নিজস্ব প্রতিবেদক, রাজাপুর: এইচএস সি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামে অবস্থিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার।
২৯ জুন সোমবার বিকেলে সংগঠনের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠাগার সভাপতি এম. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার উপদেষ্টা ও নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার উপদেষ্টা মাওলানা মোসলেম উদ্দিন, কামরুল ইসলাম জুয়েল, বাবলু, নুর মোহাম্মদ, আলতাফ হোসেন ও মোস্তফা বিশ্বাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের সহ-দফতর সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আবু মারুফ, সহ-ক্রীড়া সম্পাদক সানাউল্লাহ, পাঠাগার সম্পাদক মোঃ ইমন আল বাকী, সহ-পাঠাগার সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন এবং সদস্য দুলাল হোসেন, মেহেদী হাসান, ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় বক্তারা পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং আগামী দিনগুলোতে আদর্শ সমাজ বিনির্মাণে সামাজিক ও মানবিক কাজের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



