সীমান্ত ব্যাংক পিএলসি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (চকঝঋ) এর মধ্যে সম্প্রতি পিকেএসএফ ভবনে একটি চুক্তি স¦াক্ষরিত হয়েছে। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা আরো সহজলভ্য ও বেগবান করার লক্ষ্যে পিকেএসএফ এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম এর আওতায় চুক্তিটি সম্পাদিত হয়। এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য হলো, ক্ষুদ্রঋণ সংস্থার মাধ্যমে প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরী করে দেশের তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ড আরো বেগবান করা।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সীমান্ত ব্যাংকের পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, এসএমই বিভাগের প্রধান মোঃ ফরিদুল ইসলাম এবং পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ উপস্থিত ছিলেন।



