Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

      June 14, 2026

      জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

      June 14, 2026

      এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

      June 14, 2026

      প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

      June 14, 2026

      বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬” অনুষ্ঠিত

      June 14, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

      June 14, 2026

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

      June 6, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025

      স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম

      November 20, 2025

      জাবির দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

      October 19, 2025

      শিক্ষকদের অন্তর্দ্বন্বের কারণে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে

      October 15, 2025
    • ব্যাংক-বীমা

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026

      আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

      February 24, 2026

      এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

      February 4, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    মার্চ থেকেই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন: বাণিজ্য প্রতিমন্ত্রী

    মার্চ থেকেই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন: বাণিজ্য প্রতিমন্ত্রী

    0
    By রমজান আলী on February 14, 2024 বক্স নিউজ

    নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমরা একযোগে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাচ্ছি। আগামী ১ মার্চ থেকে এ পরিবর্তন দেখবে দেশ। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। পলিসি বা ভোক্তা অধিদপ্তর দিয়ে কোনো হ্যারাজমেন্ট (হয়রানি) নয় বরং সাপ্লাই (সরবরাহ) যথেষ্ট রাখা হবে। পাশাপাশি চালের বস্তায় উৎপাদন বছর, তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য ও খুচরা মূল্য লেখা লেবেল থাকবে।

    বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এ মন্তব্য করেন তিনি।

    এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমানের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এমসিসিআইএ’র সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ পদক্ষেপের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাচ্ছি। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে কারসাজি ঠেকানো যাবে। আগামী মাস থেকেই চালের বস্তায় লেবেল থাকবে। সেখানে লেখা থাকবে ধানের উৎপাদনের বছর ও তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য। এখানে দাম বাড়িয়ে লেখার কোনো সুযোগ থাকবে না। কারসাজি করা যাবে না।

    ১ মার্চ থেকে বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটা পণ্যের দাম কারওয়ান বাজারে ১০০ টাকা হলে, মোহাম্মদপুর বাজারেও ৮০ টাকার জিনিস ১০০ টাকা হয়। অথচ দাম কমলে নানা অজুহাতে সেটা কমাতে সময়ক্ষেপণ করা হয়। আগামী ১ তারিখ থেকে বাজারে পণ্যের দাম লেখা থাকবে ওয়েবভিত্তিক। এখানে কোন বাজারে কী দাম সেটা উল্লেখ থাকবে। কম-বেশি করে নেওয়ার সুযোগ থাকবে না।

    ভোক্তা অধিকার অধিদপ্তর অনেক সময় অভিযানকালে হয়রানি করে- এক ব্যবসায়ীর এমন অভিযোগে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত বাজার মনিটরিং সরবরাহ ঘাটতি ঠেকাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মুক্তবাজার অর্থনীতিতে ভোক্তার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় তৎপর। পুলিশিং করে বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিয়ে মার্কেট ব্যবস্থাপনা করতে চাই না। আমি চাই পণ্যের সাপ্লাই যেন যথেষ্ট থাকে, বাজারে যাতে কেউ ম্যানুপুলেট করতে না পারে। বাজারের ব্যবস্থাপনা যেন সুষ্ঠু হয়, উৎপাদক, পাইকারি ও খুচরা সবাইকে আমরা অনুরোধ করবো। খাদ্যের প্রতিটি বস্তার গায়ে লেবেল থাকবে এটা কবে উৎপাদন হয়েছে, মিলিং হয়েছে ইত্যাদি বিষয়ে। আমার নির্দেশ আছে ভোক্তা অধিদপ্তর কোনো অভিযান পরিচালনা করলে সংশ্লিষ্ট বাজার কমিটি বা অন্য কোনো অভিযানে গেলে সংশ্লিষ্ট প্রতিনিধি রাখার জন্য। এতে উভয়ই সমাধান পাবে, অভিযানও সহজ করে তুলবে।

    টিটু বলেন, প্রত্যাশা করছি বাজারে একটা ইতিবাচক পরিবর্তন দেখার। প্রধানমন্ত্রী এটা গুরুত্ব দিচ্ছেন। প্রতিটি মন্ত্রণালয় এটাকে প্রাধান্য দিয়ে কাজ করছে। আস্তা রাখেন, আশা করছি পজিটিভ কিছু দিতে পারবো। সবাই যদি একটু দায়িত্বশীল হই তাহলে ভোক্তারা উপকৃত হবে।

    ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের প্রতিটি মুসলিম দেশে রমজানে পণ্যের দাম কমাতে মালিকরা নমনীয় আচরণ করেন। মক্কা-মদিনায় বড় বড় খেজুর মালিকরা খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনারাও এবারের রমজানে অন্তত নমনীয় হবেন দয়া করে। আপনারা ঢাকা শহরে, গাজীপুর বা আপনাদের কারখানা সংলগ্ন এলাকায় সুলভমূল্যে নিত্যপণ্য সরবরাহ করুন। এতে বাজার পরিস্থিতি অনেকটা ভালো থাকবে।

    আহসানুল ইসলাম টিটু বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ নানামুখী পদক্ষেপ থাকবে। এসব পদক্ষেপের ফলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। রমজান উপলক্ষে সরকার টিসিবির মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ পাঁচ ধরনের পণ্য সরবরাহ করবে। এ কারণে হয়তো সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে। আপনারাও (ব্যবসায়ী) রমজানে নমনীয় আচরণ করবেন দয়া করে। নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ মজুতদারি করে দাম বাড়াতে পারবে না। পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে থাকবে।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleতালিকাভূক্ত ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ক্যাশ ফ্লো রূপালী ব্যাংকের
    Next Article শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে, আশা প্রধানমন্ত্রীর

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    জলবায়ু অর্থায়নে জিডিপির ন্যূনতম ৩ শতাংশ বরাদ্দের আহ্বান

    নোবিপ্রবি ভিসি ইসমাইলের নিয়োগ ও আর্থিক দুর্নীতির শ্বেতপত্র

    জহুরুল হক হলে তোফায়েল আহমেদ স্বরণে ছাত্রলীগের ব্যানার

    সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাথে মতবিনিময় সভা

    রোহিঙ্গা সংকটে স্থানীয়করণ ও প্রত্যাবাসন রোডম্যাপের দাবি করেছে সিভিল সোসাইটি

    হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

    সাম্প্রতিক সংবাদ

    রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

    June 14, 2026

    শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

    June 14, 2026

    জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

    June 14, 2026

    এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

    June 14, 2026

    প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    June 14, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

    হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে আজ…

    June 14, 2026

    শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

    June 14, 2026

    জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

    June 14, 2026

    এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

    June 14, 2026

    প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.