ঢাকা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল এন্ড কলেজ এবং কুড়িগ্রাম সরকারি কলেজের সাথে জনতা ব্যাংক পিএলসির সমন্বিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘জনতা পে’ (JanataPay) এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
আজ রোববার (১০ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এ পেমেন্ট সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান, আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতা পে জনতা ব্যাংক পিএলসির একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ও ই-কমার্স প্রতিষ্ঠানসমূহ সহজে অনলাইন পেমেন্ট গ্রহণ করতে পারে। গ্রাহকরা মোবাইল অ্যাপস ও ওয়েব ব্রাউজারের মাধ্যমে নিরাপদ ও সহজ উপায়ে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করা যায়।



