Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

      June 14, 2026

      জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

      June 14, 2026

      এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

      June 14, 2026

      প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

      June 14, 2026

      বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬” অনুষ্ঠিত

      June 14, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

      June 14, 2026

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      নলছিটির তেতুলবাড়িয়ায় পুলিশ বিট সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

      June 6, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025

      স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম

      November 20, 2025

      জাবির দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

      October 19, 2025

      শিক্ষকদের অন্তর্দ্বন্বের কারণে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে

      October 15, 2025
    • ব্যাংক-বীমা

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026

      আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

      February 24, 2026

      এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

      February 4, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

    এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

    0
    By রমজান আলী on February 4, 2026 বক্স নিউজ, ব্যাংক

    অর্থনৈতিক প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ইমতিয়াজ ইউ আহমেদ। ২০০৩ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এএমডি পদে দায়িত্ব পালনের আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতে করপোরেট ব্যাংকিং, রফতানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা, মানবসম্পদ, ট্রেজারি ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিংয়ে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। এছাড়া আগামীর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন তিনি। যা বিস্তারিত তুলে ধরা হলো…

    প্রশ্ন: এ বছরের শেষ দিকে গিয়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে পারে। আগামী নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। ব্যবসায়ীরা দাবি করছেন, এলডিসি উত্তরণ যেন তিন থেকে ছয় বছর পিছিয়ে দেওয়া হয়। আর নির্ধারিত সময়ের মধ্যেই এলডিসি থেকে বেরিয়ে আসতে চায় সরকার। বিষয়টিকে আপনি আপনি কীভাবে দেখছেন?
    ইমতিয়াজ ইউ আহমেদ: এলডিসি গ্র্যাজুয়েশন নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি ঐতিহাসিক স্বীকৃতি। এটি দেশের আয়, মানব উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতার উন্নতির প্রতিফলন। তবে এটি শুধু সম্মানজনক একটি মাইলফলক নয়, বরং একটি ট্রানজিশন পয়েন্টও, বিশেষ করে রপ্তানি নির্ভর গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্য। এই উত্তরণ স্বল্পমেয়াদে কিছু কাঠামোগত চাপ তৈরি করবে, যার জন্য আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি।

    প্রশ্ন : গার্মেন্টস শিল্পের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের প্রধান চ্যালেঞ্জ কী?
    ইমতিয়াজ ইউ আহমেদ: বর্তমানে এলডিসি সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাপানের মতো প্রধান বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার ভোগ করেছে। এলডিসি গ্র্যাজুয়েশনের প্রধান ঝুঁকি হলো শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারানো। ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারে ৮–১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হলে বাংলাদেশের পোশাক পণ্যের মূল্য বাড়বে এবং অর্ডার প্রবাহ ও বাজার অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    প্রশ্ন: আন্তর্জাতিক প্রতিযোগিতায় এলডিসি পরবর্তী বাংলাদেশ কতটা চাপে পড়তে পারে?
    ইমতিয়াজ ইউ আহমেদ: ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো দেশগুলো ইতোমধ্যে বিভিন্ন এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) ও পিটিএ (প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট) সুবিধা ভোগ করছে, তারা তুলনামূলকভাবে এগিয়ে যাবে। ফলে শুল্ক আরোপের পর বাংলাদেশের মূল্যভিত্তিক প্রতিযোগিতার সক্ষমতা কিছুটা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে স্বল্পমূল্যের বাল্ক উৎপাদনে। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রাধান্য বজায় রাখতে অগ্রাধিকারভিত্তিক ব্যবসায়িক চুক্তি, বৈচিত্র্যমূলক রপ্তানি পণ্য এবং প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ জরুরি। সময়মতো কৌশলগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই চাপকে সুযোগে রূপান্তর করা সম্ভব।

    প্রশ্ন: এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব ব্যাংকিং খাতে কীভাবে পড়তে পারে?
    ইমতিয়াজ ইউ আহমেদ: শিল্পে চাপ তৈরি হলে তার সরাসরি প্রভাব ব্যাংকিং খাতে পড়ে। গার্মেন্টস শিল্পে শুল্ক, মূল্যছাড়ের চাপ ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে মুনাফা কমতে পারে, যা কারখানার ক্যাশ ফ্লো দুর্বল করবে। এর সরাসরি প্রভাব ব্যাংকিং খাতে পড়বে, যেখানে রপ্তানি নির্ভর বিনিয়োগে ঝুঁকি বৃদ্ধি এবং খেলাপি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক অর্থায়ন, ক্রেডিট মনিটরিং এবং শিল্প বিশেষায়িত সমাধান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সময়মতো প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং প্রভাবশালীন নীতি গ্রহণ এই চাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।

    প্রশ্ন: এমন বাস্তবতায় ব্যাংকগুলোর প্রধান চ্যালেঞ্জ কী হবে? কী ধরনের উদ্যোগ নেয়ার প্রয়োজন হবে?
    ইমতিয়াজ ইউ আহমেদ: প্রধান চ্যালেঞ্জ হবে ঝুঁকি ও প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রক্ষা করা। একদিকে শিল্পকে সহায়তা করতে হবে, অন্যদিকে বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হবে। দুর্বল ক্যাশ ফ্লো ও অর্ডার অনিশ্চয়তা ব্যাংকের ক্রেডিট অ্যাসেসমেন্টক ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলতে পারে। তাই কৌশলগত ঝুঁকি মূল্যায়ন, শিল্পভিত্তিক মনিটরিং এখন আগের চেয়ে বেশি জরুরি। ব্যাংকগুলোর উচিত ঝুঁকিভিত্তিক অর্থায়ন জোরদার করা, সাপ্লাই চেইন ফাইন্যান্স, রপ্তানি বিল ডিসকাউন্টিং এবং দীর্ঘমেয়াদি শিল্প অর্থায়নে গুরুত্ব দেওয়া। একই সঙ্গে ব্যাকওয়ার্ড লিংকেজ ও প্রযুক্তি আপগ্রেডে লক্ষ্যভিত্তিক অর্থায়ন প্রয়োজন। গ্র্যাজুয়েশনের পর শিল্পে দীর্ঘ লিড টাইম ও উচ্চ ইনভেন্টরি চাহিদা থাকতে পারে, তাই ব্যাংকগুলোর বাস্তবসম্মত ক্যাশ ফ্লো প্রজেকশন এবং নমনীয় ওয়ার্কিং ক্যাপিটাল কাঠামো গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কৌশলগত উদ্যোগ শিল্পকে সহায়তা করবে এবং ব্যাংকের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখবে।

    প্রশ্ন: এলডিসি পরবর্তী বাস্তবতায় শাহজালাল ইসলামী ব্যাংকের প্রস্তুতি কী?
    ইমতিয়াজ ইউ আহমেদ: আমরা বিষয়টিকে কেবল একটি ঝুঁকি হিসেবে নয়, বরং কাঠামোগত রূপান্তরের সুযোগ হিসেবেও দেখছি। এলডিসি পরবর্তী বাস্তবতায় শাহজালাল ইসলামী ব্যাংক একটি স্থিতিস্থাপক, প্রযুক্তিনির্ভর গ্লোবালি কম্প্রায়েন্ট ইসলামিক ব্যাংক। ব্যাংকটি ডিজিটাল ট্রান্সফরমেশন ও ডেটা ভিত্তিক সিদ্ধান্ত ব্যবস্থার মাধ্যমে অপারেশনাল দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে এবং রপ্তানি, ট্রেড ফাইন্যান্স ও বাজারভিওিক ইসলামী পণ্য উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে মনোযোগ দিচ্ছে। পরিবর্তিত রপ্তানি খাতে অর্থায়নের পাশাপাশি আমরা মনিটরিং, কমপ্লায়েন্স ও ব্যবসার টেকসই সক্ষমতার ওপর গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে আমরা কম্পায়েন্স ফ্রেমওয়ার্ক শক্তিশালী করা, রিস্ক সুপারভিশন ইন্টারনাল কন্ট্রোল জোরদার করা, এএমএল/সিএফটি রেগুলেটরি কম্পায়েন্স আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছি, যাতে খউঈ পরবর্তী কঠোরতর রেগুলেটরি পরিবেশ মোকাবিলা করা যায়। পাশাপাশি সাসটেইনেবল ফাইন্যান্সিংকে মূলধারায় আনা, এসএমই ও অন্তর্ভুক্তিমূলক ইসলামী ফাইন্যান্স সম্প্রসারণের মাধ্যমে টেকসই ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলাই ব্যাংকের কৌশলগত দৃষ্টিভঙ্গি। এরই ধারাবাহিকতায় ব্যাংক গত বছর বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং এ সেরা টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা তার কৌশলগত প্রস্তুতির প্রমাণ।

    প্রশ্ন: নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা কী হওয়া উচিত?
    ইমতিয়াজ ইউ আহমেদ: কেন্দ্রীয় ব্যাংক ও নীতিনির্ধারকদের ভূমিকা হওয়া উচিত এমনভাবে যে তারা ম্যাক্রোইকোনমিক স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের শক্তিশালী তদারকি এবং শিল্প খাতের সহায়তা নিশ্চিত করতে পারে। বাংলাদেশ ব্যাংককে ট্রানজিশন পিরিয়ডে রি-ফাইন্যান্স স্কিম সম্প্রসারণ, রপ্তানি নির্ভর শিল্পের জন্য বিশেষ ক্রেডিট গাইডলাইন প্রণয়ন এবং ব্যাংক ও শিল্প উভয়ের ঝুঁকি সামলাতে নীতি সহায়তা প্রদান করতে হবে। একই সঙ্গে মুদ্রানীতি ও বিনিময় হার ব্যবস্থাপনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা, রিস্ক সুপারভিশন জোরদার করা এবং ক্রেডিট ও তারল্য প্রবাহ অব্যাহত রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    প্রশ্ন: এলডিসি গ্র্যাজুয়েশন কি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে?
    ইমতিয়াজ ইউ আহমেদ: অবশ্যই। এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও ক্রেডিট প্রোফাইল উন্নত হবে, যা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, দীর্ঘমেয়াদি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ইকুইটি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। একই সঙ্গে উন্নত গভর্ন্যান্স, স্বচ্ছতা, ঊঝএ কমপ্লায়েন্স ও বাজারভিত্তিক অর্থনীতির দিকে অগ্রগতির কারণে প্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, আইটি ও ভ্যালু-অ্যাডেড ম্যানুফ্যাকচারিং খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

    প্রশ্ন: গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ কৌশল কী হওয়া উচিত?
    ইমতিয়াজ ইউ আহমেদ: এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাস্তবতায় গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ কৌশল হওয়া উচিত ‘কস্ট ড্রাইভেন মডেল’ থেকে বের হয়ে একটি ‘ভ্যালু ড্রাইভেন, ডাইভার্সিফাইড সাসটেইনেবল গ্রোথ মডেলে’ রূপান্তর করা। এজন্য শিল্পকে পণ্য বৈচিত্র্যকরণ ও উচ্চ মূল্য সংযোজিত পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল ও নিজস্ব ব্র্যান্ড উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে, একই সঙ্গে অটোমেশন, ডিজিটাল সাপ্লাই চেইন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ঊঝএ, গ্রিন ফ্যাক্টরি ও কমপ্লায়েন্সে নেতৃত্ব, নতুন বাজার অনুসন্ধান এবং ট্রেড ফ্যাসিলিটেশন ও লজিস্টিক্স দক্ষতা বাড়ানো জরুরি। এভাবে গার্মেন্টস শিল্প এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘমেয়াদে টেকসই ও প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে পারবে।

    প্রশ্ন: ভবিষ্যতে রপ্তানি খাতে ব্যাংকের ভূমিকা কী হওয়া উচিত?
    ইমতিয়াজ ইউ আহমেদ: ব্যাংককে কেবল অর্থদাতা নয়, বরং ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করতে হবে। মনিটরিং, পরামর্শ, ঝুঁকি বিশ্লেষণ, সব মিলিয়ে রপ্তানি শিল্পের পাশে দাঁড়াতে হবে।

    প্রশ্ন: এলডিসি পরবর্তী সফল হতে হলে কী সবচেয়ে গুরুত্বপূর্ণ?
    ইমতিয়াজ ইউ আহমেদ: এলডিসি পরবর্তী বাস্তবতায় সফল হতে হলে শিল্প, সরকার ও ব্যাংকিং খাতের সমন্বিত উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদন ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ট্যারিফ ও রপ্তানি নীতি, এবং ঝুঁকিভিত্তিক, কাস্টমাইজড অর্থায়নের সমন্বয় ছাড়া টেকসই প্রতিযোগিতা ও স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। এ ধরনের সমন্বিত কৌশলই দেশের এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তর্জাতিক বাজারে স্থায়ী অবস্থান নিশ্চিত করবে।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleরাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আরুয়ায় ধানের শীষের বিশাল মিছিল
    Next Article আলোচিত এক নাম জেফরি এপস্টিন: ক্ষমতা, অর্থ ও অন্ধকার অপরাধের এক বিতর্কিত অধ্যায়

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    জলবায়ু অর্থায়নে জিডিপির ন্যূনতম ৩ শতাংশ বরাদ্দের আহ্বান

    নোবিপ্রবি ভিসি ইসমাইলের নিয়োগ ও আর্থিক দুর্নীতির শ্বেতপত্র

    জহুরুল হক হলে তোফায়েল আহমেদ স্বরণে ছাত্রলীগের ব্যানার

    সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাথে মতবিনিময় সভা

    রোহিঙ্গা সংকটে স্থানীয়করণ ও প্রত্যাবাসন রোডম্যাপের দাবি করেছে সিভিল সোসাইটি

    হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

    সাম্প্রতিক সংবাদ

    রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

    June 14, 2026

    শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

    June 14, 2026

    জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

    June 14, 2026

    এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

    June 14, 2026

    প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    June 14, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    রাজাপুরের বড়ইয়ায় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

    হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে আজ…

    June 14, 2026

    শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

    June 14, 2026

    জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

    June 14, 2026

    এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

    June 14, 2026

    প্রাইম ব্যাংক ও সমাধান সার্ভিসেস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.