গত ১৪-১৫ মে মানিগঞ্জ জেলায় অবস্থিত ডেরা রিসোর্ট-এর কনফারেন্স হলেই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫-২৬এর অংশ হিসাবে আওতাধীন অফিসসমূহের অংশগ্রহনে ইনোভেশন শোকেসিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
দু’দিনের এ ওয়ার্কশপে মোট চারটি গ্রুপ অংশগ্রহণ করে।গ্রুপসমূহ বিএইচবিএফসি’র চারটি জরুরী নাগরিক সেবা অধিকতর গ্রাহকবান্ধব ও ডিজিটালাইজড করণে এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, ধাপসমূহ কমিয়ে আনা এবং অনলাইন প্রযুক্তি ভিত্তিক করণের উপায় নিয়ে হাতে-কলমে কাজ করে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ইনোভেশন কর্মকর্তা ফরিদা ইয়াসমিন-এর পরিচালনা ও নির্দেশনাায় এ চারটি সেবার যুগোপযোগী ও আধুনিক প্রসেস-ম্যাপ প্রণয়নসহ এসব সেবা অনলাইন উপযোগী করণের খুটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণাপত্র পস্তুত করা হয়। কর্মশালার শেষ পর্বে এ চারটি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে “অনলাইনে বন্ধকী দলিলও অন্যন্য কাগজ ফেরত সহজিকরণ” শীর্ষক আইডিয়াটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনীধারণা নির্বাচন করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ ধারণাটি পরবর্তীতে মন্ত্রনালয় পর্যায়ে অন্যান্য প্রতিষ্ঠানের অনুরূপ উদ্ভাবনী ধারণার মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা পর্বে উপস্থাপিত হবে।
এ ওয়ার্কশপের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালোনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ.এস.এম আব্দুল হালিম। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল মান্নান উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: নূর আলম সরদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সমগ্র আনুষ্ঠানিকতা সমন্বয় করেন।
বিএইচবিএফসির সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপকবৃন্দ এ কর্মশালায় সক্রিয় ভূমিকা পালন করেন।



