Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

      August 18, 2026

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    বঙ্গোপসাগর ঘিরে ভুরাজনীতিঃ বাংলাদেশ কী করবে?

    বঙ্গোপসাগর ঘিরে ভুরাজনীতিঃ বাংলাদেশ কী করবে?

    0
    By রমজান আলী on August 17, 2026 বক্স নিউজ

    বিশেষ প্রতিনিধি: বঙ্গোপসাগর—নামের মধ্যেই এক গভীর ভূরাজনৈতিক অর্থ নিহিত। দক্ষিণ এশিয়ার এই নীল জলরাশি শুধু বাংলাদেশের না, এই অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎ, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত প্রভাব বিস্তারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বৃহৎ রাষ্ট্রগুলোর প্রতিযোগিতামূলক উপস্থিতি এই বঙ্গোপসাগরকে এক ধরনের কৌশলগত সংঘর্ষের মঞ্চে পরিণত করেছে। এমন বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—নিজস্ব অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ণ রেখে, এই তিন পরাশক্তির সঙ্গে সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা। কারণ, ভুল এক পদক্ষেপ বাংলাদেশকে শক্তির প্রতিযোগিতার ঘূর্ণাবর্তে টেনে নিতে পারে। আবার সঠিক ভারসাম্য রক্ষা করতে পারলে এই অঞ্চল হয়ে উঠতে পারে সহযোগিতা ও সমৃদ্ধির দিগন্ত।

    উনিশ শতকের শেষ দিকে মার্কিন নৌকৌশলবিদ আলফ্রেড থায়ার মাহান ‘দি ইন্টারেস্ট অব আমেরিকা ইন সি পাওয়ার’ (১৮৯৭) শিরোনামে একটি গ্রন্থ লেখেন। এতে তিনি লিখেছেন, সমুদ্রবাণিজ্য বা নৌশক্তি যেভাবেই হোক; সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমানে বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশই হয় সমুদ্রপথে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের মতে, বঙ্গোপসাগরে খনিজসম্পদের সঠিক আহরণ ও ব্যবহার বাংলাদেশকে আগামী দিনের এনার্জি সুপারপাওয়ারে পরিণত করবে।

    মার্কিন জিওলজিক্যাল সার্ভে বিভাগের তথ্যমতে, অগভীর সমুদ্রে ৮ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ও সাগরক্ষেত্রের ১০ ও ১১ নং ব্লকের ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুতের কথা জানা যায়। বঙ্গোপসাগরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’– যেখানে তিমি, ডলফিন, কচ্ছপসহ বিরল জলজ প্রাণীর নিরাপদ প্রজননকেন্দ্র, জীববৈচিত্র্যের অন্যতম আধার; বিশাল এই জলভান্ডারে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য। এখানেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত আছে বলে ধারণা করা হয়। এ ছাড়াও ১৩ রকমের খনিজদ্রব্যসহ খনিজ বালুর আনুমানিক ধারণা পাওয়া যায়। প্রতি বছর বাংলাদেশ প্রায় ৬ লাখ টন মাছ আহরণ করে, যা দেশের মোট উৎপাদনের প্রায় ১৮ শতাংশ। বিশ্বের দীর্ঘতম অখণ্ড সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন সুন্দরবন ও প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।

    বঙ্গোপসাগরে মজুত খনিজ সম্পদের কৌশলগত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মৎস্য সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাত করে খাদ্যনিরাপত্তা নিশ্চিতসহ বৈদেশিক রপ্তানি আয়ে অবদান রাখতে পারে। কক্সবাজার সমুদ্রসৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটনশিল্পে এক নতুন মাত্রা যোগ করতে পারে। বঙ্গোপসাগরের তলদেশে ৩০ থেকে ৮০ মিটার গভীরতায় এক ধরনের ক্লের সন্ধান পাওয়া গেছে, যা সিমেন্ট উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বঙ্গোপসাগরের সীমারেখা শুধু কক্সবাজার পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা শ্রীলঙ্কার নিচ পর্যন্ত বিস্তৃত। বিশ্বের প্রায় অর্ধেক পণ্য ও জ্বালানিবাহী জাহাজ এ পথ ব্যবহার করে। সমুদ্রপথে আমাদের প্রায় ৯ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। বিদেশের সাড়ে চার হাজার জাহাজ বাংলাদেশে এই আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করে।

    সাম্প্রতিক সময়ে, কোন দেশ চাইছে বঙ্গোপসাগরে তাদেরসামরিক আধিপত্য বাড়াতে। এর ফলে আগামী দিনে বাংলাদেশের বিপদ বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে, ঢালাও ভাবে সব একটি দেশের প্রস্তাবে পা দেওয়াটাদেশের অর্থনীতির পক্ষেও বিপজ্জনক। এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সংকট মোকাবেলায় আন্তর্জাতিকমুদ্রাভান্ডার (আইএমএফ) থেকে ৪০০-৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। আইএমএফের নিয়ন্ত্রণ রয়েছেযুক্তরাষ্ট্রের হাতে। অর্থের জন্য কোন বিশেষ দেশের উপর অতিরিক্ত নির্ভরতায় এই ঋণ পেতে অসুবিধা হতে পারে।তাছাড়া ঋণের ফাঁদে পরে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতোঅবস্থা হতে পারে আমাদেরও। একটা দেশকে চটিয়ে অন্য দেশকে কৌশলতাদের সামরিক আধিপত্য বিস্তারের সুযোগ করে দিলে তা বাংলাদেশের জন্য বুমেরাং হতে পারে।

    একটি অর্থনৈতিক শক্তি সমুদ্রে সতাদের আধিপত্য বাড়াতে মরিয়া। তাই মিয়ানমারের কিয়াউকপায়ুবন্দর ও পাইপলাইন প্রকল্প, বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরেরআধুনিকায়নে অর্থনৈতিক সহযোগিতা এবং শ্রীলঙ্কার হাম্বানটোটায়বিনিয়োগে উৎসাহী তারা। মালাক্কা প্রণালীর ওপর কৌশলগতনির্ভরতা ও ঝুঁকি কমাতে বঙ্গোপসাগর একটি বিকল্প ও সহজ সংযোগপথ তৈরি করতে চায় তারা। এই অঞ্চলে বিশেষ দেশের এই কর্মসূচি বঙ্গোপসাগরের উপকূলে কৌশলগত উদ্বেগ ও নিরাপত্তা সমীকরণকে জটিল করে তুলেছে।

    উপকূলীয় দেশগুলোতে ঋণ ও উন্নয়নের মাধ্যমে কোন কোন দেশ দীর্ঘমেয়াদীঅর্থনৈতিক অংশীদারিত্ব ও প্রভাব তৈরি করছে। সঙ্গে রয়েছে ভারতমহাসাগরীয় অঞ্চলে তাদের আগ্রাসী মনোভাব। এই কৌশল অবশ্য বহুদিনের। এই দেশটির কূটনৈতিক ফাঁদে পা দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার।বর্তমান সরকারকেও তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এখন বঙ্গোপসাগর ঘিরে ভারসাম্য পূর্ণ কৌশল অবলম্বন করছে।

    সম্প্রতি মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের (সিএমবিইসি) প্রস্তাব দেয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকে চাপ দেয়া হচ্ছে। কিন্তু এই করিডোর তৈরি হলে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। আরও বাড়বে বিদেশের উপর আমাদের নির্ভরতা। দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ারও আশঙ্কাথাকছে। অর্থনৈতিক করিডোরের নামে কেউ কেউ তাদের সামরিক শক্তিরবিকাশ ঘটাতে চায়। সমুদ্রে তারা নিজেদের শক্তি বাড়াতে ব্যবহার করতে চায় বাংলাদেশের সীমানাকে।

    ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ কর্মসূচিতে আমাদের সামিল করানো হয়েছে। অবকাঠামোর উন্নয়নের নামে ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ আসলে একটি ফাঁদ। সেই ফাঁদ এখন টের পাচ্ছে শ্রীলঙ্কা ওপাকিস্তান। আগামীদিনে বাংলাদেশকেও এরজন্য ভুগতে হতে পারে। নিজেদের দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ৬৫টি দেশের সঙ্গে সংযোগস্থাপনের নামে ২০১৩ সালে বিআরআই প্রকল্পটি হাতে নেয়া হয়। বেশিরভাগ দেশই এখন বুঝতে পারছে বিআরআই কতটা বিপজ্জনক।

    বাংলাদেশের সাথে অর্থনৈতিক শক্তিধর দেশের সরকারিও বেসরকারি পর্যায়ে অনেকগুলো বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা চুক্তিস্বাক্ষরিত হয়। এর মধ্যে সরকারী পর্যায়ে ২৭ টি চুক্তি ও সমঝোতা স্মারকস্বাক্ষরিত হয়েছিল। বেসরকারী পর্যায়েও আরও ১৩ টি চুক্তি হয়েছিল।সেই চুক্তির কোনও সুফল আমরা এখনও চোখে দেখতে পারিনি। কিন্তু আমাদের বেড়েছে ঋণ আর সুদের বোঝা।
    প্রস্তাবিত সিএমবিইসি অনুযায়ী, মিয়ানমারের রাখাইন প্রদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে যুক্ত অর্থনৈতিক করিডোর। প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের মংলাবন্দর পর্যন্ত সরাসরি সড়কপথে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে একটি দেশ।এতে বঙ্গোপসাগরের দরজা তাদের জন্য পুরোদমে খুলে যাবে।

    ২০১৭ সাল থেকে প্রকট রোহিঙ্গা সমস্যায় ভুগছে বাংলাদেশ। এখনমিয়ানমারের দরোজা পুরোদমে খুলে দিলে পরিস্থিতি আরও ভয়ানকহবে। প্রস্তাবিত প্রকল্পে বলা হয়েছে, মিয়ানমারেরউত্তর ও পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের ভূখণ্ড ও বন্দরব্যবস্থাকে যুক্তকরার একটি সম্ভাব্য বহুমাত্রিক সংযোগব্যবস্থা গড়ে তোলা হবে। এরমধ্যে থাকবে সড়ক, রেলপথ, নদীপথ, সমুদ্রবন্দর, স্থলবন্দর, বিদ্যুৎ ওজ্বালানি অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, লজিস্টিক হাব এবংডিজিটাল সংযোগ। কিন্তু অবকাঠামো উন্নয়নের এই প্রস্তাব শুনতে ভালো লাগলেও এর পিছনে লুকিয়ে রয়েছে শক্তিবিস্তারের পরিকল্পনাও।

    বাংলাদেশে দু’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে একটি দেশ। ৮০০একর জমির উপর একটি তৈরি হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।দ্বিতীয়টির জন্য মংলা বন্দর সংলগ্ন এলাকায় প্রায় ১১০ একর জমি পাচ্ছে তারা। দেশে পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে(এফডিআই) জাপানকে ছাড়িয়ে গেছে দেশটি।বর্তমানে বাংলাদেশে তাদের এফডিআই প্রায় ২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বিপরীতে জাপানের পুঞ্জীভূত প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০কোটি ডলারের মধ্যে। দেশের আর্থিক বিকাশ এবং কর্মসংস্থানের জন্যবিদেশি বিনিয়োগ খুবই জরুরি। কিন্তু বিনিয়োগ হতে হবে দেশের স্বার্থে। তা নাহলে বাড়বে ঝুঁকি। তাই প্রধানমন্ত্রী তারেকরহমানের কথাকে মাথায় রেখেই আমাদের বিদেশি বিনিয়োগের নীতি হওয়া উচিত‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের স্বার্থকেই দিতে হবে অগ্রাধিকার।

    বিভিন্ন দেশের সামুদ্রিক শক্তিবৃদ্ধির স্বার্থে বাংলাদেশেরসীমানা ব্যবহার করতে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। ১৯৭১সালের গণহত্যা ও পরাজয়ের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিজেদের আধিপত্য বাড়াতে শুরু করেছে পাকিস্তান। সাবমেরিন নিয়ে পাকিস্তান ফের প্রবেশ করেছেবঙ্গোপসাগরে।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের শাসনামলে, গত বছর নভেম্বরে পাকিস্তান নৌবাহিনীরযুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ চট্টগ্রাম বন্দরে চার দিন নোঙর করেছিল।অন্তর্বর্তী সরকার পাকিস্তানি যুদ্ধজাহাজের চট্টগ্রামে নোঙর করাকে‘শুভেচ্ছা সফর’ বলে বর্ণনা করেছিল। কিন্তু পশ্চিমারা এটা ভালো ভাবে নেয়নি।বঙ্গোপসাগরীয় এলাকায় একটি বিশেষ দেশের প্রভাব বৃদ্ধি নিয়ে আপত্তি আছেআমেরিকাসহ পশ্চিমাদের।
    এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগর অঞ্চলে তার সামরিক প্রভাব বজায় রেখেছে। ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’ এবং ‘কোয়াড অ্যালায়েন্স’—এই দুই কাঠামোর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত একটি রাষ্ট্রের প্রভাব মোকাবিলা করতে চায়।

    বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিকভাবে বহুমাত্রিক। বাণিজ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি গন্তব্য; বিশেষ করে তৈরি পোশাক শিল্পে মার্কিন বাজার বাংলাদেশের জন্য অপরিহার্য।

    বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর শুধু ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের অর্থনীতির প্রাণশক্তি। প্রায় ১১৮,০০০ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকা, যেখানে রয়েছে বিশাল মৎস্যসম্পদ, প্রাকৃতিক গ্যাস, তেল, ও নৌ-বাণিজ্যের বিপুল সম্ভাবনা। আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই এখন সমুদ্রপথে হয় এবং তার একটি বড় অংশ বঙ্গোপসাগরের মধ্য দিয়ে অতিক্রম করে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা। যাতে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অন্য রাষ্ট্রের আস্থায় আঘাত না করে।

    বঙ্গোপসাগর আজ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হলেও বাংলাদেশের জন্য এটি একটি সুযোগ। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র—তিন দেশই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট কিন্তু বাংলাদেশের শক্তি তার নিরপেক্ষতা ও বাস্তববাদী কূটনীতিতে।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে হয়রানি ও বৈষম্যের আশঙ্কা
    Next Article ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

    ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে হয়রানি ও বৈষম্যের আশঙ্কা

    সাবেক ছাত্রলীগ নেতা রেজভী সাব্বির গ্রেফতার

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    সাম্প্রতিক সংবাদ

    ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

    August 18, 2026

    বঙ্গোপসাগর ঘিরে ভুরাজনীতিঃ বাংলাদেশ কী করবে?

    August 17, 2026

    ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে হয়রানি ও বৈষম্যের আশঙ্কা

    August 15, 2026

    সাবেক ছাত্রলীগ নেতা রেজভী সাব্বির গ্রেফতার

    August 9, 2026

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    August 6, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    ঘুরে দাঁড়াচ্ছে অগ্রণী ব্যাংক : আবু নাসের বখতিয়ার আহমেদ

    দীর্ঘদিনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে অগ্রণী ব্যাংক এখন সংস্কার ও সুশাসনভিত্তিক নতুন যাত্রায়। স্বচ্ছতা ও…

    August 17, 2026

    বঙ্গোপসাগর ঘিরে ভুরাজনীতিঃ বাংলাদেশ কী করবে?

    August 15, 2026

    ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে হয়রানি ও বৈষম্যের আশঙ্কা

    August 9, 2026

    সাবেক ছাত্রলীগ নেতা রেজভী সাব্বির গ্রেফতার

    August 6, 2026

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.