Close Menu
Sakoler SangbadSakoler Sangbad
    সকল বিভাগের সংবাদ
    • অন্যান্য
    • অপরাধ
    • অর্থনীতি
    • আদালত
    • আন্তর্জাতিক
    • ইসলাম
    • উপ-সম্পাদকীয়
    • কর্পোরেট সংবাদ
    • কৃষি
    • খেলাধুলা
    • গণমাধ্যম
    • চাকরির খবর
    • জাতীয়
    • তথ্যপ্রযুক্তি
    • প্রবাসের সংবাদ
    • ফিচার
    • বক্স নিউজ
    • বিনোদন
    • ব্যাংক
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • শিক্ষা
    • শিল্প-সংস্কৃতি
    • শেয়ারবাজার
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • সারাদেশ
    • সেকেন্ড লিড
    • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok
    , , , ,
    Facebook X (Twitter) LinkedIn Instagram YouTube
    Sakoler SangbadSakoler Sangbad
    Leaderboard Ad
    • জাতীয়

      টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের

      January 11, 2026

      শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

      December 30, 2025

      মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত ৫

      December 30, 2025

      ৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

      May 17, 2025

      বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে সাংবাদিক-ছাত্র ইউনিয়ন নেতার চাঁদাবাজি!

      May 17, 2025
    • রাজনীতি

      সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

      June 13, 2026

      ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

      June 1, 2026

      আমাদের কাজ হবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা: রফিকুল ইসলাম জামাল

      May 31, 2026

      বিএনপি সরকারে গেলে নবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

      January 22, 2026

      ঝালকাঠি-১ আসনে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

      December 22, 2025
    • বিনোদন

      ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

      January 11, 2026

      জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর…

      March 26, 2025

      সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন ভাই

      February 12, 2025

      ১৫ বছরের গোপন প্রেম নিজেই প্রকাশ করলেন নায়িকা

      November 28, 2024

      মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে: নওশাবা

      September 16, 2024
    • অর্থনীতি

      কেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, রেমিটেন্স, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশে

      March 15, 2026

      দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

      January 22, 2026

      ইসলামী ব্যাংকের এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

      January 10, 2026

      বিকাশ-রকেট-নগদ-এমএফএসে দেওয়া যাবে আমদানি-রপ্তানি শুল্ক-কর

      July 6, 2025

      আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা

      July 4, 2025
    • কর্পোরেট

      ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

      July 30, 2026

      এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

      July 30, 2026

      সীমান্ত ব্যাংক পিএলসি এবং পিকেএসএফ এর মধ্যে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

      July 30, 2026

      জনতা ব্যাংক পিএলসির ৮৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

      July 29, 2026

      হজ ও ওমরাহ ফেয়ারের কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক

      July 29, 2026
    • আন্তর্জাতিক

      গুলি চালাতে থাকা বন্দুকধারীর অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে তাক করলেন এই ব্যক্তি

      December 15, 2025

      পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে: ইরান

      June 25, 2025

      কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

      June 23, 2025

      সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

      May 1, 2025

      ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

      March 6, 2025
    • সারাদেশ

      July 13, 2026

      রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

      July 4, 2026

      বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

      July 1, 2026

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      রাজাপুরের আরুয়ায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ইট সলিং রাস্তা হওয়ায় উচ্ছ্বসিত আরুয়া বাসি

      June 29, 2026
    • খেলাধুলা

      আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নলছিটির ইয়াছিন

      June 13, 2026

      বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ

      January 22, 2026

      ফুটবলে নতুন ইতিহাস লিখে প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

      July 2, 2025

      ১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

      April 16, 2025

      ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

      December 20, 2024
    • শিক্ষা

      তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে এইচএসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

      June 29, 2026

      নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা

      June 27, 2026

      রাজাপুরে টার্গেট এ প্লাস একাডেমির এইচএস সি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      June 27, 2026

      রাজাপুরের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুদ সিকদার

      May 30, 2026

      সোয়া ১০ হাজার পদের বিপরীতে পৌনে ৬ লাখ আবেদন

      November 20, 2025
    • ব্যাংক-বীমা

      গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

      August 4, 2026

      চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

      August 4, 2026

      খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

      July 16, 2026

      ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

      May 9, 2026

      শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

      April 9, 2026
    Sakoler SangbadSakoler Sangbad
    ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

    ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর ব্যাপক জোর দেয়া হচ্ছে: মোসলেহ্ উদ্দীন আহমেদ

    0
    By রমজান আলী on May 9, 2026 বক্স নিউজ, ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি (এসজেআইবিপিএলসি) দেশের শরিয়াহভিত্তিক একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে নিবন্ধিত এই ব্যাংকটি ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ব্যাংকটি। এছাড়া ৬১টি ব্যাংকের মধ্যে ৫ থেকে ৬ ভিতরে রয়েছে। আর্থিক সূচকে একটি মজবুত ব্যাংক হিসেবে যার অবস্থান। ব্যাংকটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ-এর সাথে সার্বিক বিষয়ে নিয়ে কথা বলেছেন ‘সকলের সংবাদ’-এর অর্থনৈতিক প্রতিবেদক রমজান আলী।

    সকলের সংবাদ: বর্তমান সংকটে কীভাবে ব্যাংকিং করছেন ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুসারে, গত তিন বছর ধরে বাংলাদেশের অর্থনীতি ধীরগতির প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। এসব কারণে ব্যাংকিং খাতের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট, বেসরকারি খাতে ব্যবসার মন্দা, আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্য, যুদ্ধ-সংঘাতের প্রভাব এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিতার কারণে অনেক ব্যাংকই ঝুঁকির মুখে পড়েছে। তবে এই চ্যালেঞ্জময় পরিস্থিতির মধ্যেও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি অব্যাহত সাফল্যের পথে এগিয়ে চলেছে। তবে, শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যসব ব্যাংকের মতো ব্যাংকিং করে না। একটু ভিন্নভাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং করে। যার ফলে অন্যসব ব্যাংকের চেয়ে অনেকগুণ মজবুত হচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। আমরা ঋণ দেয়ার আগে গ্রাহকের সার্বিক আর্থিক পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষন করি। তারপর গ্রাহককে ঋণ দিয়ে থাকি। তাই অন্যসব ব্যাংকের চেয়ে আমাদের ঝুঁকি কম থাকে। আমরা ঝুঁকিটাকে আগে মোকাবেলা করি। ফলে আমাদের খেলাপি ঋণের মাত্র অনেক কম। এছাড়া আমরা আমানত গ্রহণ করি ৮ শতাংশে। অন্যসব ব্যাংক সেখানে ১০ শতাংশের উপরে আমানতের মুনাফা দিয়ে থাকে। যার কারণে আমরা ব্যবসায়ীদের কম মুনাফায় ঋণ দিতে পারি।

    সকলের সংবাদ: ব্যাংকের সেবার পরিধি সম্পর্কে জানতে চাই ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশব্যাপী ১৪২টি শাখা, ৫টি উপ-শাখা, ১৫২টি এটিএম বুথ, ১৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, অফশোর ব্যাংকিং ইউনিট এবং প্রাইয়োরেটি সেন্টারের মাধ্যমে অত্যন্ত সুনাম ও আস্থার সাথে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করে আসছি। এছাড়া ঘরে বসে অ্যাপসের মাধ্যমে ব্যাংকের সকল ধরণের লেনদন করতে পারছে গ্রাহকরা। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী শরীয়া’র ওয়াকালাহ্ ধারণা অনুসরণ করে চালু করেছে ইসলামী ক্রেডিট কার্ড। আমাদের রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার এটিএম সার্ভিস ও রিয়েল টাইম অন-লাইন ব্যাংকিং। আমাদের রয়েছে এসএমএস পুশ-পুল সার্ভিস, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে গ্রাহক তাদের লেনদেনের তথ্য ও ব্যালেন্স জানতে পারেন। বৈদেশিক রেমিটেন্স সেবা প্রদানের জন্য বিশ্বের বিখ্যাত উল্লেখযোগ্য সংখ্যক রেমিট্যান্স কোম্পানীর সাথে আমাদের চুক্তি রয়েছে, এদের মধ্যে ওয়েস্টার্ণ ইউনিয়ন, মানিগ্রাম, এক্সপ্রেস মানি, রিয়া, ট্রান্সফাস্ট, ব্র্যাক স্যাজন, ন্যাশনাল মানি ও আল জামান-সহ আরো কিছু উল্লেখযোগ্য মাধ্যমে প্রবাসীরা নিরাপদ ও দ্রুততার সাথে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে পারেন, যা তাদের আত্মীয়-স্বজন আমাদের ব্যাংকের যে কোন শাখা হতে উত্তোলন করতে পারেন। তাছাড়া আমাদের সকল শাখায় রয়েছে অন-লাইন ভিত্তিক ইউটিলিটি বিল পেমেন্ট করার সুবিধা। একজন গ্রাহক তিতাস গ্যাস, পিডিবি, পল্লী বিদ্যুৎ, ওয়াসা, ডিপিসিডি, ডেসকো এবং বিটিসিএল এর সকল ধরণের ফি ও ট্যাক্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে জমা দিতে পারেন। ব্যবসায়ীদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় রয়েছে ই-জিপি সার্ভিস। যার মাধ্যমে সকল প্রকার সরকারী টেন্ডার অনলাইনে দাখিল করা যায়। এই ই-জিপি’র সাথে সংশ্লিষ্ট পে-অর্ডারের জন্য কোন প্রকার চার্জ আরোপ করা হয় না। শুধু তাই নয়, ই-জিপি সার্ভিসের সাথে প্রয়োজনীয় আর্নেস্ট মানি সংস্থানের জন্য অত্যন্ত সহজ শর্তে আর্নেস্ট মানি অথবা পে-অর্ডার ফাইন্যান্স স্কীম, যার মাধ্যমে দরদাতাগণ সহজেই টেন্ডার-ডকুমেন্ট দাখিল করতে পারে। আমরা আমাদের ব্যাংকিং সেবাকে Global Standard-এ উন্নীত করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। দেশে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান, শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছি, পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা ব্যাংকিং সেবাকে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বিস্তৃত করতে চাই, যাতে করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো ব্যাংকিং-সেবা-প্রাপ্তি প্রতিটি ব্যক্তির আরেকটি মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়। তাহলেই সর্বত্র একটি দেশের টেকসই উন্নয়ন পরিলক্ষিত হবে।

    সকলের সংবাদ: গত কয়েক বছর ধরে সুশাসনের অভাবে পুরো ব্যাংকিং ব্যবস্থাটাই নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে আপনি কী কী করা দরকার মনে করেন?

    মোসলেহ্ উদ্দীন আহমেদ: সুশাসন চাইলে সবার আগে ব্যাংকের পর্ষদকে এগিয়ে আসতে হবে। পর্ষদ যদি নিজেরাই সুশাসন মেনে চলে, তাহলে ভেতরের কেউ অনিয়ম করার সাহসই পাবে না। এটা শুধু দায়িত্ব নয়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য খুবই জরুরি।

    সকলের সংবাদ: শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে শরিয়াহ পর্ষদ আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে? বাস্তবে কেমন অভিজ্ঞতা?

    মোসলেহ্ উদ্দীন আহমেদ: শরিয়াহভিত্তিক ব্যাংকেরগুলোতে দুটি পর্ষদ রয়েছে। একটি পর্ষদ হচ্ছে ব্যাংকের মালিকদের পর্ষদ। আর একটি হচ্ছে, ‘শরিয়াহভিত্তিক পর্ষদ’। যা সরাসরি মালিকরা থাকে না। তাই দেখা গেছে, অনেকই ব্যাংকই ব্যাংকের পর্ষদ যে সিন্ধান্ত নেয়, সেটাই ‘শরিয়াহভিত্তিক পর্ষদ’ নিতে হচ্ছে। সেখানে শরিয়াহভিত্তিক পর্ষদের তেমন একটা গুরুত্ব দেয়া হয়না। তাই এমন আইন থাকার দরকার শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে যে, মালিকদের পর্ষদ ও ‘শরিয়াহভিত্তিক পর্ষদ’ একই শক্তিশালী হবে। এখানে দুই পর্ষদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এতে একদিকে ব্যাংকের সুশাসন অন্যদিকে ‘শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মর্যাদা বৃদ্ধি পাবে। তাই এ দুটি পর্ষদই আইনের কাঠামতে একই শক্তিশালী হওয়া উচিত।

    সকলের সংবাদ: বর্তমান পর্ষদ কিভাবে সহযোগিতা করছে আপনাকে ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: বর্তমানে ব্যাংকের ভালো ও নির্ভরযোগ্য বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে। তাঁদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রশংসিত। বিজ্ঞ পর্ষদ তাঁদের সুচিন্তিত পলিসি ও দক্ষ পরিচালনার মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা দিচ্ছেন। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে শতভাগ স্বচ্ছতা রয়েছে। যার ফলে বর্তমানে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ব্যাংকটি। এছাড়া ৬১টি ব্যাংকের মধ্যে ৫ থেকে ৬ ভিতরে রয়েছে।

    সকলের সংবাদ: আরো সেবা বাড়ানোর জন্য কোনো উদ্যোগ দিচ্ছেন কি না ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: আমরা ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ঋণের আবেদনসহ সকল প্রকার লেনদেন করতে পারবে। ডিজিটাল লেনদেনের পাশপাশি নিরবচ্ছিন্ন এবং নিরাপদ নিশ্চিত করতে কাজ করছি। ব্যাংকিং ব্যবস্থা এবং পেমেন্ট গেটওয়েগুলোকে এমনভাবে তৈরি করতে হবে; যেন প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার ডাউন হওয়ার ঝুঁকি সর্বনিম্ন থাকে। পাশাপাশি, গ্রাহকদের সাইবার নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে লেনদেনের নিরাপত্তা নিয়ে কোনো দ্বিধা বা শঙ্কা না থাকে। প্রযুক্তি যত সহজ ও সাবলীল হবে, সাধারণ মানুষ তত বেশি নগদ টাকার বিকল্প হিসেবে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আগ্রহী হবে। তাই ব্যাংকিং সেবায় ডিজিটাল ব্যাংকিংয়ে জোর দিচ্ছি।

    সকলের সংবাদ: ক্যাশলেস অর্থনীতি গড়তে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষে ডিজিটাল লেনদেনের প্রতি জনগণের আগ্রহ বাড়ায় ক্রেডিট কার্ড এখন ক্যাশলেস অর্থনীতির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছি। মোবাইল ব্যাংকিং ও অ্যাপভিত্তিক সেবার সঙ্গে ক্রেডিট কার্ডের এই সমন্বয় ক্যাশলেস অর্থনীতি গঠনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে। তাই আমরা ডিজিটাল ব্যাংকিংয়েই জোর দিচ্ছি বেশি।

    সকলের সংবাদ: ঋণ দেয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন কাদের ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে অধিক সংখ্যক গ্রাহককে ঋণ সুবিধার আওতায় আনতে কাজ করছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। গ্রাহকরা ব্যাংকের প্রাণ। তাদেরকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ি আমরা ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছি। বৃহৎ ঋণের চেয়ে আমরা ছোট ঋণে গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে রিটেইলার, এসএমই, কৃষি, গবাদি পশু, মসলা ও মসলাজাতীয় পণ্য, ফলজসহ বেশকিছু আইটেমের ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকের প্রত্যেকটি শাখা প্রধানকে গ্রাহক হয়রানির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রকৃত গ্রাহকরা যেন ঋণ পেতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।

    সকলের সংবাদ: সামাজিক দায়বদ্ধতা নিয়ে কতোটুকু কাজ করছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কিছুসংখ্যক খ্যাতনামা শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। দেশের সর্বশ্রেণির জনসাধারণের নিকট উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি নিম্ন্নবিত্ত ও আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান-সহ অন্যান্য জনকল্যাণমূলক কর্মকান্ডে এ ব্যাংক অংশগ্রহণ করে আসছে। তাছাড়া সমাজের দুঃস্থ, অসহায় ও সম্বলহীন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দুর্গত এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ, মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান-সহ নানাবিধ জনহিতকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই অব্যাহতভাবে মানব কল্যাণে সাধ্যমত কার্যক্রম পরিচালনা করে আসছে।

    সকলের সংবাদ: ব্যাংকের আর্থিক সক্ষমতার কথা জানতে চাই?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: বর্তমানে ব্যাংকের আমানতের পরিমাণ প্রায় ৩০ হাজার ৮৭৯ কোটি টাকা ও বিনিয়োগের পরিমাণ প্রায় ২৯ হাজার ৮৩২ কোটি টাকা। আমদানির পরিমাণ প্রায় ৪৬ হাজার টাকা ও রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রায় ৪৪ হাজার কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ১২ লাখ ১৬ হাজার ৯৬৩ জন। ইমার্জিং ক্রেডিট লিমিটেড (ইসিআরএল) এর রেটিং এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং Long Term-G AA+ এবং Short Term-G ST-2-। এই রেটিং দ্বারা প্রমাণিত হয় যে, দেশের শীর্ষস্থানীয় আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যতম এবং এই ব্যাংকে গ্রাহকদের আমানত ও বিনিয়োগ দুটো-ই অধিকতর নিরাপদ ও ঝুঁকিমুক্ত। গ্রাহকদেরকে উৎকৃষ্ট ও আন্তরিক সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্জন করেছে বেশ কয়েকটি দেশীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি/পুরস্কার।

    সকলের সংবাদ: ব্যাংকটির ভবিষ্যৎ পরিকল্পনা কী ?
    মোসলেহ্ উদ্দীন আহমেদ: সেবা বাড়ানোর জন্য শাখার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ে জোর দিচ্ছি। যাতে ঘওে বসে সবাই ব্যাংকিং সেবা পেতে পাবে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সিএমএসএমই খাতের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশের ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এই খাতের। খাতটি দেশের প্রায় ৮৫ শতাংশ কর্মসংস্থান সৃষ্টিতে সরাসরি ভূমিকা রাখছে। জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান তৈরি ও দারিদ্র্য বিমোচনই সিএমএসএমই খাতের মূল লক্ষ্য। দেশের সামগ্রিক জিডিপিতে প্রায় ২৫ শতাংশ অবদান এ খাতের। তাই আমরাও কর্মসংস্থান ও অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে সিএমএসএসইতে ঋণের পরিমাণ বাড়াবো। এছাড়া আমাদের পরিকল্পনা হলো, ওভারডিও, ক্লাসিফায়েড ও অবলোপনকৃত বিনিয়োগ থেকে আদায়ের কার্যক্রমকে আরো জোরদার করা। চলমান মামলাগুলো গতিশীল করা, স্থগিত হয়ে থাকা মামলাগুলোকে পুনরায় সচল করা।

    Shares0ShareTweetLinkedInEmailPinPrint
    Previous Articleকারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন
    Next Article জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘জনতা পে’ এর কার্যক্রম শুরু

    এই বিষয়ে আরও কিছু সংবাদ

    সাবেক ছাত্রলীগ নেতা রেজভী সাব্বির গ্রেফতার

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

    খেলাপি ঋণ ২০২৭ সালের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসায় চ্যালেঞ্জ: সোনালী ব্যাংকের এমডি

    সাম্প্রতিক সংবাদ

    সাবেক ছাত্রলীগ নেতা রেজভী সাব্বির গ্রেফতার

    August 9, 2026

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    August 6, 2026

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    August 4, 2026

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    August 4, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    July 30, 2026
    সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    এই সংবাদগুলো মিস করছেন না তো?

    সাবেক ছাত্রলীগ নেতা রেজভী সাব্বির গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুরের সাবেক ছাত্রলীগ নেতা মো. সাব্বির খান ওরফে রেজভী সাব্বিরকে পিরোজপুরের ভান্ডারিয়া…

    August 6, 2026

    প্রকাশিত প্রতিবেদন ‘ভিত্তিহীন’, তদন্ত কমিটি গঠনের সমালোচনা পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের

    August 4, 2026

    গ্রাহকসেবা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে এসবিএসি ব্যাংক: চেয়ারম্যান

    August 4, 2026

    চ্যালেঞ্জের মধ্যেও এনআরবি ব্যাংকের পারফরম্যান্স সন্তোষজনক: এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

    July 30, 2026

    ট্রাস্ট ব্যাংকের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

    প্রধান সম্পাদক : কুদরত এলাহী
    নির্বাহী সম্পাদক : মোঃ রাজু আহমেদ
    ঠিকানা: ৫৫/২, পুরানা পল্টন লেন, ঢাকা-১০০০।
    ইমেইল: admin@sakolersangbad.com
    যোগাযোগ: ০১৬১০ ৩৩২২৭০

    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    • TikTok
    • WhatsApp
    বিজ্ঞাপনের জন্য

    ইমেইল : sakolersangbad@gmail.com
    মোবাইলঃ
    নিউজ মেইলঃ

    কপিরাইট 2026 সকলের সংবাদ.কম
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • শিল্প-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত

    Type above and press Enter to search. Press Esc to cancel.