Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

      September 9, 2026

      বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

      September 9, 2026

      বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

      September 9, 2026

      এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

      September 9, 2026

      একাদশ ও কারিগরির ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে

      September 3, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      নলছিটিতে বসতবাড়ি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুনিল বিশ্বাসের নানা দাবি

      September 3, 2026

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

      August 18, 2026

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    অর্থপাচার ব্যাংকিং চ্যানেলেই বেশি

    অর্থপাচার ব্যাংকিং চ্যানেলেই বেশি

    0
    By রমজান আলী on February 21, 2024 ব্যাংক, সেকেন্ড লিড

    নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক সদিচ্ছা ছাড়া টাকা পাচার বন্ধ করা সম্ভব নয়। আর ঋণ অনিয়মের পেছনে ব্যাংকারদের দুর্বলতাই দায়ী বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস।

    গতকাল বাংলাদেশ ব্যাংকে বিএফআইইউ’র বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারই প্রথম সন্দেহভাজন ঋণসংক্রান্ত তথ্য প্রকাশ করেছে আর্থিক এই গোয়েন্দা সংস্থা। যদিও ব্যাংক খাত থেকে গত দুই বছরে কত টাকার বেনামি ঋণ বেরিয়েছে তার তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তদন্ত ও আইনি জটিলতার কারণে এ তথ্য প্রকাশ করছে না বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিক এই গোয়েন্দাদের কাছে সন্দেহভাজন ঋণের ৫২০ অভিযোগ দিয়েছে। এর আগে ২০২০-২১ অর্থ বছরে এই অভিযোগের সংখ্যা ছিলো মাত্র ৯৮টি। আর একবছর আগে এর পরিমাণ ছিলো ৩৪১টি। সে হিসেবে মাত্র দুই বছরের ব্যবধানে দেশের ব্যাংক খাতে সন্দেহভাজন ঋণ সংক্রান্ত অভিযোগের সংখ্যা বেড়েছে ৫ গুণ বা ৪৩০ শতাংশ। সন্দেহভাজন ঋণগুলোর মধ্যে পরিশোধ সংক্রান্ত সমস্যা ১৮ শতাংশ, জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত ঋণের পরিমাণ ৭ শতাংশ, ইচ্ছাকৃত খেলাপি হচ্ছে ৩৬ শতাংশ, ঋণ নিয়ে অন্যখাতে ব্যবহার হয়েছে ২৭ শতাংশ, অন্যান্য খাতে ৬ শতাংশ এবং সন্দেহভাজন ঋণের মাত্র ৬ শতাংশ মিডিয়ায় রিপোর্ট হয়েছে।

    এ বিষয়ে বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বলেন, ব্যাংকগুলো আগে এই তথ্য দিতে ভয় পেতো। তবে তাদের অনেকভাবে বুঝানোর পর এখন তারা সন্দেহভাজন ঋণের তথ্য দিয়ে আমাদের সহায়তা করছে। এ ক্ষেত্রে তথ্য দাতার পরিচয় গোপন রাখা হচ্ছে। অনেক সময় ব্যাংকের পরিচালকদের চাপে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঋণ অনুমোদন করেন। এসব ঋণ অনুমোদনের পর আমরা তথ্য পেলে ঋণ বিতরণ বন্ধ করে দিচ্ছি। অনেক সময় সংবাদ মাধ্যম থেকে তথ্য নিয়েও ঋণ অনিয়ম বন্ধে সংস্থাটি কাজ করে বলেও জানিয়েছেন তিনি।

    বিএফআইইউর তথ্য বলছে, দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) ও সন্দেহজনক কার্যক্রম ব্যাপকহারে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন হয়েছে ১৪ হাজার ১০৬টি। এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪ দশমিক ৫৭ শতাংশ বা ৫ হাজার ৫৩৫টি। ২০২১-২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ৮ হাজার ৫৭১টি এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ৫ হাজার ২৮০টি। যদিও এই লেনদেনের পুরোটাই অপরাধ নয় বলে জানানো হয়েছে। তবে সন্দেহভাজন লেনদেন হলে তার তদন্ত করে সংস্থাটি। এরপর অপরাধের প্রমাণ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হয়।

    এদিকে দেশের বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অর্থপাচার। পাচারের কারণেই দেশে ডলার সংকট ও আর্থিক সংকট তৈরি হয়েছে। এমনকি উচ্চমূল্যস্ফীতির জন্যও দায়ী করা হয় অর্থপাচারকে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যেসব দেশের সবচেয়ে বেশি অর্থপাচার হয় সেই ১০ দেশের সাথে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির (এমএলএ) ঘোষণা দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে সরকারকে এ বিষয়ে প্রস্তাবও দেয়া হয়েছে। সরকার এটি গ্রহণ করার পর দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে চুক্তি সম্পন্ন হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পাচার হওয়া দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, হংকং-চীন।

    অর্থপাচারের বিষয়ে জানতে চাইলে বিএফআইইউর প্রধান বলেন, দেশের অর্থপাচারের সিংহভাগই হচ্ছে বিদেশি বাণিজ্যের মাধ্যমে। অর্থাৎ আন্ডার ইনভয়েসিং আর ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশের অর্থ বিদেশে চলে যায়। তাই গত অর্থবছর থেকে বাংলাদেশ ব্যাংক এলসি মনিটরিং করে যাচ্ছে। এতে অর্থপাচার অনেকটাই কমে এসেছে।

    মাসুদ বিশ্বাস বলেন, মানি লন্ডারিংয়ের ৮০ শতাংশ হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক যদি এটি বন্ধে সহযোগিতা না করে তাহলে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই অর্থপাচার রোধে ব্যাংকারদের আরও সচেতন হতে হবে। তাছাড়া ব্যাংকারদের অর্থপাচার প্রতিরোধে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা আরও বেশি সচেতন হলে পাচার অনেকটাই কমে যাবে। এছাড়া অর্থপাচার ও সন্দেহভাজন ঋণ বন্ধ করতে শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্তও জরুরি। না হয়, এগুলো বন্ধ সম্ভব নয় বলেও জানান তিনি।

    তিনি বলেন, একবার যদি মানি লন্ডারিং হয়ে চলে যায়, সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। সেটা আর ফিরে আসে না। আমরা ২০১২ সালে এমএলএ-অ্যাক্ট করেছি। আমরা ১০টি দেশে এমএলএ করার জন্য প্রস্তাবনা দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।

    এখন পর্যন্ত বিদেশে পাচার হওয়া কত টাকা ফেরত আনতে পেরেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানি লন্ডারিং একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এখানে বহু পক্ষ জড়িত থাকে, বহু দেশ জড়িত থাকে। আমাদের দেশের আইন আর অন্য দেশের আইন এক নয়। আমরা কিছু আছি সিভিল ল’ কান্ট্রির দেশ, কিছু আমি কমন ল’ কান্ট্রির দেশ। এটা নিয়েও ভাববার আছে। একটা উদাহরণ আমাদের কাছে আছে, সিঙ্গাপুরে পাচার হওয়া ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুর ডলার আমার ফেরত এনেছি। এটা কোকোর (আরাফাত রহমান) টাকা ছিল।

    আরেক প্রশ্নের জবাবে মাসুদ বিশ্বাস বলেন, বিএফআইইউর তথ্যের ভিত্তিতে অর্থ পাচারের মামলা হয়েছে ৫৯টি। এর মধ্যে দুদক মামলা করেছে ৪৭টি, সিআইডি ১০টি এবং এনবিআরের বিশেষ সেল ২টি। এগুলো এখনো এখনো নিষ্পত্তি হয়নি।

    বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়, পুরো অর্থবছরে সর্বোচ্চ ১২ হাজার ৮০৯টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট জমা দিয়েছে ব্যাংকগুলো। তার আগের অর্থবছরে ৭ হাজার ৯৯৯টি রিপোর্ট জমা দিয়েছিল ব্যাংকগুলো। আর্থিক প্রতিষ্ঠানগুলো রিপোর্ট জমা দেয় ১২১টি। আর এক্সচেঞ্জ হাউজগুলো ৯০০ রিপোর্ট জমা দিয়েছে।

    গত অর্থবছরে বিএফআইইউ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে অনিয়মের তথ্য দিয়েছে ১৩৩টি। এর মধ্যে সিআইডিকে ৮৫টি, দুদুককে ৩৩টি, এনবিআরকে ১০টি এবং অন্যান্য সংস্থাকে ৫টি অনিয়মের তথ্য দিয়েছে। এসব অভিযোগগুলো তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

    এদিকে ২০২২-২৩ অর্থবছরে বিএফআইইউ বিভিন্ন দেশের কাছে পাচার সংক্রান্ত তথ্য চেয়েছে ২২টি। এসব তথ্যের অধিকাংশই পাইনি সংস্থাটি। এছাড়া বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে অর্থপাচার সংক্রান্ত তথ্য চেয়েছে ৯০টি। যেগুলোর বেশিরভাগের তথ্যই বাংলাদেশ দিয়েছে।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    অর্থপাচার ব্যাংকিং
    Previous Articleবাংলা শিল্প-সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    Next Article এজেন্ট ব্যাংকিংয়ে শহরকে ছাড়িয়ে গেছে গ্রামের নারীরা

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

    শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

    সাম্প্রতিক সংবাদ

    বিসিআইয়ের আয়োজনে সরকারি ক্রয় আইন ও ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    September 12, 2026

    সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

    September 9, 2026

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

    September 9, 2026

    বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

    September 9, 2026

    এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

    September 9, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    বিসিআইয়ের আয়োজনে সরকারি ক্রয় আইন ও ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি…

    September 9, 2026

    সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

    September 9, 2026

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

    September 9, 2026

    বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

    September 9, 2026

    এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.