Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ইসলামী ব্যাংকিং বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

      July 12, 2026

      বিকাশ-এ ক্যাশ আউট খরচ কমে এখন ১৩.৯৫ টাকা

      July 12, 2026

      বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

      July 9, 2026

      বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ১০০ কর্মী

      July 4, 2026

      শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে চুক্তি

      June 14, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026

      প্রবাসীদরে স্বপ্নরে সারথি ইসলামী ব্যাংক

      April 3, 2026

      আগামী মাসে ব্যাংক খাতে ব্যাপক পরিবর্তন আসছে

      February 24, 2026

      এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি

      February 4, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    অনেক বড় গ্রাহকের কাছ থেকে ঋণ আদায় করেছি: জনতা ব্যাংকের এমডি

    অনেক বড় গ্রাহকের কাছ থেকে ঋণ আদায় করেছি: জনতা ব্যাংকের এমডি

    0
    By রমজান আলী on January 21, 2024 অর্থনীতি, সাক্ষাৎকার, সেকেন্ড লিড

    ব্যাংকের বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ কমাতে সবধরনের পরিকল্পনা রয়েছে। এরমধ্যে অনেকটাই কমাতে পেরেছি খেলাপি ঋণ। সামনে যে পরিকল্পনা রয়েছে তাতে আরও কমবে খেলাপি ঋণ। এছাড়া বিভিন্ন সূচকে অনেকটাই ভালো অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। চলতি বছরে আমরা সর্বোচ্চ খেলাপি ঋণ আদায় করতে চাই। আমরা রেকর্ড ভাঙতে চাই। আমি আশাবাদী কারণ এ বছরের শুরুতে আমরা অপ্রত্যাশিত কিছু আদায় করেছি। বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। বলছিলেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার। ব্যাংকটিতে সুশাসন প্রতিষ্ঠায় জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি ব্যাংটির প্রবৃদ্ধি নিয়ে নানা বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার সাথে কথা হয় সকলের সংবাদ এর অর্থনৈতিক বার্তা পরিবেশক রমজান আলী সাথে।

    সকলের সংবাদ: আপনি যোগদানের পর থেকে ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে কিভাবে কাজ করছেন?
    আব্দুল জব্বার: আমি আসার পর প্রথমেই ১০১ দিনের একটা কর্মসূচি হাতে নেই। এটাই ছিল আমার মূল ভিত্তি। এখন পর্যন্ত যেটাই অর্জন হয়েছে এটার মাধ্যমেই হয়েছে। সবাইকে কাজে সম্পৃক্ত করার সুযোগ হয়েছে। মাঠপর্যায়ে এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তাদের সাধ্যমতো তারা কাজ করেছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যেখানে প্রতিষ্ঠান ঝিমিয়ে গিয়েছিল, সেই জায়গাটাতে সবাই কাজ করছে। আমার একটা নির্দেশনা ছিল অ্যাকচুয়াল যে পজিশন সেটাই বের করে আনতে হবে। বাড়লে বাড়বে, কমলে কমবে।

    সকলের সংবাদ : জনতা ব্যাংকের বর্তমান আমানতের কি অবস্থা?
    আব্দুল জব্বার: বর্তমানে জনতা ব্যাংকের প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকার মতো আমানত রয়েছে। ডিপোজিট বাড়বে-কমবে এটা স্বাভাবিক। আমি যখন আসি তখন আমানত ছিল ১ লাখ ১ হাজার কোটি টাকা। আমি এসে একশ দিনের কর্মসূচি নেওয়ার পরে ডিপোজিট বেশ বাড়ল। ১ লাখ ১৬ হাজার কোটি পর্যন্ত হয়। আবার বিভিন্ন উন্নয়নমূলক কাজ যখন হয় তখন সরকারি ফান্ডগুলো ব্যবহৃত হয়, আমার এখানেও গভর্নমেন্ট ফান্ডগুলো ছিল। এখন সরকার বিভিন্ন কারণে তা নিয়ে যায়, পেমেন্ট করে, অন্যান্য কাজে লাগায়, বছরের শেষে দিকে কিংবা অর্থ বছরের শেষের দিকে এসে উত্থান-পতন ঘটে। আবার বাড়ে। এভাবেই চলে। যেমন এ বছরের শুরুতে আবার বাড়ছে।

    সকলের সংবাদ: দেশের ব্যাংকগুলোর বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে খেলাপি ঋণ। খেলাপি আদায়ে আপনি কিভাব কাজ করে যাচ্ছেন?
    আব্দুল জব্বার: আমাদের খেলাপি ঋণ বাড়ছিল। আমরা চাইলাম কিভাবে খেলাপি ঋণের তথ্য ওপেন করা যায়। আগে প্রকাশ করাটাই ছিল কাজ। আমাদের খেলাপি কমানোর ক্ষেত্রে গোপন কিছু ছিল না। এটাকে হয়তো অন্যভাবে কমানো যেত খেলাপি না করে। সেই জায়গা থেকে আমরা বললাম, না, আমরা ওটা করব না। প্রকৃত যেটা সেটাই চলে আসল। এরপর যখন খেলাপি করা হয়ে যায় তখন তো গ্রাহকরা বলবে রেগুলার না থাকলে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আমি একটা পয়েন্টে খুব স্ট্রং ছিলাম যে আমি কোনো অবস্থাতেই সুযোগ দিতে রাজি না। ব্যাংক ঘুরিয়ে ফিরিয়ে কোনো কিছু করতে রাজি না— গ্রাহকের কাছে যখন এই বার্তাটা যাবে তখন বাধ্য হয়ে টাকা দিতে থাকবে। গ্রাহকদেরকে কঠোর বার্তা দেওয়ার কারণে পরে তারা দেখল যে আর টাকা না দিয়ে উপায় নাই, ব্যাংক অ্যাকশনে যাচ্ছে, তখন তারা বাধ্য হয়ে টাকা দিচ্ছে। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে সিস্টেমে আসতে হবে। সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। খেলাপিদের তালিকায় অনেক রাঘব বোয়ালও থাকে। তাদেরকেও একই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। অনেক বড় বড় গ্রাহকের কাছ থেকে আমরা টাকা আদায় করেছি।

    সকলের সংবাদ: গত বছরের তুলনায় এ বছর কি পরিমাণ খেলাপি ঋণ কমানোর টার্গেট ছিল? আপনারা কেমন আদায়ে সক্ষম হয়েছেন?
    আব্দুল জব্বার: আমাদের পরিকল্পনাটা বিভিন্নভাবে নেওয়া হয়। কিছু পরিকল্পনা থাকে পাঁচ বছরের, কিছু থাকে ১০ বছরের। আমরা আশা করছি আমরা চার বছরের মধ্যে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নিয়ে আসব। সরকার যদি আদায়ের ক্ষেত্রে আরও কঠোর হয় সেক্ষেত্রে আরও কম সময় লাগতে পারে। তারা যে টাকা নিয়েছে সেটা ইনভেস্ট করেছে। তারা তো সেটা পাচার করেনি। সেটা থেকে রেভিনিউ করেই তারা টাকাটা দেবে। এজন্য সময় লাগে। এখন খেলাপি ঋণ ১৬ পার্সেন্ট আছে। প্রতি বছর ১-২ পার্সেন্টের মতো টার্গেট থাকে। ২০২৪ সালের মধ্যে ১৪ পার্সেন্টে আনা যায় কি না, এরপর পর্যায়ক্রমে ১৩-১২ এভাবে চার-পাঁচ বছরের মধ্যে এটাকে সিঙ্গেল ডিজিটে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চলতি বছরে আমরা সর্বোচ্চ খেলাপি ঋণ আদায় করতে চাই। আমরা রেকর্ড ভাঙতে চাই। আমি আশাবাদী কারণ এ বছরের শুরুতে আমরা অপ্রত্যাশিত কিছু আদায় করেছি। বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

    সকলের সংবাদ : চলমান ডলার সংকট ও তারল্য সংকটে কিভাবে কাজ করছেন?
    আব্দুল জব্বার: ডলার সংকট শুধু জাতীয় সমস্যা না, বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরা প্রথমে ভাবছিলাম কোভিডের পরে হয়তো ভালো হবে। কোভিটের পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো। সাপ্লাই চেইনে সমস্যা হয়ে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে— এটা তো সবাই জানে। ফলে ডলার সংকট আমাদের দেশেও চলে আসে। রেমিট্যান্স কমে যায়। আমাদের ব্যাংক অন্য ব্যাংকের তুলনায় সব থেকে বেশি আমদানি করে। সরকারের যে সাপোর্ট, সার, তেল, সরকারের অন্যান্য সংস্থার বিশেষ আমদানি— এগুলো বেশিরভাগই জনতা ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। এই সংকটকালেও আমরা এই কাজগুলো করে যাচ্ছি। যেভাবেই হোক ডলার আমরা ম্যানেজ করি। বাইরে থেকে রেমিট্যান্স আনার জন্য ক্যাম্পিং করি। গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ রেমিট্যান্স এসেছে। আর তারল্য সংকটের বিষয়টা হচ্ছে, দেশের বর্তমান ৬২ ব্যাংকেই তারল্য সংকট আছে। সরকারি-বেসরকারি সব ব্যাংকেই আছে। এটা আমরা বিভিন্নভাবে সমাধান করি। এটা তো সবসময় হয় না। মাঝেমধ্যে যখন হয় তখন আন্তঃব্যাংক একটা লেনদেন সিস্টেম আছে। আমরা বিভিন্নভাবে এটাকে ম্যানেজ করার চেষ্টা করি। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয় নাই।

    সকলের সংবাদ: বর্তমানে ঋণ বিতরণের ক্ষেত্রে কি লক্ষ্যে কাজ করছেন?
    আব্দুল জব্বার: আমরা এখন ছোট লোনে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে এসএমই খাতে আমাদের টার্গেট বেশি। কারণ বড় লোন থেকে রিটার্ন আনা কঠিন। কর্মসংস্থান বলেন, প্রফিট বলেন, জিডিপি বলেন— যাই বলেন না কেন একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিস্ট হতে ২-৩ বছর লেগে যায়। এজন্য আমরা ছোট লোনে গুরুত্ব দিচ্ছি বেশি। উদ্যোক্তা তৈরি না হলে বাণিজ্য সৃষ্টি হয় না। আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি দেখি। কোনো উদ্যোক্তা আসলে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি।

    সকলের সংবাদ: দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বাধা বা চাপের সম্মুখীন হয়েছেন কি না?
    আব্দুল জব্বার: আমি কোনো চাপ অনুভব করি না। আমাকে কেউ চাপ দেয়ও না। আমি নেইও না। আমি গ্রাহকদের সাইকোলজি বুঝে কাজ করার চেষ্টা করি। তাদের ক্ষতি হোক এমন কোনো পদক্ষেপ আমি নেই না। কারণ তারা যদি টিকে না থাকে তবে ব্যাংক টিকবে না। ব্যাংক না টিকলে দেশের অর্থনীতি টিকবে না।

    সকলের সংবাদ: ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন?
    আব্দুল জব্বার: ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে আছি। কোনো রকম প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ করলে, নিয়মনীতি ভঙ্গ করলে আমরা ছাড় দেই না। কাউকে কোনো পানিশমেন্ট দেওয়ার পরে উপর থেকে তার জন্য কেউ সুপারিশ করতে আসলে আমি আমলে নেই না। আমি বলে দেই তাকে কেন পানিশমেন্ট দেওয়া হয়েছে সেটা তাকে জিজ্ঞেস করেন। শৃঙ্খলার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    এমডি জনতা ব্যাংকের
    Previous Articleপদ্মা অয়েলের লভ্যাংশ অনুমোদন
    Next Article চীনের অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী

    কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

    বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

    দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

    রাজাপুরের পুটিয়াখালী হাওলাদার বাড়িতে বেগম জিয়ার রুহের মাগফেরাতে দোয়া

    ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকিং বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

    July 12, 2026

    বিকাশ-এ ক্যাশ আউট খরচ কমে এখন ১৩.৯৫ টাকা

    July 12, 2026

    বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

    July 9, 2026

    বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ১০০ কর্মী

    July 4, 2026

    রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

    July 4, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    ইসলামী ব্যাংকিং বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

    ‘ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)।…

    July 12, 2026

    বিকাশ-এ ক্যাশ আউট খরচ কমে এখন ১৩.৯৫ টাকা

    July 9, 2026

    বাংলা কিউআর ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

    July 4, 2026

    বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ১০০ কর্মী

    July 4, 2026

    রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.