“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আজ রোববার (৮ মার্চ ) দুপুর ২.৩০ঘটিকায় বিসিবিএল প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করেছে।
মোহাম্মদ জিয়াউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ মহিলা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন বাংলাদেশ বির্নিমানে বিসিবিএল এর নারী কর্মীরা ও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান ভুমিকা রাখবেন’ এই আশাবাদ ব্যক্ত করা হয়।



