এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের পরিধি আরও বিস্তৃত করতে বিকাশ পেমেন্টে থাকছে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক বিকাশ ইতোমধ্যেই তার মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করছে, যা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে সমৃদ্ধ করে গ্রাহকের ক্যাশবিহীন কেনাকাটাকে আরও সহজ করেছে।
লাইফস্টাইল, ফুড ও বেভারেজ, সুপারস্টোর, ঘরের সাজসজ্জা, অনলাইন শপিং, টিকেট ও ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, রাইড শেয়ারিং, হেলথ কেয়ার, এডুকেশন, গ্যাজেটস সহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন অংকের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারের বিস্তারিত দেখে নেয়া যাবে বিকাশ-এর অফিসিয়াল ফেইসবুক পেজ – https://www.facebook.com/bkashlimited/?locale=bn_IN এবং https://offer-finder.com/ – ওয়েব লিংকে।
“পেমেন্ট মানেই বিকাশ”- বার্তাটিকে সামনে রেখে চালু করা এই ক্যাম্পেইনের আওতায় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করা যাবে ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত।
দেখে নেয়া যাক কোথায় মিলছে অফারগুলো:
> লাইফস্টাইল: অ্যাপেক্স, বে, রিচম্যান, টপ টেন, ইয়েলো সহ দেশজুড়ে বিভিন্ন পোশাক, জুতা, সাজ-সজ্জা সহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে নির্দিষ্ট অংকের কেনাকাটা করে গ্রাহকরা পেতে পারেন ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
> অনলাইন শপিং: এদিকে বিভিন্ন অনলাইন শপ ও ই-কমার্স সাইটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ১,৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। পিকাবু, অথবা, কার্টআপ সহ বেশকিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট।
> সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি: স্বপ্ন, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট অনলাইন সহ দেশের নামকরা বেশকিছু সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় থাকছে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক।
> ফুড ও বেভারেজ: মিঠাই, বিএফসি, কেএফসি, কুপারস, সুমিস হট কেক, স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট-এর মতো অনেকগুলো রেস্টুরেন্ট, ক্যাফে, সুইটস-বেকারি, ফুড কোর্ট, অনলাইন ফুড ডেলিভারিতে থাকছে আকর্ষনীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। চলমান ক্যাম্পেইনের আওতায় ফুড ও বেভারেজ অর্ডারে থাকছে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
> টিকেট ও ট্রাভেল: অনলাইন ট্রাভেল এজেন্সি, ট্রেন-বাস-প্লেন টিকেট ও হোটেল বুকিংয়ে বিকাশ পেমেন্টে থাকছে ৩,৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
> হেলথ কেয়ার: স্কয়ার হাসপাতাল, মেডিনোভা, আইসিডিডিআর’বি, পপুলার স্পেশালাইসড হাসপাতাল, লাজ ফার্মা-এর মতো হাসপাতাল, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, অনলাইন হেলথ কেয়ারে বিকাশ পেমেন্টে সেবা গ্রহণ করে একজন গ্রাহক পেতে পারেন ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
এছাড়াও, বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশকিছু ক্যাম্পেইন চলমান আছে যেখানে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পেতে পারেন আরও বেশকিছু ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।



