Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

      September 9, 2026

      বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

      September 9, 2026

      বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

      September 9, 2026

      এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

      September 9, 2026

      একাদশ ও কারিগরির ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে

      September 3, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      নলছিটিতে বসতবাড়ি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুনিল বিশ্বাসের নানা দাবি

      September 3, 2026

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

      August 18, 2026

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    শীত এলেই বেড়ে যায় ওজন! কারণ কী?

    শীত এলেই বেড়ে যায় ওজন! কারণ কী?

    0
    By রমজান আলী on December 27, 2023 ফিচার, স্বাস্থ্য

    ফিচার ডেস্ক : সারা দেশে জেঁকে বসেছে শীত। এই মৌসুমে তরতরিয়ে বেড়ে যায় শরীরের ওজন। এর কারণ হলো, শীতকালে বিয়ে-খতনাসহ নানা উৎসব লেগেই থাকে। জমিয়ে চলে ভূরিভোজ। নিয়মহীন খাওয়াদাওয়ায় মেতে ওঠেন অনেকেই। ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

    পুষ্টিবিদদের মতে, প্রতিদিন মানুষ যতটা ক্যালরি গ্রহণ করে সেটা যদি দেহে শুধুই জমা হতে থাকে, তাহলে নিঃসন্দেহে শরীর মোটা হতে থাকে। তাই দেহের ওজনটা ঠিক রাখতে ক্যালরি ক্ষয়ের গুরুত্ব অনেক বেশি।

    তবে শীতকালে ওজন কমানো একটু কঠিন হয়ে দাঁড়ায়। শীতে শরীরের মেটাবলিজম হার কমতে থাকে, সেই সাথে শারীরিক কার্যকলাপের পরিমাণও কমে যায় এই সময়ে। শীতকালে খাওয়া-দাওয়ার পরিমাণও বাড়ে। সব মিলিয়ে বাড়তে থাকে ওজন।

    শীতে স্বাস্থ্যকর উপায়ে এবং দীর্ঘমেয়াদে ওজন কমানোর একমাত্র উপায় হচ্ছে স্থায়ীভাবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়ামে পরিবর্তন আনা। কিছু ছোট পরিবর্তন যেমন কম খাওয়া এবং ফ্যাট, চিনি ও অ্যালকোহল যুক্ত পানীয় পান থেকে বিরত থাকলে তা আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে।

    অনেকেই মোটা হওয়ার ভয়ে একেবারেই খাবার কমিয়ে দেন। খাওয়া কমিয়ে দিলে ওজন কমে ঠিকই কিন্তু শরীরে দেখা দেয় নানা ধরনের সমস্যা। তাই নিয়মিত খাদ্য গ্রহণ করা উচিৎ এবং এমন খাদ্য নির্বাচন করা জরুরি যা খেলে ওজন বৃদ্ধি হবে না কিন্তু শরীর তার প্রয়োজনীয় পুষ্টি ঠিকই পাবে।

    শীতকালে নানা কারণে বেড়ে যেতে পারে ওজন। কিছু নিয়ম মেনে চললে বশে থাকবে ওজন। শরীর থাকবে চনমনে।

    শীতের সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা সত্যিই দুষ্কর। কিন্তু শরীর তো সে কথা মানবে না। সঠিক যত্নআত্তি না পেলে ওজন বাড়তেই থাকবে। এত দিনের রোগা হওয়ার পরিশ্রম, শুধু আলসেমির কারণে চলে যাবে? তেমনটি না চাইলে শরীরচর্চা করা থেকে একেবারে বিমুখ না হওয়াই ভালো। শীতকালে বেলার দিকে বেশ একটা মিষ্টি রোদ ওঠে। সেই সময়ে শরীরচর্চা করতে পারেন।

    শীতের সকালে হাঁটার ফলে বিশুদ্ধ বাতাস ও সুন্দর পরিবেশ আপনার হৃৎপিণ্ড ও মনের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। হাঁটার সময় হৃৎপিণ্ড শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করে। ফলে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ ও সচল থাকে এবং মানুষ দীর্ঘজীবী হয়।

    আপনি কতটুকু ব্যায়াম করবেন তা আপনার লিঙ্গ, বয়সের উপর এবং কাজের ধরনের উপর নির্ভর করবে। হাঁটা হলো সব ধরনের ব্যায়ামের মধ্যে সবচেয়ে উপকারী। প্রতিদিন সকালে অন্তত ২০ থেকে ৩০ মিনিট টানা হাঁটার অভ্যাস করুন। কারণ এই হাঁটা সারা দিন ভালো থাকতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

    পেটের অতিরিক্ত মেদ কমাতে ও সবল থাকতে ক্রাঞ্চেস ব্যায়াম করতে পারেন। বিছানায় শুয়ে হাঁটুকে ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাত দুটি মাথার নিচে রাখুন। মাথা ও ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকুন। এছাড়া হিপ ব্রিজ ব্যায়াম মেদ কমাতে বেশ কার্যকর। বিছানায় শুয়ে পায়ের সাহায্য কোমর থেকে নিতম্ব পর্যন্ত তুলুন। হাত দুটি শরীর স্পর্শ করে পাশে রাখুন। কোমরের মেদ কমাতে সাহায্য করে ‘হিপ ব্রিজ’।

    উৎসব আসবে, আবার চলেও যাবে। কিন্তু ওজন একবার বেড়ে গেলে তা কমানো অত্যধিক পরিশ্রমের। তাই আগে থেকেই সতর্ক থাকুন। মোটা হয়ে যাওয়ার ভয়ে পছন্দের খাবার একেবারে খাবেন না, তা নয়। পরিমাণে কম খান। ক্যালোরি কম আছে, এমন কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন। কাজের ফাঁকে মুখ চালাতে সঙ্গে রাখতে পারেন বাদাম, আখরোট, খেজুরের মতো স্বাস্থ্যকর কিছু খাবার।

    শীতে পানির তেষ্টা অনেক কম পায়। একবার পানি পান করলে অনেকক্ষণ আর পানি পান করার কথা মনে থাকে না। পিপাসা না পেলেও শীতকালে নিয়ম মেনে পানি পান করা জরুরি। পানি ভেতর থেকে আর্দ্র রাখবে। তাতে বাইরের খাবার খাওয়ার প্রবণতাও অনেকটা কম তৈরি হবে।

    দুধ, চিনি দেওয়া চা-কফির পরিবর্তে ব্ল্যাক টি বা কফি খাওয়া শুরু করেন। হারবাল টি, ব্ল্যাক টি বা ব্ল্যাক কফিতে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। প্রতিদিন এই চা-কফি পান করলে মেটাবলিজম বৃদ্ধি পায় এবং তা ফ্যাট কমাতে সাহায্য করে।

    হালকা গরম পানি পানের বিভিন্ন উপকারিতা রয়েছে। যেমন—এটি দেহের অতিরিক্ত ফ্যাট ভেঙে দেয় এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে। তদুপরি শীত মৌসুমে আদা, লং ইত্যাদি হার্বাল চা তো আছেই। তাই ওজন কমাতে কুসুম গরম পানি খুবই উপকারী।

    শীতকালকে ওজন কমাতে কাজে লাগাতে চান, তবে ভারী খাবার গ্রহণের ৩০ মিনিট আগে স্যুপ গ্রহণ করুন। এতে ভারী খাবার বেশি খাওয়া হবে না। ফলে অতিরিক্ত খাবার গ্রহণ না করেও ক্ষুধা মিটবে।

    দেহের ওজন কমাতে শীতকালীন শাকসবজি বেশ কার্যকর; এমনকি উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমাতেও শীতকালীন সবজির জুড়ি নেই। এ সময়ে হাতের নাগালেই পাওয়া যায় নানা ধরনের ভেষজ প্রোটিন, কম ক্যালরি ও অধিক পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি। এ জন্য খেতে পারেন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, শালগম ইত্যাদি।

    এসব শাকসবজিতে আঁশ বিদ্যমান। ডায়েটে এদের যুক্ত করলে ক্যালরির ঘাটতিও পূরণ হবে। তবে শারীরিক চাহিদা অনুযায়ী কোন খাবার কতটুকু খাওয়া উচিত তা পুষ্টিবিদের কাছে জানা যায়।

    শীতে নারিকেলের শাঁস খেতে পারেন। নারিকেলের শাঁসে প্রচুর ফাইবার থাকে। এছাড়া নারিকেলের শাঁস দেহে চর্বি পোড়াতে সাহায্য করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এর জুড়ি নেই।

    শীতকালে প্রাকৃতিক উপাদানে প্রস্তুত কিছু পানীয় রাখতে পারেন, যা ওজন কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি সাহায্য করবে। এক মগ পানিতে ১ চা চামচ মধু, ১ চা চামচ হলুদ ও ১ চিমটি কালো মরিচের গুঁড়া মিশিয়ে পান করুন সকালে খালি পেটে। এই পানীয় শুধু ওজন কমাতেই নয় বরং সর্দি-কাশি সাইনোসাইটিসের সমস্যা সারাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

    শীতে শরীরের ওজন কমাতে ভেষজ আমলকির চা খতে পারেন। আমলার রস ও এর নির্যাস বিপাক বাড়াতে সাহায্য করে। ফলে দ্রুত ওজন কমে। তাছাড়া আমলায় থাকা ফাইবারের উপস্থিতি অন্ত্রের গতি কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম নিয়ন্ত্রণ করে ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।

    নিয়মিত আমলকির চা খেলে দ্রুত ওজন কমাতে সাহায্য করে, কারণ এটি প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করে। আমলকি চা তৈরি করতে একটি পাত্রে ২ কাপ পানি গরম করুন। এতে ১ চা চামচ গ্রেট করা আদা, ২টি তুলসি পাতা ও ১ চা চামচ শুকনো আমলা গুঁড়া মিশিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন। এরপর এটি ছেঁকে মধু ও এক চিমটি কালো মরিচ মিশিয়ে পান করুন।

    বাসা থেকে বের হয়ে শীতে দাপটে হঠাৎ কাঁপুনি দিয়ে উঠলে পালানোর চেষ্টা করবেন না। গবেষণায় জানা গেছে, চর্বি ও পেশির মধ্যে নির্দিষ্ট হরমোনের মাধ্যমে যোগাযোগ রয়েছে যা সাদা কোষকে বাদামি কোষে রূপান্তরিত করে ঠাণ্ডা থেকে রক্ষা করে। যখন আমাদের শীত লাগে ও শরীর কাঁপুনি দেয় তখন পেশি থেকে সৃষ্ট হরমোন আইরিসিন এবং বাদামি চর্বি থেকে সৃষ্ট প্রোটিন এফজিএফ ২১ বৃদ্ধি পায়। অর্থাৎ, ১০ থেকে ১৫ মিনিট কাঁপুনি এক ঘণ্টা মাঝারি ব্যায়ামের সমান কাজ করে।

    শীতে মনখারাপ জাঁকিয়ে বসে মন জুড়ে। অনেক দিনের অবসাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এই ‘সিজ়ন্যাল ডিপ্রেশন’-এর সমস্যায় অনেকেই ভোগেন। অবসাদ কিন্তু ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। তাই মনখারাপ হলেও তা বেশি ক্ষণ পুষে রাখবেন না।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleডায়াবেটিসের মহৌষধ করলা, আটকে দিতে পারে ক্যানসারও!
    Next Article উন্নত দেশে পৌঁছাতে হলে এসএমইতে জোর দিতে হবে : মো. মফিজুর রহমান

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    আলোচিত এক নাম জেফরি এপস্টিন: ক্ষমতা, অর্থ ও অন্ধকার অপরাধের এক বিতর্কিত অধ্যায়

    কর্মস্থলে না থাকায় চিকিৎসককে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

    যেখানেই যাই শুনি হাসপাতালে ডাক্তার থাকে না : স্বাস্থ্যমন্ত্রী

    ‘স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, মন্ত্রী হিসেবে দায় এড়ানো সম্ভব নয়’

    খৎনার সময় মৃত্যু : জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী

    সংখ্যা বাড়ানো নয়, ভালো মানুষ ও ভালো মানের ডাক্তারের দিকে বিশেষ জোর স্বাস্থ্যমন্ত্রীর

    সাম্প্রতিক সংবাদ

    বিসিআইয়ের আয়োজনে সরকারি ক্রয় আইন ও ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    September 12, 2026

    সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

    September 9, 2026

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

    September 9, 2026

    বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

    September 9, 2026

    এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

    September 9, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    বিসিআইয়ের আয়োজনে সরকারি ক্রয় আইন ও ই-জিপি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি…

    September 9, 2026

    সাউথইস্ট ব্যাংক ও নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে চুক্তি

    September 9, 2026

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

    September 9, 2026

    বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কর্মাস ব্যাংকের মধ্যে চুক্তি

    September 9, 2026

    এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.