গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত…
Author: রমজান আলী
নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে নতুন স্কিম চালু করা হয়েছে। সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই স্কিম গ্রহণ করতে পারবেন। এতে তাদের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবং বিদ্যমান পেনশন/আনুতোষিক সুবিধা অক্ষুণ্ন থাকবে। বুধবার (২০ মার্চ) অর্থ মন্ত্রণালয় থেকে…
নিজস্ব প্রতিবেদক: দেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে টাকার সংকট নিয়ে চলছে। এমন পরিস্থিতির মধ্যে গত ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানগুলোর আমানত ও ঋণের পরিমাণ বেড়েছে। এক বছরের ব্যবধানে আর্থিক প্রতিষ্ঠানে আমানত বেড়েছে এক হাজার ৭৭ কোটি টাকা বা দুই দশমিক ৪৬ শতাংশ। আর ঋণ বেড়েছে তিন হাজার ৪৩৭ কোটি টাকা বা…
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হচ্ছে। বুধবার (২০ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক…
নিজস্ব প্রতিবেদক: ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে তারা এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি। বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। বুধবার (২০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে কোনো আলোচনা হয়নি। যেহেতু…
সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সাউথইস্ট ব্যাংকের সাথে ডিএসই’র এই সংক্রান্ত একটি লিস্টিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসেন এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এই সময় সাউথইস্ট…
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. প্রকৌশলী মাসুদা সিদ্দীক রোজী পিইঞ্জ, এমপিকে রিহ্যাব এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার (২০ মার্চ) রিহ্যাব সচিবালয়ে রিহ্যাব এর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস…
ক্ষুদ্র খাতের নারী উদ্যোক্তা এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতের উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের…
সম্প্রতি, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র সঙ্গে যৌথ উদ্যোগে চালু করেছে দেশের প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড। এই কার্ডের মাধ্যমে উপায় এমএফএস গ্রাহকদের জন্য উম্মুক্ত করেছে সুযোগ-সুবিধার নতুন দুনিয়া। রমজান মাস এবং ঈদুল ফিতরের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতে উপায় নিয়ে এসেছে ‘বাই ওয়ান গেট ওয়ান’…
নিজস্ব প্রতিবেদক: অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (২০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে আয়োজিত এক ক্যাম্পেইনে এ আহ্বান জানান ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া। ক্যাব সম্পাদক বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও…


