বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ০৬ হতে ২০ এপ্রিল,২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে “ঋণ, বিনিয়োগ মঞ্জুরী, বিতরণ এবং আদায় সেবা পক্ষ-২০২৬”- উদযাপন করতে যাচ্ছে।
গত ০৬ এপ্রিল, সোমবার, বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান “ঋণ, বিনিয়োগ মঞ্জুরী, বিতরণ এবং আদায় সেবা পক্ষ-২০২৬”-এর উদ্বোধন ঘোষণা করেন।
মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার সহ সদর দপ্তরের ঊর্ধ্বতন সকল নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র সকল শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।



