Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    কীভাবে এল ঢাকার রিকশা ও রিকশাচিত্র

    কীভাবে এল ঢাকার রিকশা ও রিকশাচিত্র

    0
    By Rezaul Karim on December 18, 2023 লিড নিউজ, শিল্প-সংস্কৃতি

    সম্প্রতি রিকশা ও রিকশাশিল্পের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ঢাকার রিকশা ও রিকশাচিত্র ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে ইউনেসকো থেকে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের চারুকলার ইতিহাসে রিকশা ও রিকশাচিত্রের এই আন্তর্জাতিক স্বীকৃতির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য আছে। লক্ষণীয়, ইউনেসকো বাংলাদেশের যে বিষয়গুলোকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা মূলত প্রাতিষ্ঠানিক শিল্পীদের অবদান। এ ছাড়া জামদানি, শীতলপাটি ও সম্প্রতি যুক্ত হওয়া রিকশাচিত্র—তিনটিই অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের কৃতিত্ব।

    সুপ্রাচীনকাল থেকে বয়নশিল্পে বাংলাদেশ পৃথিবী বিখ্যাত। সেই হিসেবে জামদানি কিংবা শীতলপাটির স্বীকৃতি আমাদের আনন্দিত করে, অবাক করে না। পক্ষান্তরে ঢাকার রিকশা ও রিকশাচিত্রের ইতিহাস খুব প্রাচীন নয়। মোটামুটি ১৯৪৭ সালের দেশভাগের কিছু আগে ঢাকায় রিকশা ও রিকশাচিত্রের প্রচলন হয়েছিল বলে মনে করা হয়। এরপর গত ৭৫ বছরে নানা চড়াই-উতরাই পার হয়ে এই অপ্রাতিষ্ঠানিক শিল্পধারা নিজ গুণে বিকশিত হয়েছে এবং সম্প্রতি সম্মানজনক এই স্বীকৃতি লাভ করেছে, যা আমাদের বিশেষ ভাবনার খোরাক জোগায় বৈকি!

    এখন পর্যন্ত বাংলাদেশের চারুকলার ইতিহাস হিসেবে আমাদের সামনে যা হাজির করা হয়, তা মূলত প্রতিষ্ঠানকেন্দ্রিক। ইউরোপকেন্দ্রিক জ্ঞানের আলোকে আধুনিকতাবাদী ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে যে ইতিহাস এবং যার মধ্যে ঔপনিবেশিক প্রভাব প্রবল। আর এর ফল হয়েছে এই যে বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক শিল্পধারাকে যথাযথভাবে চিহ্নিত করা এবং উপযুক্ত স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেসব শিল্পধারাকে বিকশিত করার অনুকূল পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়নি।

    ১৯৪৭-এর দেশভাগের পর বাংলাদেশের চারুকলার ইতিহাসে দুটি বিশিষ্ট বা স্বতন্ত্র ধারার উদ্ভব ঘটেছিল। প্রথমটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে প্রতিষ্ঠানভিত্তিক চারুকলার ধারা, যা বিকশিত হয়েছে ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত আর্ট কলেজকে কেন্দ্র করে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ)। কিন্তু প্রায় একই সময়ে এই শিল্পশিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আরও কিছু শিল্পধারার উদ্ভব ও বিকাশ ঘটেছিল, যাকে বলা যেতে পারে অপ্রাতিষ্ঠানিক ধারা। আর এই অপ্রাতিষ্ঠানিক ধারার নেতৃত্ব দিয়েছেন সুনীল, আর কে দাস, আলাউদ্দিন, আলীনুর, দাউদ উস্তাদ প্রমুখ শিল্পী। এসব অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের মাধ্যমেই বিকশিত হয়েছে এ দেশের সিনেমা ব্যানার পেইন্টিং, রিকশাচিত্র বা রিকশা আর্ট, ট্রাক আর্ট ইত্যাদি। আর এগুলোর মধ্যে যেটি নিজস্ব শিল্পশৈলী, উপস্থাপনরীতি ও বিষয়বস্তুর স্বকীয়তায় এর মধ্যেই দেশে-বিদেশে সুধীজনের দৃষ্টি কেড়েছে, তা হলো রিকশাচিত্র।

    মূলত চাকা আবিষ্কারের ধারাবাহিকতায় পৃথিবীতে তিন চাকার বাহন রিকশার সূত্রপাত হয় ঊনবিংশ শতাব্দীর শেষে ১৮৭০ সাল নাগাদ। অবিভক্ত বাংলায় হাতে টানা রিকশার প্রচলন ঘটে কলকাতায়, বিশ শতকের প্রথম ভাগে। কাছাকাছি সময়ে বর্তমান বাংলাদেশে এই বাহনের প্রচলন হয় প্রথমে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে, পরে ১৯৩৮ সালে ঢাকায়। তবে এখানে সে সময় প্রচলন ঘটে সাইকেল রিকশার, মানুষটানা রিকশা নয়।

    বাহারি ও শৌখিন পরিবহন হিসেবে ঢাকায় রিকশার আগমন ঘটলেও ১৯৪৭ সালের দেশভাগের পর ক্রমে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। শুরুতে এটি অভিজাতদের বাহন হিসেবে পরিচিত ছিল। আর দেশভাগের কিছু আগে–পরে থেকেই পূর্ববঙ্গে রিকশা পেইন্টিং বা রিকশাচিত্রেরও সূত্রপাত। সম্ভবত সুনীল দাস হলেন এই বঙ্গের প্রথম রিকশাচিত্রী।

    ঢাকাকেন্দ্রিক আধুনিক ধারার প্রাতিষ্ঠানিক চারুকলার পাশাপাশি লোকশিল্পীদের মাধ্যমে রিকশাচিত্র তৎকালীন পূর্ব বাংলায় জনপ্রিয় হতে থাকে। গত শতকের পঞ্চাশ দশকে শুরু হয়ে পরবর্তী এক দশকের মধ্যেই এই শিল্পধারাটি বাংলাদেশে জনপ্রিয় হতে থাকে। এ দেশের রিকশাচিত্রের প্রবীণ ও বিখ্যাত শিল্পী আর কে দাস, আলীনুর, দাউদ উস্তাদ, আলাউদ্দিনসহ অন্যরা পঞ্চাশ ও ষাটের দশক থেকেই এর সঙ্গে যুক্ত হন। ছবি আঁকার আনন্দ, একই সঙ্গে কাজটির ক্রমবর্ধমান চাহিদা তাঁদের এ পেশায় যুক্ত হতে উৎসাহ জুগিয়েছিল। তাঁদের অনেকেই আগের বা পৈতৃক পেশা ছেড়ে এ পেশায় যুক্ত হয়েছিলেন। বলা ভালো, এ দেশের এই বিশেষ শৈলীর উদ্ভব ও বিকাশে চারুশিক্ষাপ্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানভিত্তিক শিল্পীদের তেমন কোনো ভূমিকা নেই।

    করণকৌশলের দিক থেকে রিকশার অঙ্গসজ্জা দুই ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছে রেক্সিন, প্লাস্টিক, আয়না, ঘণ্টা বা বাতিল সিডি ও অন্যান্য উপকরণে রিকশা অলংকরণ (টিন কেটে বিভিন্ন কারুকাজ করার উদাহরণও দেখা যায়), অন্যদিকে রয়েছে রঙের সাহায্যে রিকশাকে চিত্রিত করার বিষয়টি। তবে নতুন রিকশাকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলায় রিকশাচিত্রীদের বিশেষ কৃতিত্ব দিতেই হবে। রিকশাচিত্রের মূল লক্ষ্য রিকশাকে আকর্ষণীয় করে তোলা। আর এ জন্য নানা সময়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নির্বাচন করা হয়, বিশেষত পেছনের প্যানেলে আঁকার জন্য। সাধারণত শিল্পীরা মহাজন ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছবি এঁকে থাকেন।

    গত ৭০ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে রিকশাচিত্র তৈরি করা হয়েছে। পঞ্চাশ ও ষাটের দশকে রিকশাচিত্র করা হতো মূলত শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি অবলম্বনে। স্বাধীনতা–পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু করে ছবি আঁকা হতো রিকশায়। আবার সত্তরের দশকে নতুন দেশের নতুন রাজধানী হিসেবে ঢাকা যখন বাড়তে শুরু করে, তখন রিকশায় আঁকা হতো কাল্পনিক শহরের দৃশ্য। পাশাপাশি গ্রামের জনজীবন, প্রাকৃতিক দৃশ্যের ছবি তো আঁকা হতোই, এখনো হয়। এ ছাড়া বিভিন্ন স্টাইলের ফুল, পাখি—এগুলোও রিকশাচিত্রের বিষয়বস্তু।

    বিভিন্ন মিথ বা ধর্মীয় কিংবদন্তিও বাদ যায়নি রিকশাচিত্র থেকে। যেমন মুসলিম উপাখ্যানের দুলদুল, বোরাক কিংবা আরব্য রজনীর আলাদিনের আশ্চর্য প্রদীপ ও দৈত্য, রাজকন্যা, রাজপ্রাসাদ প্রভৃতি। ‘সংগ্রাম’ নামে পরিচিত জয়নুল আবেদিনের কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির ছবিটি রিকশাচিত্রীরা বিভিন্নভাবে এঁকেছেন। আবার মরুভূমির ভেতর উট নিয়ে চলেছে দুই বেদুইন বা অচেনা সমুদ্রসৈকতে খেলা করছে বালক—দূরবর্তী এমন ভিনদেশি দৃশ্যও দেখা যায় রিকশাচিত্রে।

    স্মৃতিসৌধ, সংসদ ভবন, শহীদ মিনার ইত্যাদি স্থাপত্যও বহুবার এ চিত্রের বিষয় হয়েছে। মোগল স্থাপত্যের নিদর্শন তাজমহল রিকশাচিত্রের আরেকটি জনপ্রিয় বিষয়। আর ইদানীং রিকশাচিত্রীদের আরেকটি প্রিয় বিষয় হলো যমুনা নদীর বুকে বঙ্গবন্ধু সেতু। এ ছাড়া ডাইনোসরের সঙ্গে যুদ্ধরত লুঙ্গি পরা খালি গায়ের বাঙালি এ ধারার চিত্রীদের অপূর্ব কল্পনাশক্তির অন্যতম নিদর্শন।

    পাকিস্তান আমলের শেষ দিকে রিকশায় মানুষ আঁকার ওপর একবার সরকারি নিষেধাজ্ঞা জারি হয়। তখন মানুষের স্থলে বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা হতো। স্বাধীনতার পর সে নিষেধাজ্ঞার বিলোপ ঘটলেও সত্তরের দশকের মাঝামাঝি রিকশায় মানুষ আঁকার ওপর আবার সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন রিকশাচিত্রীরা আবারও মানুষের পরিবর্তে পশুপাখির ছবি আঁকতে শুরু করেন। যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে একটা শিয়াল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাঘ—শহরের এমন অতিপরিচিত দৃশ্য; শুধু সে দৃশ্যে মানুষ নেই, মানুষের স্থান দখল করেছে পশুপাখি। অনেকটা প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে আঁকা হলেও এগুলো বিশেষ জনপ্রিয় হয়েছিল এবং এই ধারার কাজের মধ্য দিয়ে সেই সময়ের সমাজ বাস্তবতাকে তুলে ধরা হয়েছে বলেও মনে করেন কেউ কেউ।

    সরেজমিন দেখা গেছে, শিল্পধারা হিসেবে রিকশাচিত্র ক্রমেই ক্ষয়িষ্ণু। ঢাকায় এই ২০২৩ সাল পর্যন্ত আনুমানিক ১০ জন সক্রিয় রিকশাচিত্রী আছেন। এ ছাড়া রাজশাহী, কুমিল্লা, যশোর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ইত্যাদি শহরে কাজ করেন আরও কিছু রিকশাচিত্রী। হাতে আঁকা প্লেটের বিকল্প হিসেবে ডিজিটাল প্রিন্টের ব্যাপক ব্যবহার বৃদ্ধির ফলে এই বিশেষ রীতির চিত্রকলা আজ হুমকির সম্মুখীন। ইতিমধ্যে বেশির ভাগ রিকশাচিত্রী পেশা পরিবর্তন করেছেন বা বিকল্প কাজ খুঁজে নিয়েছেন। ঢাকায় যাঁরা এখনো সক্রিয়, তাঁরা মূলত বিদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। বিদেশিদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ দৃশ্য—ধান ভানা, উঠানে বিশ্রাম নেওয়া, নদীতীরে সূর্যাস্ত ইত্যাদির পাশাপাশি সিনেমার পোস্টারের অনুকরণে আঁকা ছবিতে ক্রেতাদের চেহারার আদল ফুটিয়ে তোলা হয় এসব ছবিতে।

    রিকশাচিত্র নিয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনাও। সম্প্রতি জার্মানির ক্যাসল শহরে অনুষ্ঠিত ‘ডকুমেন্টা ১৫’-তে বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন রিকশাচিত্রী তপন দাস ও সিনেমা ব্যানারশিল্পী আবদুর রব খান। যুক্তরাজ্যের ম্যানচেস্টার মিউজিয়ামে রিকশাচিত্রের কর্মশালা করেছেন আহমেদ হোসেন। এমনকি কিছুদিন আগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রিকশাচিত্রের ওপর কর্মশালা, যেখানে নতুন শিল্পশিক্ষার্থীরা সরাসরি রিকশাচিত্রীদের কাছে হাতে-কলমে শিখতে পেরেছেন বিভিন্ন কলাকৌশল এবং এই শিল্পের নিজস্ব নান্দনিকতা। এ ছাড়া ‘বৃত্ত আর্ট ট্রাস্ট’, ‘সন্তরণ’, ‘যথাশিল্প’—এমন বেশ কিছু প্রতিষ্ঠান রিকশাচিত্র নিয়ে নানা রকম কাজ করছে।

    দেশের বাইরেও রিকশাচিত্রের রয়েছে দারুণ সমাদর। যেমন ১৯৮৮ সালে লন্ডনে মিউজিয়াম অব ম্যানকাইন্ডে (এখন ব্রিটিশ জাদুঘরের অন্তর্ভুক্ত) শিরিন আকবরের কিউরেটিংয়ে ঢাকার রিকশাচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল, যার শিরোনাম ছিল—‘ট্রাফিক আর্ট: রিকশা পেইন্টিং ফ্রম বাংলাদেশ’। ব্রিটিশ জাদুঘরেও বাংলাদেশের সুসজ্জিত ও চিত্রিত রিকশা রয়েছে। জাপানের ফুকুয়াকা এশিয়ান আর্ট মিউজিয়ামেও বাংলাদেশের রিকশাচিত্র নিয়ে প্রদর্শনী হয়েছে এবং এ জাদুঘরে রিকশাচিত্রের একটা বড় সংগ্রহ আছে। ২০১৩ সালে জাপানের তাকামাৎসু শহরে একটি আর্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের রিকশাচিত্র বিশেষ গুরুত্বের সঙ্গে প্রদর্শিত হয়েছে। নেপালেও হয়েছে বাংলাদেশের রিকশাচিত্রের প্রদর্শনী। তবে বাংলাদেশে রিকশাচিত্রের সবচেয়ে বড় প্রদর্শনীটি হয়েছিল ১৯৯৯ সালে, ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজে। এ প্রদর্শনীতে ৫০০ রিকশাচিত্রী ও ৮৩ বেবিট্যাক্সিচিত্রীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছিল, যা এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।

    রিকশাচিত্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পশৈলী। ইউনেসকোর এই স্বীকৃতি কি এই শিল্পধারার বহমানতা নিশ্চিত করতে পারবে? আমার অনুমান, যদি এখনই সুচিন্তিত ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া না যায়, তবে ভবিষ্যতে হয়তো এর স্থান হবে শুধু জাদুঘরে।

    ইউনেসকোর স্বীকৃতির পর রিকশা ও রিকশাচিত্র নিয়ে নতুন করে পরিসর তৈরি হয়েছে। আনন্দ উদ্‌যাপনের পাশাপাশি এই শিল্পশৈলী নিয়ে কী করা যায়, সে বিষয়ে এখন ভাবা জরুরি। উপযুক্ত পদক্ষেপ নিলে রিকশাচিত্র স্বতন্ত্র শিল্পশৈলী হিসেবে টিকে থাকবে বলে আশা করা যায়।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleখাবার থেকে অতিরিক্ত লবণ কমানোর উপায়
    Next Article ‘কার্টুন চালু রাখার জন্য নতুন কিছু পন্থা বের করা উচিত’

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

    বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

    ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

    দিনাজপুরের ‘পুতুল’ থেকে দেশের আপসহীন নেত্রী

    মঞ্চনাটকে অবদানের জন্য সিইউকেসি পুরস্কারে ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.