সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২,০০০ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও ৩% নগদ লভ্যাংশ এবং ৭% স্টক লভ্যাংশ অনুমোদন করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৩শে জুলাই, ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম সভাপতিত্ব করেন। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান। এছাড়াও সাধারণ সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, জনাব নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), মিস. নুর নাহার তারিন, জনাব মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম, মঈন, আলম ফিরোজী (চেয়ারম্যান অডিট কমিটি) এবং স্বতন্ত্র পরিচালক মিসেস নুরজাহান বেগম, এনডিসি। সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: খালিদ মাহমুদ খান এবং কোম্পানী সচিব জনাব মামুনুর রশীদ, এফসিএস। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: খালিদ মাহমুদ খান ৯ম বিশেষ সাধারণ সভা ও ৩১তম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারগণকে স্বাগত জানান এবং ২০২৫ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে।
সভায় ব্যাংকের ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৫ সালে ১১,৯৭৮.৪৩ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৪৩৯,২৩৪.৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৫৫৪,৪২৪.৫৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ২.৫১ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৫.৭৪ (সম্মিলিত) ছিল। ২০২৫ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৩.৬২ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমান দাঁড়িয়েছে ৫১,০৯৬.১৮ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যাংকিং খাতে শীর্ষস্থানে অবস্থান করছে। ব্যাংকের আয় অনুপাতে ব্যয় ছিল ৩৯.৫৬%।
৯ম বিশেষ সাধারণ সভায় অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ব্যাংকের অনুমোদিত মুলধন ১,৫০০ কোটি টাকা থেকে ২,০০০ কোটি টাকায় উন্নীতকরণের বিশেষ প্রস্তাব অনুমোদন করেন। একই সঙ্গে সংঘ স্মারকের দফা ‘ভি’ এবং সংঘবিধির অনুচ্ছেদ ৪. এ. বিধির সংশোধনী প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
৩১তম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডাগণ পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত ৩% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার অনুমোদন করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতা ও সক্রিয় সমর্থনের প্রতি আন্তরিক প্রশংসা প্রকাশ করেন। একই সাথে তিনি শেয়ারহোল্ডারগণকে আশ্বস্ত করেন যে, ব্যাংকের ব্র্যান্ড ইমেজবৃদ্ধিসহ সামগ্রিক কার্যক্রমের দক্ষতা ও কর্মসম্পাদন আরও ত্বরান্বিত করতে শেয়ারহোল্ডারগণের মূল্যবান পরামর্শসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।



