হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
জনসেবার অনন্য নজির স্থাপন করলেন ” দুবাই যুবদলের সাবেক সভাপতি আলোকিত মানুষ মাহমুদ হাসান ফেরদৌস
তিনি নিজ অর্থায়নে রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের তার বাড়ির সামনের সরকারি পিচ ঢালাই রাস্তার খানাখন্দ মেরামত করেছেন। শুধু তাই নয়, চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট থেকে দক্ষিণ দিকে মাটির রাস্তায় ভাঙন দেখা দেওয়ায় বিষখালী নদীর পানি সহজেই উঠে কৃষকের ফসলি জমি তলিয়ে যেত এবং জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছিল।
জনগণের ভোগান্তি ও কৃষকের স্বার্থের কথা ভেবে মাহমুদুল হাসান ফেরদৌস নিজ অর্থায়নে সেই মাটির রাস্তার ভাঙন মেরামত করে দিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, মানুষের কল্যাণ এবং যাতে মানুষ উপকৃত হয়, সেই কাজ আমি আজীবন করতে চাই।
স্থানীয়রা তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, এমন আলোকিত মানুষই সমাজের প্রকৃত সম্পদ।



