আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের আয়োজনে ঢাকায় একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধে শহীদ, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদ, সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত এবং আহতদের এবং উপস্থিত সকলের জীবিত-মৃত স্বজনদের জন্য দোয়া করা হয়। স্বেচ্ছাসেবক লীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনলাইন পত্রিকা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় সারা পৃথিবীর প্রতিটি স্থানে শান্তি এবং যুদ্ধ বন্ধের জন্য দোয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



