হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জেড.এ. ভুট্টো ডিগ্রি কলেজের মহান প্রতিষ্ঠাতা, ঝালকাঠি-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান, জননেতা মরহুম আলহাজ্ব জুলফিকার আলী ভুট্টো”র ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেড.এ. ভুট্টো ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লারহাট ইউনিয়ন যুবদল নেতা জি কে গোহাগ।
এসময় ঝালকাঠি ও নলছিটি উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মরহুম স্বামী জুলফিকার আলী ভুট্টোর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। একইসাথে নলছিটি-ঝালকাঠির বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



