হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজাপুরে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর দেখানো পথেই দেশকে এগিয়ে নিতে হবে।
৩১ মে ২০২৬, রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, প্রধান বক্তা মাহবুবুল হক নান্নুসহ উপস্থিত ছিলেন দলীয় অসংখ্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ।
আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



