হাওলাদার বেলাল :
ঝালকাঠির রাজাপুরের ঐতিহ্যবাহী রাজাপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য
প্রফেসর মোঃ মুহসিন উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজাপুর উপজেলা শাখার সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ,
রাজাপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ
মোঃ ইউছুফ আলী তালুকদার, উত্তমপুর আব্দুল মালেক ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মোঃ বেলায়েত হোসেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,
ঝালকাঠি প্রেসক্লাবে সভাপতি ও ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো: আক্কাস সিকদার।
রাজাপুর প্রেসক্লাবের দীর্ঘ ৩৫ বছরের পথচলা, সাংবাদিকতার ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এই আলোচনা সভায় বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানসহ ক্লাব সদস্যগণ।



