান্ত।

    তিনি বলেন, বিএসইসি সূচক নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত থাকে কেন? তাদের উচিত বাজারে যে অনিয়ম হয় তা দেখা। সেই সঙ্গে সরকারের অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বসে বিনিয়োগকারীদের সিস্টেমে কিছু প্রণোদনা দেওয়া যায় কি-না, তার ব্যবস্থা করা। এটার জন্য চেষ্টা, তদবির করা উচিত।

    তিনি আরও বলেন, দাম কমার ক্ষেত্রে সার্কিট ব্রেকারের যে নিয়ম করে দেওয়া হলো, এটা বাজারের কোনো উপকার করবে না। ক্ষতিই করবে। বাজারে ফ্রি ডিমান্ড-সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। এত সমালোচনার পর ফ্লোরপ্রাইস উঠিয়েছে, তারপর আবার সেই দিকে যায়। ফ্লোরপ্রাইস পড়াটাকে জোর করে বেঁধে রাখা যায় না। যেটা পড়ার সেটি পড়বেই।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleরোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
    Next Article রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী

    বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

    দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

    ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

    বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২

    খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

    সাম্প্রতিক সংবাদ

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    August 4, 2026

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    August 4, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    এসবিএসি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। ২০১৩ সালে কার্যক্রম শুরু। ব্যাংকটি…

    August 4, 2026

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.