Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      July 30, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    এসএসসি ও সমমান পরীক্ষা পাসের হারে ধারাবাহিক এগিয়ে যাচ্ছে মেয়েরা

    এসএসসি ও সমমান পরীক্ষা পাসের হারে ধারাবাহিক এগিয়ে যাচ্ছে মেয়েরা

    0
    By রমজান আলী on May 13, 2024 বক্স নিউজ

    নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে মেয়েরা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়ছে ছেলেরা। অন্তত ২০১৮ সাল থেকে গত সাত বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

    পাসের হার ও সর্বোচ্চ স্কোর ‘জিপিএ-৫’ (গ্রেড পয়েন্ট এভারেজ) প্রাপ্তিতে ছেলেরা কেন পিছিয়ে রয়েছে সেই বিষয়ে শিক্ষা বোর্ডগুলো কোনো গবেষণা করেনি। এবার সেই বিষয়ে গবেষণা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রোববার (১২ মে) প্রকাশ হয়েছে। এতে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।

    উত্তীর্ণদের মধ্যে ছাত্র আট লাখ ছয় হাজার ৫৫৩ জন এবং ছাত্রী আট লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা দুই দশমিক ৯ শতাংশ এগিয়ে। আর এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

    গত বছরের চেয়ে এবার পাসের হার দুই দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। তবে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। গত বছর এ পরীক্ষায় এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন জিপিএ-৫ পেয়েছিল। সেই হিসাবে এবার জিপিএ-৫ এক হাজার ৪৪৯ জন কম পেয়েছে।

    এবার মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরর মধ্যে মেয়ে ৯৮ হাজার ৭৭৬ এবং ছেলে ৮৩ হাজার ৩৫৩ জন। সেই হিসাবে ১৫ হাজার ৪২৩ জন মেয়ে বেশি জিপিএ-৫ বেশি পেয়েছে।

    এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদকে বলেছেন, ‘ফলাফলে পাসের হার ও জিপিএ প্রাপ্তিতে ছাত্রীরা কেন এগিয়ে- সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো গবেষণা বা স্টাডি করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন; এবার গবেষণার উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়।’

    তিনি বলেন, তাদের ধারণা-ছাত্রদের মধ্যে ‘বইবহিঃভূর্ত’ কর্মকা-, ‘কিশোর গ্যাংয়ে’ সম্পৃক্ত হওয়া, কৃষি কাজে জড়ানোসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি।

    কিন্তু ছাত্রীদের মধ্যে এই ধরণের কর্মকাণ্ডে সম্পৃক্ত বা জড়িত হওয়ার প্রবণতা খুব একটা নেই জানিয়ে তপন কুমার সরকার বলেন, ‘ছাত্রীদের একটি বিশেষ সুবিধা হলো-তারা উপবৃত্তি পাচ্ছে; যে সুবিধা ছাত্রদের তেমন নেই।’

    প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়ার পর দুপুরে নিজ মন্ত্রণালয়ে প্রেস কনফারেন্সে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

    এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ছেলেরা সংখ্যায় কম কেন, তার কারণ খুঁজে বের করতে হবে।’ তিনি বলেন, ‘ছেলেদের সংখ্যা কমার কথা নয়, (মেয়েদের) সমান হওয়া উচিত।’

    সাত বছরের চিত্র
    আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, অন্তত গত সাত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যায় কোনো বছর ছাত্রদের সংখ্যা বেশি ছিল; আবার কোনো বছর ছাত্রীদের সংখ্যা বেশি ছিল।

    ২০১৮ সালের এই পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৭৮ দশমিক ৮৫ শতাংশ। পরের বছর ছাত্রদের তুলনায় দুই দশমিক ১৫ শতাংশ বেশি ছিল ছাত্রীদের পাসের হার।

    পরবর্তীতে ২০২০ সালে ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৮৪ দশমিক ১০ শতাংশ।

    ২০২১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রদের পাসের হার ছিল ৯২ দশমিক ৬৯ শতাংশ; আর ছাত্রীদের তা ছিল ৯৪ দশমিক ৫০ শতাংশ।

    ২০২২ সালের এই পরীক্ষায় ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রীদের এই হার ছিল ৮৭ দশমিক ৭১ শতাংশ।

    গত বছর এই পরীক্ষায় ছাত্রদের পাসের হার ছিল ৭৮ দশমিক ৮৭ শতাংশ এবং ছাত্রীদের এই হার ছিল ৮১ দশমিক ৮৮ শতাংশ।

    বোর্ডওয়ারি পাসের হার
    এ বছর পাসের হারে এগিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। এরপরই রয়েছে রাজশাহী বোর্ড, যেখানে পাসের হার ৮৯ দশমিক তিন শতাংশ। পাসের হারে তৃতীয় অবস্থানে বরিশাল বোর্ড, যেখানে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ।

    ঢাকা বোর্ডে এবার পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক আট শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক দুই শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক চার শতাংশ ও ময়মনসিংহে ৮৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

    পাসের হারে গত বছরের মতো এবারও পিছিয়ে সিলেট শিক্ষা বোর্ড। সিলেটে এবার পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

    এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৯২ শতাংশ।

    জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে ছাত্রীরা
    শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৯৮ হাজার ৭৭৬ এবং ছেলে ৮৩ হাজার ৩৫৩ জন। সেই হিসাবে ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫ হাজার ৪২৩ জন।

    এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। এ বোর্ডে এবার ৪৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ২২ হাজার ৩৭৪ জন এবং মেয়ে ২৬ হাজার ৮১৬ জন।

    অন্যান্য বোর্ডের মধ্যে বরিশালে জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ১৪৫ জন। তাদের মধ্যে ছেলে দুই হাজার ৬৩০ এবং মেয়ে তিন হাজার ৫১৫ জন।

    চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ৮২৩ জন। তাদের মধ্যে ছাত্র পাঁচ হাজার ৭৩ এবং ছাত্রী পাঁচ হাজার ৭৫০ জন।

    কুমিল্লা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন। তাদের মধ্যে ছেলে পাঁচ হাজার ২৬৪ জন ও মেয়ে ছয় হাজার ৮৩৬ জন। সিলেট বোর্ডে জিপিএ পেয়েছে পাঁচ হাজার ৪৭১ জন, যাদের মধ্যে ছেলে দুই হাজার ৬১৬ এবং মেয়ে দুই হাজার ৮৫৫ জন।

    এছাড়া দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন, ময়মনসিংহে ১৩ হাজার ১৯৭ জন, রাজশাহীতে ২৮ হাজার ৭৪ জন, যশোরে ২০ হাজার ৭৬০ জন, মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ২০৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮১ জন।

    শতভাগ পাস ও শূন্য পাস প্রতিষ্ঠান
    সারাদেশের দুই হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই হাজার ৩৫৪টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৬১৪টি।

    অন্যদিকে শূন্য পাস অর্থাৎ একজনও পাস করেনি-এমন শিক্ষাপ্রতিষ্ঠান এবার বেড়েছে। গত বছর শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৪৮টি। এ বছর ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

    এবার শূন্য পাস করা ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টি মাদ্রাসা রয়েছে। এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে চারটি, ঢাকা শিক্ষা বোর্ডে তিনটি ও রাজশাহী শিক্ষা বোর্ডে দুটি প্রতিষ্ঠান রয়েছে।

    বিদেশি পরীক্ষা কেন্দ্রে পাস ২৯৮ শিক্ষার্থী
    দেশের বাইরের ৮টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৯৮ জন। অকৃতকার্য হয়েছে ৪৯ জন। গড় পাসের হার ৮৫ শতাংশ ৮৮ শতাংশ। দুটি প্রতিষ্ঠানের শতভাগ সব পরীক্ষার্থী পাস করেছে।

    কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা বন্ধের হুঁশিয়ারী শিক্ষামন্ত্রীর
    শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কাম্য সংখ্যক শিক্ষার্থী ধরে রাখতে না পারলে সরকারি সুযোগ-সুবিধা অব্যাহত রাখা যাবে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আলিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলোর বাইরে যে অনেকগুলো অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে সেখানে অনেক শিক্ষার্থী চলে যাচ্ছে। এ বিষয়ে তাদের মনোযোগী হতে হবে। ব্যয় বাড়ার কারণে সেসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী চলে যাচ্ছে কিনা, সেটিও দেখতে হবে।’

    পাসের হার বেশি হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, করোনার পর এবারই প্রথম যারা পরীক্ষা দিয়েছে তারা শ্রেণীকক্ষে পাঠদানের জায়গায় সম্পূর্ণভাবে সেটা সম্পন্ন করতে পেরেছে। সে কারণেও পাসের হার বেড়ে হতে পারে। এ বছর পরীক্ষার্থী সংখ্যাও কিছু কম, সেজন্যও হয়তো শতাংশের হিসাবে পাসের হারটা বেড়ে থাকতে পারে।

    শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘খুব কম সংখ্যক শিক্ষার্থী অনেক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে। সেজন্য শূন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে।? সেগুলোতে কেন্দ্র থাকা উচিত কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া, সেটা কোনোভাবেই সমীচীন নয়। সেখানে এমপিও বন্ধ করে দিলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে।’

    খাতা চ্যালেঞ্জ সোমবার (১৩ মে) থেকেই
    ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছে।

    সোমবার থেকে ১৯ মে পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবে। এ জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা।

    রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleসোনালী ব্যাংকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একীভূতকরণে চুক্তি স্বাক্ষর
    Next Article ড্যাপ সংশোধন চান আবাসন ব্যবসায়ীরা

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    পেশাজীবী মানবাধিকার পরিষদের আহবায়ক ডা. মো. জামাল উদ্দিন ও কো-আহবায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান

    রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতৃবৃন্দের পরিদর্শন: মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টি দেওয়ার আহ্বান

    সাম্প্রতিক সংবাদ

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 30, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    July 29, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি। নন-রেসিডেন্ট বাংলাদেশী ব্যাংক পাবলিক লিমিটেড…

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026

    এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

    July 30, 2026

    সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    July 29, 2026

    জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.