হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর ভাঙন পরিদর্শন ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ জুলাই (বুধবার) বিকাল ৪ টায় রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া ভাঙন কবলিত এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন, ঝালকাঠি জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ.কে.এম. নিলয় পাশা নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি।
সভাটির আয়োজনে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাপাউবো, ঝালকাঠি।
বর্ষা মৌসুমে বিষখালী নদীর তীব্র ভাঙনে বড়ইয়ার বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।



